ঈদ মোবারক||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদের এই বিশেষ দিনটিতে আজকে একটি দারুণ পোস্ট নিয়ে হাজির হয়েছি।আশা করছি সবার ভালো লাগবে।
ঈদ মোবারক:
আমার বাংলা ব্লগ হলো আমার একটি আলাদা পরিবার। আমরা আমাদের ব্যক্তি জীবনে যেমন পরিবার পেয়েছি তেমনি ভার্চুয়াল জীবনেও একটি পরিবার পেয়েছি। সত্যি কথা বলতে কোন আনন্দের দিন সবার সাথে ভাগাভাগি করে নিতে অনেক বেশি ভালো লাগে। আর ভার্চুয়াল পরিবারের মানুষগুলো আমাদের সবার অনেক আপন হয়েছে। আমরা সবাইকে অনেক বেশি আপন করে নিয়েছি। তাই এই বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানাবো না তা কি করে হয়।
সত্য কথা বলতে ঈদের আনন্দ যখন মনের মাঝে দোলা দেয় তখন মনে হয় সেই আনন্দটা সবার মাঝে ছড়িয়ে দেই। আমার বাংলা ব্লগ পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক বেশি আপন। তাই সবাইকে হয়তো সেভাবে ঈদ মোবারক জানানোর সুযোগ হবে না। তাই ভাবলাম আজকের এই পোস্টের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাবো। এজন্যই মূলত আজকের এই পোস্ট। আর ঈদের দিনের প্রত্যেকটা মুহূর্ত আরো বেশি রঙিন করে তুলতেই আমরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাই।
বড় হওয়ার সাথে সাথে হয়তো ঈদের আনন্দ একদম সীমাবদ্ধ হয়ে যায়। আনন্দ খুঁজতে গিয়েও আর আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো ছোটবেলার আনন্দ গুলো অনেক বেশি মিস করা হয়। ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব আনন্দগুলো হারিয়ে গেছে। এখন আর সেই আনন্দ পাই না। এখন আর সেই অনুভূতি কাজ করে না। মনে হয় দিনটা পার হয়ে গেলেই শেষ। আর আগে মনে হতো দিনটা যদি আবারও আসতো তাহলে বড্ড বেশি ভালো হতো। সময় বদলে যাওয়ার সাথে সাথে অনুভূতিগুলো বদলে গেছে। আসলে আমরা বড় হয়ে গেছি।
ছোটবেলার ঈদের আনন্দ গুলো এখন খুঁজে পাওয়া যেমন যায় না তেমনি অনুভূতিগুলো আর নেই। বড় হওয়ার পর আমরা হয়তো এখন ব্যস্ত সময় কাটাই। তাই আনন্দগুলো আর পাই না। তবে ছোটদের আনন্দ দেখলে নিজেদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। তাদেরকে যখন দেখি ঈদের দিন সকালবেলায় নতুন জামা পড়ে অনেক আনন্দ করছে তখন বারবার নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। সময়ের সাথে সাথে আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। কিন্তু আগের সেই অনুভূতিগুলো মাঝে মাঝে হৃদয়ে জেগে ওঠে।
তবুও আমরা যে যার জায়গা থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজের মতো করে ঈদ আনন্দ উদযাপন করি। আর ঈদের এই বিশেষ দিনটিতে আমরা আমাদের পরিবার-পরিজন নিয়ে ভালো থাকার চেষ্টা করি। কিংবা ঈদের আনন্দ উদযাপন করার চেষ্টা করি। আর তাইতো আমি আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে একটি শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি। সবাই ভালো থাকবেন। সবার ঈদ আনন্দে কাটুক এবং ভালো কাটুক এই প্রত্যাশাই করি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1931179679291203779?t=Qota79UYccQi11aP0yoGTw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুভ:
https://x.com/Monira93732137/status/1931137759634448642?t=aTgwCacg4zlekvoDaex9ZQ&s=19
https://x.com/Monira93732137/status/1931181977929224221?t=m3OLM74E2DLP30saOQyMog&s=19
https://x.com/Monira93732137/status/1931184681644617886?t=Plnh1sZ8xWe-9B9nDC_azw&s=19
https://x.com/Monira93732137/status/1931185393451651182?t=To_F4qipho7XnYgFgc8R9g&s=19
https://x.com/Monira93732137/status/1931186172468056352?t=z8zxJHQISOgPkf5MbMis2g&s=19
https://x.com/Monira93732137/status/1931186724409147850?t=aO-Oi_vE6ckWZdiJ_9uIFQ&s=19
প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আপু।আসলে ঈদের যে আনন্দ সেটা আমরা সবাই জানি।তবে ছোট বেলার ঈদ আর এখনকার ঈদ অনেক তফাত। বর্তমান ঈদ গুলো ব্যস্ততা দিয়ে চলে যাচ্ছে। তার পরেও ঈদের যে আনন্দ সেটা মনের ভিতরে খুশ খুশ করে।ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।