এসএসসি পরীক্ষা আর নিজের পুরনো স্মৃতি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে নিজের অনুভূতি লিখতে অনেক ভালো লাগে। আজকে আমি আমার অনুভূতি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি এই পোস্ট সবার ভালো লাগবে।


এসএসসি পরীক্ষা আর নিজের পুরনো স্মৃতি:

students-998989_1280.jpg

Source


আমাদের প্রত্যেকের জীবনে হয়তো এমন কিছু স্মৃতি আছে যেগুলো কখনো ভুলার মত নয়। আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আর পরীক্ষার্থীদের দেখে আমারও নিজের পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। যেহেতু আমার ছোট বোন এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তাই তাকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়া হয়েছিল। সত্যি কথা বলতে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে যে অনুভূতি হয়েছিল সেটা বলে বোঝানোর মত নয়।


বোন যখন রেডি হয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল তখন আমারও নিজের পরীক্ষার কথা মনে পড়ে গিয়েছিল। মনে পড়েছিল সেই পুরোনো দিনটির কথা। আসলে এসএসসি পরীক্ষা আমাদের প্রত্যেকের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা হয় এই পরীক্ষার মাধ্যমে। আসলে মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা মাধ্যমিক পরীক্ষার মাধ্যমেই জীবনের সফলতার প্রথম ধাপের একটি পর্যায় পার করে ফেলি।


আজকে যখন পরীক্ষার কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলাম তখন ছাত্র-ছাত্রীদের দেখে সত্যি কথা বলতে আমার বারবার নিজের সেই দিনটির কথা মনে পড়ে যাচ্ছিল। কতটা ভয়, কতটা আতঙ্কে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলাম সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছিল। বিশেষ করে পরীক্ষা যেদিন শুরু হয়েছিল সেদিনের অনুভূতিটাই অন্যরকমের ছিল। অনেক ভয় আর আতঙ্ক কাজ করছিল। আর সেই অনুভূতিটা কাউকে কখনো বলে বোঝানোর মত নয়। আজকেও আমার সেই অনুভূতিটা যেন কাজ করছিল।


আমরা যখন চোখের সামনে কোন কিছু দেখি তখন বারবার নিজের পুরনো দিনের সাথে মিলিয়ে ফেলি। ছাত্র-ছাত্রীরা যখন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছে তখন তাদের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছিল কতটা ভয় আর কতটা আতঙ্কে আছে। তাদের দিকে তাকিয়ে আমারও নিজের স্কুল জীবনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। এই সময়টা আমরাও পার করে এসেছি। এই সময়গুলো সত্যি অনেক বেশি কঠিন। এই কঠিন সময়টার মোকাবেলা করাটা আসলে সত্যিই অনেক কঠিন ছিল।


ভয়ে ভয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছিলাম। প্রশ্নপত্র দেওয়ার পরেও এক অজানা ভয় কাজ করেছিল। মনে হয়েছিল সবকিছু বোধয় ভুলে যাবো। কিন্তু প্রথম পরীক্ষা যখন দেওয়া হয়ে গেছিল তখন ধীরে ধীরে ভয়টা কেটে গিয়েছিল। আজকে যখন পরীক্ষার কেন্দ্রে সবাইকে দেখছিলাম তাদের দেখেও আমার সেরকমটাই মনে হয়েছিল। হয়তো বয়সের তফাৎ অনেক কিন্তু সেই বয়সে আমাদের যেই অনুভূতি হয়েছিল এখন যারা পরীক্ষা দিচ্ছে তাদেরও হয়তো একই রকমের অনুভূতি হচ্ছে। সময় বদলে গেছে কিন্তু অনুভূতিগুলো সেই আগের মতই রয়ে গেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62083.50
ETH 1658.83
USDT 1.00
SBD 0.41