ফটোগ্রাফি-কয়েকটি ফুলের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই যখনই সময় পাই ফটোগ্রাফি করি। আজকে আমি কয়েকটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি ভালো লাগবে।
কয়েকটি ফুলের ফটোগ্রাফি:
Location
শীতকালে বিভিন্ন রকমের ফুলের আগমন ঘটে। শীতকালীন ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। পিটুনিয়া ফুলের অপরূপ সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর সুন্দর এই পিটুনিয়া ফুল দেখতে যেমন সুন্দর লাগছিল তেমনি তার সৌন্দর্য যেন চারপাশে বিলিয়ে দিচ্ছিল। সত্য কথা বলতে এই পিটুনিয়া ফুলের সৌন্দর্য দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। যদিও এই ফটোগ্রাফি অনেকদিন আগে করেছিলাম। তবে আজকে যখন এই ফটোগ্রাফি দেখছিলাম তখন খুবই ভালো লাগছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
Location
গোলাপের সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। আসলে অনেক সময় গোলাপ বাস্তবে সুন্দর লাগলেও ফটোগ্রাফিতে খুব একটা ভালোভাবে সৌন্দর্য তুলে ধরা সম্ভব হয় না। বাস্তবে এই বড় গোলাপটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। সাইজে অনেকটা বড় ছিল। আর পাপড়ি গুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল। আমার কাছে এই গোলাপটি দেখতে খুবই সুন্দর লেগেছে। তাই সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। জানিনা কতটুকু এই ফুলের সৌন্দর্য তুলে ধরতে পেরেছি।
Location
যখন নার্সারিতে যাই তখন বিভিন্ন রকমের ফুল গাছ দেখতে পাই। আর সেই ফুল গাছগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ঝুলন্ত টব গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এই ফুলের টপ দেখতে খুবই সুন্দর লাগছিল। ছোট ছোট ফুল ফুটেছিল। ফুলটির নাম আমার জানা নেই। তবে দেখতে খুবই আকর্ষণীয় ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল। তাই তো ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। আর আজকে সুযোগ পেয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
Location
শীতকালীন ফুলের মাঝে ডায়ান্থাস ফুল দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। এই ফুলগুলো ছোট হলেও দেখতে খুবই সুন্দর। অনেকগুলো ফুল যখন একসাথে ফুটে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। আর গাছের সৌন্দর্য অনেকক্ষণ বাড়িয়ে তুলে। ছোট ছোট গাছে যখন অনেকগুলো ফুল ফুটে থাকে তখন দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এগুলো বাসার সামনের বাগানে লাগালে বাগানের সৌন্দর্য অনেক বেড়ে যায়।
Location
করলা ফুলের সাথে আপনারা হয়তো ইতোমধ্যে অনেকেই পরিচিত হয়েছেন। এর আগেও করলা ফুলের বিভিন্ন ফটোগ্রাফি শেয়ার করা হয়েছিল। আজকে যখন ফোনের গ্যালারি দেখছিলাম তখন হঠাৎ করে এই ফটোগ্রাফিটি সামনে চলে এলো। সত্যি কথা বলতে সবজির ফুল হলেও এই ফুলের সৌন্দর্য কিন্তু অনেক বেশি। আমার কাছে বেশ ভালো লেগেছে। বাস্তবে এই ফুল দেখতে যেমন সুন্দর ছিল তেমনি ফটোগ্রাফিতেও এই ফুল ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর এই ফুলের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি।
বিভিন্ন রকমের ফুলের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে দারুন সব ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করতে অনেক ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে কিন্তু আমার কাছে অন্যরকম ভালো লাগে। তবে আপনি এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। সত্যি বলতে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো সুন্দর করে আমাদের মাঝে বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য।
দারুন দারুন সব ফুলের ফটোগ্রাফি গুলো উপস্থাপন করতে অনেক ভালো লেগেছে। তাই তো দারুন সব ফুলের ফটোগ্রাফি গুলো তুলে ধরার চেষ্টা করেছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুভ:
https://x.com/Monira93732137/status/1932128539715019193?t=e_r4702Sy56tjw3yXK5zMw&s=19
https://x.com/Monira93732137/status/1932129021539889411?t=iEMJXonUt8hGq9UKFmQQiQ&s=19
ওয়াও প্রথম ফুলটি জাস্ট অসাধারণ ছিল। একদম মন কেড়ে নেওয়ার মতো। সুন্দর ভাবে ফুলটিতে রং একে অপরের সাথে মিশে আছে। বেশ কালারফুল ফুলটি। এছাড়াও প্রত্যেকটি ফুল অনেক বেশি সুন্দর এবং ফুলের ফটোগ্রাফি বেশ মনোমুগ্ধকর হয়েছে।
সত্যি ভাইয়া প্রথম ফুলটি অনেক বেশি সুন্দর ছিল। আর নীল রঙের ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
https://x.com/Monira93732137/status/1932124784575541310?t=nvkRQ2lJK-zj5nD0Pt3MhQ&s=19
আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি।
আমার শেয়ার করা ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
বেশ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো। বেশ ভালো লাগছে দেখতে। তবে করল্লা ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। বৃষ্টির ফোটা পরে থাকার দরুন। ধন্যবাদ আপু ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।
করলা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। ফটোগ্রাফি গুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি।
ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।
আমার শেয়ার করা ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি ভীষণ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুলের সাথে আমি পরিচিত তবে প্রথম ফুলটি অনেক বেশি ইউনিক এবং আকর্ষণীয় দেখতে লাগছে। এই প্রথম এমন একটি ফুল আমি দেখলাম। ভীষণ ভালো লাগলো।
ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি আপু।সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।