লাইফস্টাইল-বৃষ্টি ভেজা বিদায়ের মুহূর্ত||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে ভালোলাগার মুহূর্তগুলো শেয়ার করতে ভালো লাগে। আবার মাঝে মাঝে কিছু কিছু কষ্টের মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করি। তেমনি একটি বিদায়ের মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করবো।


বৃষ্টি ভেজা বিদায়ের মুহূর্ত:

IMG_20250814_170704.jpg
Device-OPPO-A15
Location


বিদায় মুহূর্ত গুলো সত্যি অনেক কষ্টের হয়। আসলে বাসা থেকে যখন কেউ চলে যায় তখন খুবই খারাপ লাগে। দুইদিন আগে আমার কাজিন নিজের ভার্সিটিতে চলে গিয়েছে। প্রথমবার সে হোস্টেলে থাকবে। সত্যি কথা বলতে সবাইকে ছেড়ে যাওয়ার অভিজ্ঞতাটা তার একদমই ছিল না। যেহেতু সে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে তাই সবাইকে ছেড়ে যেতেই হবে। যদিও সাথে তার মা গিয়েছে রেখে আসার জন্য।


IMG_20250814_170730.jpg
Device-OPPO-A15
Location


বিদায় মুহূর্ত গুলো আসলে অন্য রকমের। অদ্ভুত এক শূন্যতা মনে তৈরি হয়। আর সেই শূন্যতা ভীষণ কষ্ট দেয়। যেহেতু বিআরটিসি বাসের সার্ভিস খুবই সকাল থেকে শুরু হয় তাই ভোর ছয়টার গাড়ির টিকিট কাটা হয়েছিল। ভোরের আলো ফোটার আগেই আমাদেরকে বাসস্ট্যান্ডে পৌঁছাতে হয়েছিল। আমার বাসার সামনে যেহেতু বাস স্ট্যান্ড তাই আমরা দ্রুত সেখানে পৌঁছাতে পেরেছিলাম। তবে রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর সকাল বেলাতেও বৃষ্টি থামার কোন নাম ছিল না।


IMG_20250814_170750.jpg
Device-OPPO-A15
Location


একদিকে বাস আসার সময় হয়ে গেছে অন্যদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে। অনেক কষ্ট করে ব্যাগ পত্র নিয়ে যাওয়া হয়েছে। প্রথমবার যখন কোথাও সেটেল হওয়ার জন্য জিনিসপত্র নিয়ে যাওয়া হয় তখন অনেকগুলো জিনিসপত্র হয়ে যায়। দেখতে দেখতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। কিন্তু বৃষ্টির কারণে বিদায়ের মুহূর্তটা যেন আরো বেশি কঠিন হয়ে গিয়েছিল। সবকিছু রেডি করে বাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল।


IMG_20250814_170804.jpg
Device-OPPO-A15
Location


এত সকাল বেলায় কোন রিক্সা পাওয়া যাচ্ছিল না। কোন রকমে সবাই মিলে ব্যাগ বস্তা গুলো নিয়ে যাওয়া হয়েছিল। একদিকে বৃষ্টি আর অন্যদিকে বাসের সময় হয়ে গিয়েছিল। সব মিলিয়ে বেশ চাপের মধ্যে ছিলাম আমরা। সত্যি কথা বলতে এরকম বিদায়ের মুহূর্তগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। কেন জানি শুধু কান্না পায়। হোস্টেল লাইফ কিংবা ভার্সিটি লাইফে সবাইকে একা একা থাকার অভ্যাস করে নিতে হয়।


IMG_20250814_170822.jpg
Device-OPPO-A15
Location


হয়তো সময়ের সাথে সাথে সে একা থাকা শিখে যাবে। আর আমরাও এই বিদায়টাকে ধীরে ধীরে মেনে নিতে পারবো। এত বৃষ্টির মধ্যে বিদায় দেওয়াটা সত্যি অনেক কষ্টের ছিল। তবে কি আর করার যেতে যেহেতু হবে তাই দ্রুতই যাওয়া ভালো। তবে বৃষ্টি থাকার কারণে একটু বেশি ভোগান্তি হয়েছে। বৃষ্টি না থাকলে হয়তো এতটা সমস্যা হত না। বৃষ্টির কারণে সবকিছু নিয়ে বাসস্ট্যান্ডে যাওয়াটা অনেক কঠিন ছিল। আর সকাল বেলায় এত বৃষ্টি ছিল যে ঘর থেকে বের হওয়া মুশকিল ছিল।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 10 months ago 

1755152711796.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

সত্যি বলেছেন আপু বিদায় অনেক কষ্টের। তবে ভালো কাজের জন্য বিদায় তো দিতেই হবে।আর মানুষ অভ্যাসের দাস। সময়ের সাথে সাথে এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে।দোয়া করি আপনার কাজিনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 58264.43
ETH 1536.77
USDT 1.00
SBD 0.42