ভ্রমণ-শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ পর্ব ১৫||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন আগে শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করেছিলাম। ইতোমধ্যে বেশ কিছু পর্ব শেয়ার করেছি। যেহেতু মেলায় গিয়ে অনেকটা সময় কাটিয়েছি তাই সুন্দর মুহূর্ত গুলো পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। আজকে নতুন একটি পর্ব উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ পর্ব ১৫:

IMG_20250305_180037.jpg
Device-OPPO-A15
Location


আমাদের শহরের প্রাণকেন্দ্রে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছিল। যদিও সময়টা বেশ কিছুদিন আগের। তবে মেলার সুন্দর স্মৃতি গুলো এখনো রয়ে গেছে। বাণিজ্য মেলায় গিয়ে যেমন দারুন সময় কাটিয়েছি। তেমনি ঘুরে ঘুরে সবকিছু দেখতে অনেক ভালো লেগেছিল। বিশেষ করে বিভিন্ন রকমের ওয়ালমেট গুলো দেখতে এবং কিনতে আমার খুবই ভালো লাগে। মেলায় গেলেই কোনো না কোনো অনেক কেনার চেষ্টা করি। সেদিনও একটি সুন্দর ওয়ালমেট কিনেছিলাম।


IMG_20250305_175924.jpg
Device-OPPO-A15
Location


মেলায় ঘুরতে ঘুরতে অনেক কিছুই পছন্দ হয়ে যায়। মেলার দোকানগুলোতে ছোটখাটো অনেক জিনিসই পাওয়া যায়। প্রয়োজনীয় জিনিসগুলো যখন আমরা চোখের সামনে দেখি তখন দেখেই কিনতে ইচ্ছে করে। সত্যি কথা বলতে মেলায় গেলে অনেক কিছুই কেনা হয়। তবে আমি অল্প দামের মধ্যে জিনিসগুলো কেনার চেষ্টা করেছিলাম। বিশেষ করে প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্রগুলো কেনার চেষ্টা করি ।কারণ সেগুলোর দাম আমাদের সাধ্যের মধ্যেই হয়।


IMG_20250305_180007.jpg
Device-OPPO-A15
Location


তবে এটা ঠিক অনেকেই মেলায় ঘুরে ঘুরে প্রয়োজনীয় ছোট ছোট জিনিসগুলো কিনে। তেমনি অনেকে আবার ঘুরে ঘুরে সব কিছু উপভোগ করে। আসলে অনেকে কেনাকাটা করতে যায় আবার অনেকে ঘুরতে যায়। আমার তো কোনো কিছু পছন্দ হলেই কিনতে ইচ্ছা করে। তবে মেলায় গিয়ে প্রয়োজনীয় জিনিস গুলো সবার আগে চোখে পড়ে। বিশেষ করে যেগুলো আমরা সবসময় ব্যবহার করতে পারবো সেই জিনিসগুলোই আগে কিনতে ইচ্ছে করে। আমি সেগুলোই কেনার চেষ্টা করি।


IMG_20250305_175855.jpg
Device-OPPO-A15
Location


শিল্প ও বাণিজ্য মেলায় অনেক দোকান রয়েছে। তাই প্রায় সব রকমের জিনিসপত্র সেখানে পাওয়া গিয়েছিল। আমাদের ছোট্ট শহরে ছোট্ট পরিসরে মেলা অনুষ্ঠিত হয়েছিল ঠিকই কিন্তু মেলায় কোন কিছুর কমতি ছিল না। সব কিছুই পাওয়া যাচ্ছিল মেলায়। বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার আইটেম থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর গৃহিণীদের প্রয়োজনীয় জিনিস খুব সহজেই পাওয়া যাচ্ছিল।


IMG_20250305_180119.jpg
Device-OPPO-A15
Location


মেলায় গিয়ে ঘুরে ঘুরে যেমন জিনিসপত্র কেনা যায় তেমনি অনেক সুন্দর সময় অতিবাহিত করা যায়। আমার তো ঘুরে ঘুরে সব কিছু কিনতে এবং সময় কাটাতে দারুন লাগে। তাই যখনই আমাদের শহরে মেলা অনুষ্ঠিত হয় তখনই আমি মেলায় ঘুরতে যাওয়ার চেষ্টা করি। আর নিজেদের সামর্থের মধ্যে ছোট ছোট জিনিসগুলো কেনার চেষ্টা করি। সব মিলিয়ে সময়টা নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করি।


শিল্প ও বানিজ্য মেলায় ভ্রমণের নতুন একটি পর্ব আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-03-05-19-39-45-17_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-05-19-42-58-35.jpg

Screenshot_2025-03-05-19-44-20-94.jpg

Screenshot_2025-03-05-19-45-05-75.jpg

 last year 

শিল্প ও বাণিজ্য মেলার অভিজ্ঞতাটি খুবই আনন্দদায়ক এবং উপভোগ্য মনে হয়েছে। মেলার মধ্যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও সুন্দর জিনিসের খোঁজ পাওয়া, বিশেষ করে অল্প দামে ভাল জিনিস কেনা, সত্যিই একটি মধুর অভিজ্ঞতা। আপনি যেভাবে মেলার সব দিক উপভোগ করেছেন, তা অনেকের জন্যই অনুপ্রেরণা হতে পারে। অসাধারণ এক ভ্রমণের গল্প শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 last year 

শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করার আরো একটা পর্ব আজকে আমাদের মাঝে অনেক সুন্দর করে আপনি শেয়ার করেছেন। মেলায় গিয়ে আপনি খুব ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন দেখছি। আপনার কাটানো মুহূর্তটা ভালোভাবেই উপভোগ করলাম পুরো পোস্টটি পড়ে। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42