শৈশবের অতি পরিচিত একটি ফল||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করবো।যাদের শৈশব গ্রামে কেটেছে তাদের কাছে এই পোস্ট অনেক ভালো লাগবে।
শৈশবের অতি পরিচিত একটি ফল:
Location
শৈশব মানে আনন্দের প্রাচুর্য। আর শৈশব মানে অনেক রকমের খাওয়া দাওয়া। যখন মাঝে মাঝে গ্রামের বাড়িতে যেতাম তখন নতুন নতুন ফলের সাথে পরিচিত হতাম। যেই ফল গুলোর নাম এখন আর খুব একটা মনে নেই। তবে হঠাৎ করে যখন সেই ফলগুলো সামনে চলে আসে কিংবা কোথাও দেখি তখন সত্যিই অনেক ভালো লাগে। আর শৈশবের অনেক রঙিন স্মৃতি মনে পড়ে যায়। এই ফলটিকে গ্রাম্য ভাষায় ডইয়া ফল বলে। আবার আমরা তো এগুলোকে ছোট কাঁঠাল বলতাম।
Location
কত বছর পর যে এই ফল দেখলাম তার কোন হিসাব নেই। ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন এই ফলগুলো অনেক খেতাম। আমাদের গ্রামে একটি বাগানে এই ফলের গাছ ছিল। এখন অবশ্য নেই। তাই এখন আর সেভাবে খাওয়াও হয় না। কিংবা দেখার সুযোগ হয় না। শৈশবের সেই সুন্দর সময় গুলো হারিয়ে গেছে। শৈশবের সেই মজার মজার খাবার গুলো হারিয়ে গেছে। এখন আর শৈশবের সেই প্রিয় খাবারগুলো খাওয়া হয়ে ওঠেনা।
Location
এই ফলের বিচিগুলো অনেকটা কাঁঠালের বিচির মতোই। আর ফলের বিভিন্ন অংশগুলো কাঁঠালের সাথে মিল থাকার কারণে আমরা সবাই ছোট কাঠাল বলেই ডাকতাম। এই ফলটি খেতে বেশ ভালো লাগে। টক আর মিষ্টির কম্বিনেশনে এই ফলের টেস্ট সবাইকে মাতিয়ে রাখে। তবে এখন এই ফল খুব একটা দেখাই যায় না। এই ফলের সাথে হয়তো আপনারাও অনেকে পরিচিত। তবে এখনো এই ফল মাঝে মাঝে দেখতে পাই। এখনো বিভিন্ন জায়গায় পাওয়া যায়।
Location
সত্যি কথা বলতে অনেক দিন পর যখন বাসায় এই ফল আনা হয়েছে তখন দেখে ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় গাছ থেকে ফল পেড়ে খাওয়ার সেই সময় গুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এই ফলগুলো ছোটবেলায় অনেক খেতাম। আর সবাই মিলে যখন খেলাধুলা করতাম আর এই ফলগুলো খেতাম তখন খুবই ভালো লাগতো। এখনো সেই সময় গুলোর কথা অনেক বেশি মনে পড়ে।
Location
ছোটবেলায় যারা গ্রামে বড় হয়েছে কিংবা গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে তারাই এই ফলের সাথে বেশি পরিচিত। কারণ এই ফলগুলো গ্রামের দিকে বেশি পাওয়া যেত। এখন অবশ্য বাজারেও মাঝে মাঝে কিনতে পাওয়া যায়। তবে আমি অনেকদিন পর এই ফল খেলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। নিজের ভালোলাগার সুন্দর মুহূর্তটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকের এই পোস্ট উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1940681068170170615?t=N0-YK51l9_ECVNn_J2YNKQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1940637510708965493?t=Da3aZaZt2ZpnQDvz_NElpg&s=19
https://x.com/Monira93732137/status/1940637968458473820?t=V3BJlb1fEGiISSCcG660vw&s=19
https://x.com/Monira93732137/status/1940638406511677950?t=pqpgjT8_SWSiIbcR48gCZA&s=19
https://x.com/Monira93732137/status/1940638698053554592?t=oZZtG0_taOkWgolrxT-wGA&s=19
এই ফলকে আমরা ডেউয়া বলি। বেশ মজা খেতে। কয়েকদিন আগে আমিও খেলাম। বেশ মজা। তবে আগের মতো আর পাওয়া যায় না। তবে গ্রামের চেয়ে এখন শহর এলাকেতেই বেশি পাওয়া যায় যে কোন ফল।