রেসিপি-শুটকি দিয়ে হেলেঞ্চা শাকের ভর্তা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মজার মজার ভর্তা তৈরি করতে আমার খুবই ভালো লাগে। কয়েকদিন আগে শুটকি দিয়ে হেলেঞ্চাশাকের ভর্তা রেসিপি তৈরি করেছিলাম। আর সেই মজার রেসিপি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
শুটকি দিয়ে হেলেঞ্চা শাকের ভর্তা:
ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। বাঙালিরা ভর্তা প্রিয় মানুষ। যেকোনো ভর্তা খেতে আমার বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না। কয়েকদিন আগে হেলেঞ্চা শাকের ভর্তা করেছিলাম। হেলেঞ্চা শাকগুলো একদম টাটকা ছিল। আর বাসার আশেপাশ থেকেই এই শাকগুলো সংগ্রহ করেছিলাম। সত্যি কথা বলতে টাটকা শাকসবজি খেতে যেমন ভালো লাগে। তেমনি অন্য রকমের পুষ্টিগুণ পাওয়া যায়। শুটকি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের এই ভর্তা খেতে দুর্দান্ত হয়েছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।।
প্রয়োজনীয় উপকরণ:
| নাম | পরিমান |
|---|---|
| হেলেঞ্চা শাক | ২০০ গ্রাম |
| শুটকি মাছ | ৩০ গ্রাম |
| পেঁয়াজ কুচি | ৩ চামচ |
| রসুন | ১ টি |
| শুকনা মরিচ | পরিমাণমতো |
| লবণ | পরিমাণমতো |
| সরিষার তেল | ২ চামচ |
রেসিপি তৈরির ধাপসমূহ:
ধাপ-১
এই ভর্তা রেসিপি তৈরি করার জন্য প্রথমে শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াই এর মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ গুলো ভেজে নিয়েছি।
ধাপ-২
শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু ভর্তা করলে পেঁয়াজ একটু বেশি লাগে তাই একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি।
ধাপ-৩
সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ সবকিছু ভেজে প্রস্তুত করে নিয়েছি।
ধাপ-৪
সব কিছু ভাজা হয়ে গেলে বাটিতে তুলে নিয়েছি। এবার শুটকি মাছগুলো ধুয়ে নিয়েছি আর তেলের মধ্যে ভেজে নিয়েছি।
ধাপ-৫
এবার হেলেঞ্চা শাকগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি।
ধাপ-৬
কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছি আর পানিগুলো শুকিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার একটি পাটা পরিষ্কার করে নিয়েছি। এরপর সুন্দর করে ভর্তা করার জন্য রেডি করেছি।
ধাপ-৮
সবকিছু একসাথে দিয়ে সুন্দরভাবে ভর্তাটি করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৯
পাটায় বেটে ভর্তা করতে সত্যি অনেক ভালো লাগে। তাই কিছুটা সময় ধরে পাঠায় দিতে সুন্দর করে মিক্স করে নিয়েছি।
ধাপ-১০
এবার যখন ভর্তাটি হয়ে গেছে তখন সরিষার তেল মাখিয়ে নিয়েছি। আর মজার এই ভর্তা তৈরি হয়েছে।
উপস্থাপনা:
হেলেঞ্চা শাকের ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করতে দারুন লেগেছে। আর খেতেও দারুণ হয়েছিল। একটু ঝাল ঝাল ভর্তা হলে গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আমি এই হেলেঞ্চাশাকের ভর্তা বেশ মজা করে খেয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1934245314040561705?t=aDny6F6qGui6KXCQrtUeBA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুভ:

https://x.com/Monira93732137/status/1934067900681523396?t=a-NAuQRYter9IIN2Fwj1eQ&s=19
https://x.com/Monira93732137/status/1934068793778864519?t=sNOB3f8FxA8jxSQBpxJ92Q&s=19
https://x.com/Monira93732137/status/1934069129553801343?t=Mf1gfqg26PkTi49eZ19eeg&s=19
https://x.com/Monira93732137/status/1934069689141100853?t=hRI6yKFZF3V3hlDBwQNAmQ&s=19
https://x.com/Monira93732137/status/1934070061234549074?t=3RbRWkAq5ADaVvDr3Q5iOQ&s=19
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শুটকি দিয়ে হেলেঞ্চা শাকের ভর্তা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
শুটকি মাছ দিয়ে এই ভর্তা করলে খেতে খুবই মজার হয়। আর মজার একটি রেসিপি শেয়ার করতেও ভালো লেগেছে আমার।
আরে বাহ্ আপনি তো দেখছি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই রেসিপিটা দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। খুব সুন্দর ভাবে রেসিপিটা তৈরি করার পর পরিবেশন করেছেন। ইচ্ছে তো করছে এখনই নিয়ে খেয়ে ফেলতে। এরকম মজার মজার রেসিপি গুলো কিন্তু অনেক মজা করে খাওয়া যায়।
ভর্তা খেতে সত্যি অনেক ভালো লাগে। আর এই রেসিপি সবার মাঝে শেয়ার করতেও ভালো লেগেছে ভাইয়া।
হেলেঞ্চা শাক ভাজি করে খাওয়া হয়েছে তবে এভাবে শুটকি দিয়ে ভর্তা করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি টা দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। কারণ যে কোন শুটকির ভর্তা খেতে আমার কাছে ভালো লাগে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
হেলেঞ্চা শাকের ভাজি খেতে যেমন ভালো লাগে তেমনি ভর্তা করে খেলেও ভালো লাগে আপু। একদিন ট্রাই করে দেখবেন।
ওয়াও বেশ লোভনীয় একটি রেসিপি। যেকোনো শাক আমি খুব ভালো খাই। আর এমন সুন্দর শাক দিয়ে শুটকি মাছের ভর্তা ভীষণ ভালো লাগে খেতে। ভর্তা হলো বাঙ্গালীদের প্রিয় একটি খাবার যার কোন তুলনা হয় না। আপনি এমন একটি লোভনীয় সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে রীতিমত লোভ হচ্ছে।
একদম ঠিক বলেছেন আপু বাঙ্গালীরা ভর্তা খেতে পছন্দ করে। আর আমিও চেষ্টা করেছি মজার একটি রেসিপি শেয়ার করার।
শুটকি আমার বেশ প্রিয় তা যেভাবেই রান্না করা হোক না কেনো। তবে এভাবে শাক দিয়ে আমরা শুটকি ভর্তা করি না। তবে ভিন্ন ধরনের খাবার খেতে আমার বেশ ভাল লাগে। আপনার রেসিপি তৈরির পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হবে।
এভাবে একদিন ভর্তা করে খেয়ে দেখবেন আপু। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।