চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ প্রতিযোগিতা-"প্রিয় আমার বাংলা ব্লগ"||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগ কমিউনিটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি "শুভ জন্মদিন" আমার বাংলা ব্লগ। চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা এই বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই আজকে একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে অনেক ভালো লাগে। আর যদি আমার বাংলা ব্লগ নিয়ে কবিতা লিখতে বসি তাহলে তো কথাই নেই। সত্যি কথা বলতে চলমান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কবিতা লিখতে গিয়ে অনেক ভালো লেগেছে। মনে হয়েছে যেন নিজের সব অনুভূতিগুলো কবিতার ভাষায় তুলে ধরতে পারলে ভালো হতো। যেহেতু আমরা কেউ প্রফেশনাল রাইটার নই তাই হয়তো সেভাবে মনের কথা তুলে ধরতে পারিনি। তবুও নিজের জায়গা থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষে এই দারুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করছি আমার লেখা কবিতা সবার ভালো লাগবে।


প্রিয় আমার বাংলা ব্লগ:

Birthday_4.png


শোনো হে বন্ধু, শোনো হে প্রিয়জন
আমার বাংলা ব্লগের কথা আজ করিবো বর্ণন,
সময়টা তখন ২০২১ সালের ১১ই জুন
বার্তা পেলাম, বাংলায় মনের কথা লিখতে
আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হোন।


বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণ
বাংলায় লিখে মনের কথা জুড়িয়ে গেল প্রাণ।
নিজেকে তৈরি করতে এবিবি স্কুলের জুরি মেলা ভার
এবিবির সাথে গড়েছি আমার স্বপ্নের ব্লগিং ক্যারিয়ার।


গল্প, কবিতা, রান্না আর হৃদয়ের যত কথা
তুলে ধরি বাংলায় মনের ব্যাকুলতা।
বাংলা ব্লগ সুযোগ দিয়েছে নিজেকে তুলে ধরার
সুযোগ দিয়েছে ঘরে বসে নিজের ক্যারিয়ার গড়ার।


Rme দাদা সুযোগ দিয়েছে বাড়তি সাপোর্ট পাওয়ার
আমাদের থেকে কিছু পাওয়ার আশা নেই যে তার।
সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, মন থেকে দাদাকে তাই
দাদা আমাদের অতি আপন, আমাদের প্রিয় ভাই।


হ্যাংআউট, রবিবারের আড্ডা আর এবিবি ফান
বেজে উঠে যেন হৃদয়ের সুর আর জীবনের জয়গান।
বাংলা ব্লগ আবেগ মাখা এক গভীর অনুভব
সেরাদের মাঝে সেরা তুমি "আমার বাংলা ব্লগ"।


দেখতে দেখতে কেটে গেল চারটি বছর,
ঘুরেফিরে এলো বর্ষপূর্তির আজকে খুশির দিন
আমার বাংলা ব্লগ তোমায় জানাই "শুভ জন্মদিন"।


দেখতে দেখতেই সময়টা কেটে গেল। কখন যে চারটি বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে হয়তো অনেক কিছুই পেয়েছি। কিন্তু তার মধ্য থেকে সেরা অর্জন হল আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড সদস্য। সত্যি কথা বলতে সেই শুরু থেকে আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। খুব সম্ভবত আমার বাংলা ব্লগের ১১ তম দিন থেকে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। যখন প্রথম লেখালেখি শুরু করি তখন অনেকটা ভয় কাজ করেছিল। ভেবেছিলাম হয়তো কিছুই পারবো না। এরপর যখন সবার মাঝে নিজেকে তুলে ধরার সুযোগ পেলাম তখন থেকে ভয়টা কেটে গেল। সবার সহযোগিতায় নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম। নিজের ভুলগুলোকে শুধরে নেওয়া শুরু করলাম। ধীরে ধীরে সবাইকে আপন করে নিলাম। সবাই আমাকে আপন করে নিল। "আমার বাংলা ব্লগ" একটি পরিবারে রূপ নিল। "আমার বাংলা ব্লগ" আমাদের একটি আত্মার জায়গা। সত্যি কথা বলতে আত্মার সাথে মিশে আছে "আমার বাংলা ব্লগ"। অনুভূতির আরেক নাম যেন "আমার বাংলা ব্লগ"। "আমার বাংলা ব্লগ" আমাকে অনেক কিছু দিয়েছে। জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক ব্যথা পেয়েছি। নিজের জীবনের দুঃখ, কষ্ট কিংবা হাজারো ব্যাথার মাঝে আমার বাংলা ব্লগ পরিবারকে পাশে পেয়েছি। নিজের ক্যারিয়ার হিসেবে ব্লগিংটাকেই বেছে নিয়েছি। আর "আমার বাংলা ব্লগ" আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। আমার বাংলা ব্লগের জন্মদিনে হয়তো নিজের অনুভূতি যেভাবে তুলে ধরতে পারিনি। কিছু কিছু অনুভূতি আসলে প্রকাশ করা যায় না। "আমার বাংলা ব্লগ" আমাদের জীবনের শ্রেষ্ঠ একটি উপহার। @rme দাদা আমাদেরকে এই পরিবারটি উপহার দিয়েছেন বলেই আমরা এই দারুণ পরিবার পেয়েছি। আর নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছি। জানিনা আমার লেখা কবিতার মাধ্যমে নিজের অনুভূতি তুলে ধরতে পেরেছি কিনা। তবে চেষ্টা করেছি এই কবিতার মাধ্যমে নিজের মনের কথাগুলো তুলে ধরার। আশা করছি সবার ভালো লেগেছে।


চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা এই বিশেষ প্রতিযোগিতায় নিজের অনুভূতি থেকে একটি কবিতা আপনাদের মাঝে উপহার দিলাম। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1749627301666.png

 last year 

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ৷ একই সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আপনি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61299.24
ETH 1623.99
USDT 1.00
SBD 0.41