শৈশব স্মৃতি-জীবনে প্রথম সাঁতার শেখার স্মৃতি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি শৈশব স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরবো। শৈশবের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে আমি আমার জীবনে প্রথম সাঁতার শেখার সুন্দর একটি শৈশব স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি সবার ভালো লাগবে।
জীবনে প্রথম সাঁতার শেখার স্মৃতি:
Source
শৈশবের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে অনেক বেশি স্মরণীয়। শৈশবের মুহূর্তগুলো আমরা সারা জীবন ধরে মনে রাখি। বিশেষ করে শৈশবের মধুর মুহূর্ত গুলো কিংবা স্মরণীয় মুহূর্তগুলো সব সময় আমাদের মনে জায়গা করে থেকে যায়। আর শৈশবের সেই স্মৃতিগুলোর মাঝে আমার জীবনে প্রথম সাঁতার শেখানে একটি স্মৃতি এখনো জায়গা করে রয়েছে। যেহেতু খুব একটা বেশি সময় গ্রামে থাকার সুযোগ হয়নি। তাই সেভাবে সাঁতার শেখারও সুযোগ ছিল না।
বার্ষিক পরীক্ষা শেষ হলে যখন স্কুল বন্ধ হয় তখন আমি সবার সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের বাড়ি মানে অন্য রকমের আনন্দ। আর গ্রামের বাড়িতে যাওয়ার পর সবার সাথে নদীতে গোসল করতে গিয়েছিলাম। প্রথমে খুবই ভয় পাচ্ছিলাম আমি। কারণ নদীতে গোসল করার অভ্যাস খুব একটা নেই। তবে নদীতে নেমে আমি প্রথমে একদম অল্প পানিতেই গোসল করছিলাম। কারণ আমি সাঁতার জানতাম না।
সবচেয়ে মজার বিষয় হল গ্রামের ছোট ছোট বাচ্চারাও সাঁতার জানতো। ছোট ছোট বাচ্চাদেরকে যখন দেখতাম যে তারা সাঁতার দিয়ে নদীর ওপারে চলে গেছে তখন সত্যি অনেক ভালো লাগতো। আমার মনে হতো আমিও চেষ্টা করলে হয়তো পারবো। কিন্তু ভয় লাগতো। দাদু বাড়ির পাশে যেহেতু একটি নদী আছে তাই সেই নদীতে আমরা গোসল করতে নেমেছিলাম। সবাইকে যখন দেখলাম সবাই সাঁতার কাটছে তখন আমারও সাঁতার কাটতে ইচ্ছা হচ্ছিল। কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না।
কিছুক্ষণ পরে দেখি আমার ছোট চাচা গামছা নিয়ে নদীর পাড়ে এসেছেন। তার মানে তিনিও নদীতে নামবে গোসল করতে। ছোট চাচা আসার পর তিনি আমাকে বললেন সাঁতার শেখাবে। আমি তো প্রথমে খুবই ভয় পাচ্ছিলাম। এরপর বলল আমার হাত ধরে রাখো আর আমি যেখানে যাই সেখানে আসো। এরপর আমরা দুজনে নদীর প্রায় গভীর পানিতে চলে গিয়েছিলাম। আমার তো খুবই ভয় লাগছিল।
এবার নদীর গভীর পানিতে যাওয়ার পর আমার হাতটা একটু একটু করে ছেড়ে দিয়েছিল। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর কিভাবে যেন সাঁতার শিখে গেলাম। অবশ্য তিনি আশেপাশেই ছিলেন। কারণ আমি তো তখনো সাঁতার শিখিনি। কিন্তু যখন একটু একটু সাঁতার কাটতে শিখলাম তখন ধীরে ধীরে ভয়টা কেটে গেছে। আর আমি সেদিনই মোটামুটি ভাবে সাঁতার শিখে গিয়েছিলাম। সেই স্মৃতিটা এখনো আমার মনে পড়ে। হয়তো আপনাদের জীবনেও এরকম অনেক স্মৃতি রয়েছে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1947881535245586676?t=PKb93bsr2DLcNZKk4yY8jQ&s=19
শৈশব স্মৃতি-জীবনে প্রথম সাঁতার শেখার স্মৃতি শেয়ার করেছেন।আপনার প্রথম সাঁতার শেখার স্মৃতি পড়ে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল! কী অসাধারণ লিখেছেন! সাঁতার শেখার সময়ের সেই ভয়, উত্তেজনা এবং শেষে সাফল্যের অনুভূতি সত্যিই অনবদ্য। আপনার লেখায় সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।