ফটোগ্রাফি-কয়েকটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে সুন্দর কোন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


কয়েকটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি:

IMG_20250415_165002.jpg
Device-OPPO-A15
Location


নীল রঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছিলাম। আসলে যে ফুলের কালার গুলো দেখতে অনেক সুন্দর সেই ফুলগুলো সবাইকে আকৃষ্ট করে। পিটুনিয়া ফুলের নীল রঙের পাপড়ি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। কিছুদিন আগে নার্সারিতে গিয়েছিলাম সেখানে গিয়েই এই সুন্দর ফুল গুলো দেখতে পেয়েছিলাম। নার্সারিতে যখন এরকম সুন্দর কোন ফুল ফুটে থাকে তখন দেখতে অসাধারণ লাগে। এছাড়া নীল রংয়ের ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়।


IMG_20250415_165232.jpg
Device-OPPO-A15
Location


হালকা গোলাপি রঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্য বলে বোঝানোর মত নয়। এই ফুলের সৌন্দর্য দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। কালার টা যেমন অসাধারণ ছিল তেমনি ফুলের পাপড়িগুলো ছিল অসাধারণ। বাস্তবে এই ফুলের সৌন্দর্য আরো বেশি ছিল। আমার তো দেখেই ছবি তুলতে ইচ্ছে করেছিল। তাই বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। আসলে নার্সারিতে গেলেই এরকম সুন্দর ফুলগুলো একসাথে দেখা যায়। আমার তো ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি করা এক প্রকারের নেশা হয়ে দাঁড়িয়েছে।


IMG_20250415_165125.jpg
Device-OPPO-A15
Location


বেগুনি রঙের পিটুনিয়া ফুল দেখতে খুবই সুন্দর ছিল। বেগুনি রং আমার ভীষণ প্রিয়। বেগুনি রঙের যেকোনো ফুল অনেক বেশি ভালো লাগে দেখতে। তবে ফুলের সৌন্দর্য আসলে কোন কিছুর সাথে তুলনা করা যায় না। ফুলের সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেহেতু ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে তাই সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করি। আর বেগুনি রঙের এই সুন্দর পিটুনিয়া ফুল দেখেই ফটোগ্রাফি করেছিলাম।


IMG_20250415_165203.jpg
Device-OPPO-A15
Location


সাদা রংয়ের ফুলের সৌন্দর্য অন্য ফুলের থেকে অনেক গুণ বেশি। সাদা রঙের যেকোন ফুল যখন বাগানে দেখতে পাওয়া যায় তখন মনটা একদম ভরে যায়। আসলে সাদা ফুলের সৌন্দর্যটাই অন্যরকমের। আর সাদা ফুলের সৌন্দর্য দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি তো এই ফুলের সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অবাক নয়নে তাকিয়ে তাকিয়ে ফুলের সৌন্দর্য দেখেছিলাম আর উপভোগ করেছিলাম। এই সাদা রঙের ফুলের সৌন্দর্য আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।


IMG_20250415_165043.jpg
Device-OPPO-A15
Location


রানী গোলাপি আমার ভীষণ প্রিয় একটি রং। রানী গোলাপি রংটা এতটাই ভালো লাগে যে বলে বোঝানোর মত নয়। আর যখন এই রানী গোলাপী রঙের পিটুনিয়া ফুল চোখের সামনে চলে এসেছিল তখন তো বেশ ভালো লেগেছিল। আসলে নার্সারিতে গেলেই শুধুমাত্র সুন্দর সুন্দর ফুলের দেখা পাওয়া যায়। হয়তো অন্যান্য জায়গাতেও এই ফুলের গাছগুলো রয়েছে। তবে নার্সারিতে গেলে বিভিন্ন কালারের ফুল একসাথে দেখা যায়। আর সুন্দর কালারের এই পিটুনিয়া ফুল দেখতে অনেক সুন্দর লাগছিল।


বিভিন্ন রঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফুল আমার ভীষণ প্রিয়। ভিন্ন রঙের ফুল দেখতে কার না ভালো লাগে। বিভিন্ন রঙের পিটুনিয়া ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মাধ্যমে বিভিন্ন রংয়ের পিটুনিয়া ফুলের দারুন কিছু দৃশ্য উপভোগ করতে পারলাম। প্রতিটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

পিটুনিয়া ফুল সম্ভবত প্রত্যেকটা রঙের হয়। আপনার আজকের ফটোগ্রাফি পোস্টে এতগুলো পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। নীল রঙের পিটুনিয়া ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফি ও খুব সুন্দর ছিল। মনোমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি।

 last year 

আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, আর ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি সব থেকে বেশি পছন্দ করি। যে কোনো ফুলের ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। কারণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সেগুলোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। একেবারে মন ছোঁয়া ছিল আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি।

 last year 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফির মধ্যে দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর পিটুনিয়া ফুলের সৌন্দর্যকে এখানে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ সবগুলো ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে৷ প্রথমে আপনি যে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63537.23
ETH 1665.10
USDT 1.00
SBD 0.43