লাইফস্টাইল-শখের বাগানের পরিচর্যা পর্ব ১||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নিজের ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


শখের বাগানের পরিচর্যা পর্ব ১:

IMG_20250222_104456.jpg
Device-OPPO-A15
Location


আমার একটি শখের বাগান রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন। আসলে শখের বাগান গুলো অনেক ভালোবাসার হয়। বিভিন্ন রকমের গাছের সংগ্রহ রয়েছে আমার বাগানে। পছন্দের গাছগুলো দিয়ে বাগান একেবারে পরিপূর্ণ। তবে অনেক দিন থেকে মন-মানসিকতা খুব একটা ভালো নেই। তাই সেভাবে বাগানের পরিচর্যা করার সময় হয়ে উঠছিল না। আজকে সকাল সকাল ভাবলাম গাছের পরিচর্যা করি। তাই তো একটু সময় দেওয়ার চেষ্টা করলাম।


IMG_20250222_104716.jpg
Device-OPPO-A15
Location


বাগানে যখন বিভিন্ন রকমের গাছ দেখতে পাওয়া যায় তখন মন আনন্দে ভরে উঠে। আসলে গাছের দিকে তাকালে মানসিক শান্তি পাওয়া যায়। যেই শান্তিটা অন্য কিছুর বিনিময়ে পাওয়া যায় না। যারা গাছ পছন্দ করে তারা সেই অনুভূতিটা বুঝতে পারবে। ছোটবেলা থেকেই আমি বাগান করতে অনেক পছন্দ করি। তবে সময়ের সাথে সাথে হয়তো পছন্দের গাছগুলো বদলে গেছে এখন। ছোট ছোট গাছ গুলোই বেশি ভালো লাগে। বিশেষ করে ইনডোর প্লান্ট গুলো বেশি ভালো লাগে।


IMG_20250222_104421.jpg
Device-OPPO-A15
Location


আমার বাগানে বেশ কিছু ইনডোর প্লান্ট রয়েছে। যদিও এগুলো খুব একটা বড় নয়। তবে ছোট ছোট গাছগুলোর যত্ন নিতে এবং পরিচর্যা করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলায় ভাবলাম গাছগুলোর যত্ন করবো। তাই গাছের গোড়ায় কিছু সার প্রয়োগ করেছি। এরপর ভাবলাম পানি দিয়ে গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে নিবো। এমনিতে নিয়মিত গেছে পানি দেওয়া হয় কিন্তু পাতা পরিষ্কার করা খুব একটা হয় না।


IMG_20250222_104600.jpg
Device-OPPO-A15
Location


যখন গাছের পাতায় স্প্রে করা হয় তখন গাছ একদম সতেজ হয়ে যায়। আর দেখতে অনেক ভালো লাগে। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল। যখন ময়লাগুলো একদম কেটে যায় তখন গাছের পাতার সতেজতা অনেক বেশি বেড়ে যায়। আর সেই সুন্দর দৃশ্যগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। গাছের পাতাগুলো পানির ছোঁয়া পেয়ে আরও বেশি সতেজ হয়ে উঠছিল। সবকিছু দেখতে যেমন ভালো লাগছিল তেমনি পরিচর্যা করতেও ভালো লেগেছিল।


IMG_20250222_104631.jpg
Device-OPPO-A15
Location


সত্যি কথা বলতে সকাল-সকাল গাছের সাথে সময় কাটাতে এবং গাছগুলোর যত্ন নিতে আমার ভীষণ ভালো লেগেছে। আসলে ভালো লাগার কাজগুলো যখন আমরা করি তখন মন ভালো হয়ে যায়। আর মানসিক শান্তি পাওয়া যায়। বিভিন্ন রকমের মানসিক অশান্তির মাঝেও যখন তাদের সাথে সময় কাটাই তখন মানসিক শান্তি খুঁজে পাই। সত্যি কথা বলতে এই অনুভূতিটা অন্যরকমের। আর আমি সকাল সকাল দারুন একটি সময় কাটানোর চেষ্টা করেছি।


জানিনা আমার এই পোস্ট আপনাদের কেমন লেগেছে। চেষ্টা করেছি নিজের ভালোলাগার মুহূর্তগুলো তুলে ধরার। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-02-22-10-55-26-18_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-22-10-58-14-58.jpg

Screenshot_2025-02-22-10-58-52-16.jpg

Screenshot_2025-02-22-10-59-23-76_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

আমিও বাগান করতে ভালোবাসি। আপনার মতামত গুলো খুবি দারুণ ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। আসলে আমরা যারা বাগান ভালো বাসি এই বাগানের গাছগুলোর যত্ন এবং পরিচর্যা করতে কি যে মানসিক শান্তি পাওয়া যায় বলে বুঝানো যাবে নাহ।আপনার ইনডোর প্লান্ট গুলো অনেক সুন্দর আমার দেখেই নিতে ইচ্ছে করছে আপু।

 last year 

বাগান করতে আপনি পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো আপু। বাগান করলে মন ভালো থাকে আর মানসিক শান্তি পাওয়া যায়।

 last year 

বাগান পরিচর্যার মাধ্যমে আপনি যেন আমার মনের কথাগুলোই লিখেছেন। আমারও খুব ছোট্ট একটা ব্যালকনি রয়েছে তবে সেখানে গাছের অভাব নেই। সকাল বেলায় উঠে আমার একেবারেই সময় হয় না কারণ অনেক রান্না-বান্না থাকে। মেয়ে আর মেয়ের বাবা সবাই বেরিয়ে গেলে আমি তখন বেশ কিছুটা সময় আরাম করে বাগানে কাটাতে পারি। গাছের পরিচর্যা করি তারপর বাগানের ঘোরাফেরা করে তাই চুমুক দিই এর আনন্দই যেন আলাদা। খুব ভালো লাগলো আপনার বাগান পরিচর্যার গল্পগুলো শুনে।

 last year 

কাজের ব্যস্ততায় আসলে অনেক কিছুই করা হয় না। তবে সময় পেলে গাছের যত্ন নিতে সত্যিই অনেক বেশি ভালো লাগে আপু।

 last year 

আসলে আপু গাছের পরিচর্যা করলে সত্যি অনেক ভালো লাগে। আপনার পরিচর্যা দেখে অনেক ভালো লাগলো। গাছ গুলো দেখতে বেশ ভালো লেগেছে। এভাবে যত্ন নিলে অনেক ভালো হবে।আসলে আপু একটু পরিশ্রম করলে সব কিছুই ভালো হয়। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

গাছের যত্ন নেওয়ার সময় গুলো সব সময় অনেক ভালো কাটে। তাই মাঝে মাঝে সময় দেওয়ার চেষ্টা করি আপু।

 last year 

আপনার শখের বাগানের কিছু অংশ দেখে ভালো লাগলো। ইনডোর প্লান্ট আমিও খুব পছন্দ করি। আপনার কাছে বেশ কয়েক ধরনের ইনডোর প্লান্ট রয়েছে দেখছি। ঘরের ভিতরে গাছগুলো খুবই চমৎকার লাগে দেখতে। এগুলোর পরিচর্যা করতে হয় অনেক। মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনিও গাছ পছন্দ করেন এটা জেনে খুবই ভালো লাগলো। গাছের পরিচর্যা করতে কিংবা যত্ন করতে সত্যিই অনেক বেশি ভালো লাগে।

 last year 

গাছের পরিচর্যা করা আসলে একটি নেশার মধ্যে পড়ে। অনেকেই গাছের পরিচর্যার মধ্য দিয়ে সময় কাটিয়ে খুব ভালো থাকেন। আপনি যে গাছ পরিচর্যা করতে খুব ভালবাসেন তা বেশ ভালই বোঝা যাচ্ছে। আপনার বাড়িতে অনেক রকম গাছের টব রয়েছে দেখে খুব ভালো লাগলো। আর তার জন্য অনেক সময় ব্যয়ও করেন। এমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছ পরিচর্যার পোস্ট দিলেন বলে অনেক ধন্যবাদ।

 last year 

এটা অবশ্য ঠিক বলেছেন গাছের পরিচর্যা করা এক ধরনের নেশার মতো। আর খুবই ভালো লাগা কাজ করে ভাইয়া।

 last year 

শখের মানুষই এ ধরনের বাগান করে থাকে। আর এটা সত্যি কথা বলেছেন আপু মন খারাপ থাকলেও নিজের সখের বাগানের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আপনার সুন্দর পরিচর্যার মাধ্যমে বাগান আরো বেশি সুন্দর হয়ে উঠবে আশা করি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

বাগান করতে সত্যি অনেক ভালো লাগে। আর সময় পেলেই বাগান করার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

আমিও বাগান করতে খুবই পছন্দ করি।গাছেরাও আমাদের স্পর্শ ও ভালোবাসা চায়। যাইহোক আপনার শখের বাগানটি বেশ সুন্দর, ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপু।

 last year 

একদম ঠিক বলেছেন আপু বাগান আমাদের স্পর্শ চায় আর ভালোবাসা চায়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 62514.58
ETH 1637.97
USDT 1.00
SBD 0.41