কয়েকটি খাবারের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আর মজার মজার খাবারের ফটোগ্রাফি গুলো করতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি কয়েকটি খাবারের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি:
Location
কচু শাক আমার ভীষণ প্রিয়। কচু শাক যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই ভালো লাগে। কয়েকদিন আগে কচু শাক রান্না করেছিলাম। আর কচু শাক খেতে দারুন হয়েছিল। কচু শাকের মজার একটি রেসিপি তৈরি করেছি। কচু শাক খুব সহজেই তৈরি করা যায়। আর এই খাবারটি ভীষণ পুষ্টিকর। আমার তো বেশ ভালো লাগে। কচু শাক রান্না করার পর সুন্দর করে সাজিয়ে ছবি তুলতে অনেক ভালো লেগেছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
Location
ছোট মাছ খেতে আমি অনেক পছন্দ করি। আর ঝাল ঝাল ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। ছোট মাছ পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভুনা করলে খেতে খুবই মজার হয়। এই খাবারটি আমি অনেক পছন্দ করি। বিশেষ করে গরম ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি হলে একেবারে জমে যায়। আমার তো বেশ ভালো লেগেছিল। তাই সুন্দর করে এই রেসিপি তৈরির সময় বেশ কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। আর এই ফটোগ্রাফি করতে ভালো লেগেছিল।
Location
চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দের একটি খাবার। আর চিংড়ি মাছ ভুনা করার পর খেতেও দারুন লাগে। চিংড়ি মাছ ভুনা করলে খেতে দারুন লাগে। একটু ঝাল ঝাল ভুনা করার পর খেতে খুবই মজার হয়েছিল। চিংড়ি মাছ ছোট ছোট পিস করে কেটেছিলাম। আর সুন্দর করে ভুনা করেছিলাম। রান্নাটি হওয়ার পর ছবি তুলতে অনেক বেশি ভালো লেগেছিল। আর খাবারের ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে।
Location
আলু বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি করেছিলাম আর এই মলা মাছের চচ্চড়ি খেতে অসাধারণ হয়েছিল। আলু বেগুন চিকন করে কেটে এরপর যখন রান্না করা হয় তখন অন্য রকমের টেস্ট হয় খেতে। খুবই ভালো লাগে আমার। খেতে ভীষণ ভালো লেগেছিল। তাই সুন্দর করে ছবি তুলে রেখেছিলাম। আর সাজিয়ে নিয়েছিলাম। সুন্দর করে সাজিয়ে ছবি তুলতে সব সময় আমার অনেক ভালো লাগে।
Location
ডিম আলুর ভর্তা আমার ভীষণ পছন্দের একটি খাবার। এছাড়া যে কোন ভর্তা খেতে আমি অনেক পছন্দ করি। বিশেষ করে ঝাল ঝাল ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুন লাগে। কয়েকদিন আগে আমি এই সুন্দর ভর্তা রেসিপি তৈরি করেছিলাম। মজার এই ভর্তা খেতে যেমন মজার হয়েছিল তেমনি খুব সহজেই তৈরি করতে পেরেছিলাম। ছবি তুলতে অসাধারণ লেগেছিল।
মজার মজার সব খাবারের ফটোগ্রাফি করতে আপনাদের কেমন লেগেছে জানিনা তবে চেষ্টা করেছি লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি উপস্থাপন করার। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
খাবারের ফটোগ্রাফি মানেই মজার মজার খাবার দেখা।আর ফটোগ্রাফি দেখে দেখেই খাবারের স্বাদ গ্রহন করা।আপনি মজার মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।প্রতিটি খাবার আমার ও ভীষণ পছন্দ। অনেক ভালো লাগলো পছন্দের কিছু খাবারের ফটোগ্রাফি দেখে।
https://x.com/Monira93732137/status/1888211885738340655?t=M4zSyUhyRZEbCjkf9gWNKQ&s=19
এই খাবার সময়টাতে এত এত সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি দেখিয়ে বরাবরের মত লোভ লাগিয়ে দিলেন আপু। এখানে প্রত্যেকটা রেসিপি আমার বেশ পছন্দ হয়েছে। আর এগুলো আমার খুব প্রিয় খাবার বলা যায়। চিংড়ি মাছ দেখেই তো খেতে ইচ্ছে করছে কারণ এটা খেতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া ডিম আলুর ভর্তাটাও বেশ লোভনীয় হয়েছে।
খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই তো ইচ্ছা করছে খাইতে। চিংড়ি মাছের ভুনা আমি অনেক বেশি পছন্দ করি আপু। ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ছোট মাছ আমারও খুব পছন্দ। বিশেষ করে কাঁচকি এবং মলা মাছ খেতে দারুণ লাগে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো মজার মজার খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খাবারের ফটোগ্রাফি দেখে কি বলবো আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এরকম সুস্বাদু খাবারের পরিবেশন দেখলে খুদা তিনগুণ বৃদ্ধি পায়। খাবার খাওয়ার পরে আপনার পোস্টটি আমার সামনে এলো এখন আবার খেতে ইচ্ছে করছে। প্রতিটি খাবারে যেহেতু স্বাস্থ্যসম্মত এবং বাসায় তৈরিকৃত নিঃসন্দেহে এই খাবারগুলো দিয়ে অনেক ভাত খাওয়া যাবে।
বেশ মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি দেখতে পেলাম আপু। কচু শাক কিন্তু আমারও পছন্দের শাক। আমি বাড়িতে গেলে মাঝে মাঝেই খেয়ে থাকি। তাছাড়া ছোট মাছের রেসিপিগুলোও কিন্তু মজার হয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি ছিল দুর্দান্ত আর নিখুঁত। আপনার তৈরি করার রেসিপি খাবারের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে পরিবেশের অর্থাৎ ডেকোরেশন টা দারুন লাগলো। এক একটি খাবারের এক এক রকম ডেকোরেশন যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। তাছাড়া খাবারগুলো দেখি জিভে জল চলে এসেছে। মন চাইছে কিছু খেতে পারলে বেশ ভালো লাগতো।