লাইফস্টাইল-অসুস্থতা যেন পিছু ছাড়তে চায় না||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নিজের ভালো লাগার অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করি মাঝে মাঝে নিজের কষ্টের অনুভূতি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। তেমনি আজকে আমার একটি কষ্টের অনুভূতি আপনাদের মাঝে উপস্থাপন করবো।
অসুস্থতা যেন পিছু ছাড়তে চায় না:
Location
আমরা সবাই সুস্থ থাকার চেষ্টায় কতই না দৌড়াদৌড়ি করি। ডক্টর, মেডিসিন সবকিছু নিয়ে ভালো থাকতে চাই। কিন্তু মাঝে মাঝে যখন অসুস্থতা হতাশায় রূপ নেয় তখন ভালো থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। অসুস্থতা আমাদের মানসিক অবস্থা একেবারে শেষ করে দেয়। আমরা অসুস্থতায় যেমন শারীরিকভাবে ভেঙ্গে পড়ি তেমনি মানসিকভাবে আরো বেশি ভেঙে পরি। সুস্থ থাকার জন্য মানসিক মনোবল অনেক বেশি দরকারি। তবে মাঝে মাঝে আমরা সেই মানসিক মনোবল হারিয়ে ফেলি।
Location
আমরা ভালো থাকার আশায় কিংবা ভালো কিছুর আশায় দিনের পর দিন মেডিসিন গ্রহণ করি কিংবা ডক্টরের কাছে যাই। কিন্তু যখন আশানুরূপ ফলাফল পাওয়া যায় না তখন বারবার হতাশা জীবনটাকে শেষ করে দেয়। আর সেই হতাশা কোন একটা সময়ে গিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আসলে জীবনের হতাশাগুলো যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন সেই হতাশা থেকে বেরিয়ে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তখন সুস্থ হওয়ার প্রচেষ্টাটাও যেন অনেক বেশি কমে যায়। মন থেকে আর কোন চাওয়া পাওয়া যেন থাকে না।
আমরা যখন কোন ট্রিটমেন্ট করে ভালো ফলাফল পাই তখন সেই ট্রিটমেন্টের প্রতি অনেক বেশি আগ্রহ তৈরি হয়। কিন্তু মাঝে মাঝে যখন ভালো ফলাফলের বদলে আরো খারাপ অবস্থানে চলে যায় তখন হতাশায় হৃদয়টা একেবারে ভেঙে যায়। আর সেই হতাশাগ্রস্থ মনে কিংবা হৃদয়ে নতুন করে স্বপ্নরা বাসা বাঁধে না। ভালো হওয়ার চেষ্টায় আর কষ্ট করতেও ইচ্ছে করে না। ভালো কিছু পাওয়ার আশায় আমরা অনেক কষ্ট করি কিংবা অনেক নিয়ম কানুন মেনে চলি। কিন্তু দিনশেষে যখন সবকিছুই বৃথা হয়ে যায় তখন সব কষ্টই যেন বিফলে চলে যায়। আর এই অনুভূতিটা কাউকে বলে বোঝানোর মত নয়।
Location
আমরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। নতুন স্বপ্ন দেখি হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো আবারো নতুন কিছু পাবো। কিংবা ভরসা করে নতুনভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি। কিন্তু দিনশেষে যখন সবকিছু আবারও এলোমেলো হয়ে যায় কিংবা সবকিছু আবারো নিজের সামর্থের বাহিরে চলে যায় তখন মেনে নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর তখন চাইলেও ভালো থাকা যায় না। কিংবা ভালো থাকার চেষ্টা করতেও মন কখনো সায় দেয় না। মানসিক ভাবে তখন আমরা পুরোপুরি ভেঙে পরি। আর ভাঙ্গা মানসিকতায় কখনো নতুন স্বপ্ন আসে না।
Location
আসলে যারা দীর্ঘসময় ট্রিটমেন্টের সাথে যুক্ত থাকে তারা বুঝতে পারে অসুস্থতা তাদের জন্য কত বড় অভিশাপ। ভালো হওয়ার চেষ্টায় দিনের পর দিন মেডিসিন গ্রহণ করার পরেও যখন অসুস্থতা পিছু ছাড়ে না তখন সবকিছুই এলোমেলো লাগে। এমনকি ভালো হওয়ার প্রচেষ্টাটাও একটা সময় গিয়ে কমে যায়। তখন চাইলেও আর আগের মত আগ্রহ থাকে না। কিংবা ভালো হওয়ার সেই চেষ্টাটাও থাকে না। হয়তো আমার মত অনেকের এরকমটা হয়। যখন আমরা বারবার ব্যর্থ হই কিংবা সবকিছু নিজের আয়ত্তের বাহিরে চলে যায় তখন মানসিকতাও ভীষণভাবে খারাপ হয়ে যায়। আর মানসিকভাবে ভেঙে পড়লে ভালো কিছু প্রত্যাশা করা যায় না।
নিজের অনুভূতি থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করেছি। ভুল ত্রুটি সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1915017058124980589?t=YnC5EtEt_igVwivlVglXCQ&s=19
https://x.com/Monira93732137/status/1915018174900093162?t=XrbMcUKr33yBPs2T_GRT1g&s=19
https://x.com/Monira93732137/status/1915018624403992834?t=k0UhlXNxw78LYbyTqHiVmA&s=19
https://x.com/Monira93732137/status/1915019051803509166?t=KGEWviLnwaEAWp2kw6wh1g&s=19
https://x.com/Monira93732137/status/1915019434894496030?t=EtD8Cg_8UpBCwH4OYwt4lw&s=19
https://x.com/Monira93732137/status/1915019853146333355?t=ylledDTTzOmnTi86FLan3A&s=19
https://x.com/Monira93732137/status/1915020280780714130?t=wa40b6FDzNMM3qvb3_gBfQ&s=19
https://x.com/Monira93732137/status/1915025245251199088?t=rzxVr5fFUEU_6s0wcD_pDg&s=19