নাটক রিভিউ || ফিরে আসা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে ফিরে আসা। এই নাটকটি গত মাসে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে জিয়াউল ফারুক অপূর্ব এবং তানজিম সাইয়ারা তটিনী। এই নাটকটি একটি বাস্তব সম্মত নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



Screenshot_20250619_013220_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকফিরে আসা
রচনামেজবাহ উদ্দিন সুমন
পরিচালনারুবেল হাসান
অভিনয়েজিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী,চিত্রলেখা গুহ,সমু চৌধুরী,সমাপ্তি মাশুক,জিন্নাত ফারজানা চাঁদনী এবং আরও অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্রচার১৬ই জুন ২০২৫
দৈর্ঘ্য৫৯ মিনিট
প্লাটফর্মইউটিউব


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়িকা তটিনী কাজের বুয়াকে দিয়ে নাস্তা তৈরি করাচ্ছে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ ভিডিও করছে। অর্থাৎ কাজের বুয়া পেচ পরোটা তৈরি করার চেষ্টা করছে। তটিনী হচ্ছে অপূর্বর ওয়াইফ। নাস্তার জন্য অপূর্ব এবং তার মা বাবা অপেক্ষা করছে, কিন্তু তটিনীর সেদিকে কোনো খেয়াল নেই। সে ভিডিও ব্লগ তৈরি করা নিয়ে ব্যস্ত। অপূর্বর মা বাবা মূলত গ্রামে থাকে। কিন্তু কয়েকদিনের জন্য অপূর্বর বাসায় বেড়াতে এসেছে। অপূর্বর মা বাবা তটিনীর কার্যক্রম দেখে অবাক হয়ে যায়। কারণ তটিনীর তো সংসারের প্রতি কোনো মনোযোগ নেই। বরং সে সারাদিন মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। একদিন তটিনী অপূর্বর মা বাবাকে ফেসবুক একাউন্ট ওপেন করে দেয়। যাইহোক অপূর্বর বাবা একদিন অপূর্বকে বলে,তটিনীকে একটু বুঝিয়ে বলতে। কারণ মোবাইলে এতোটা আসক্ত হওয়া ভালো না।


Screenshot_20250704_170050_YouTube.jpg

Screenshot_20250704_170116_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

কিন্তু অপূর্ব যখন তটিনীকে বুঝাতে গেলো,তখন তটিনী কোনো কথা কানেই নিলো না। এতে করে অপূর্ব খুব কষ্ট পেলো। এরইমধ্যে অপূর্বর মা বাবা গ্রামের বাড়িতে চলে গেলো। হঠাৎ করে তটিনীর সাথে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। তটিনীকে সোশ্যাল মিডিয়ায় একজন লোক ডিস্টার্ব করে। বারবার ম্যাসেজ দেয় এবং কল করে। কিন্তু তটিনী পাত্তা দেয় না। একদিন তটিনী কিচেনে দাঁড়িয়ে ছিলো। তখন সেই লোকটা তটিনীর দাঁড়িয়ে থাকার দৃশ্য ক্যাপচার করে তটিনীর মোবাইলে সেন্ড করে। এতে করে তটিনী ভয় পেয়ে যায় এবং সে ভাবে যে,হয়তো তার বাসার আশেপাশের কেউ তাকে ডিস্টার্ব করছে। তো একদিন রাতের বেলা তটিনী এবং অপূর্ব তাদের বেডরুমে শুয়েছিল। আর তাদের বেডরুমের দৃশ্য ক্যাপচার করে তটিনীর মোবাইলে সেন্ড করে সেই লোকটা। এতে করে তটিনী আরও ভয় পেয়ে যায়। তারপর অপূর্বর সাথে সবকিছু শেয়ার করে।


Screenshot_20250704_170147_YouTube.jpg

Screenshot_20250704_170245_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তো অপূর্ব তার বন্ধুকে বাসায় ডেকে এনে সবকিছু শেয়ার করে। অপূর্বর বন্ধু গোয়েন্দা বিভাগে চাকরি করে। তো অপূর্বর বন্ধু তার টিমের সাহায্য নিয়ে সেই লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু সেই লোকটাকে খুঁজে বের করতে পারছে না। এরমধ্যে অপূর্বর বাসায় আরও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তারপর অপূর্বর বন্ধু অপূর্ব এবং তটিনীকে বুদ্ধি দেয়,কোথাও গিয়ে কিছুদিন বেড়িয়ে আসতে। কারণ বাসায় থাকাটা কিছুটা ঝুঁকিপূর্ণ। আর সেই কয়দিনে সেই লোকটাকে তারা খুঁজে বের করতে পারবে। তো তটিনী এবং অপূর্ব একটি রিসোর্টে চলে যায় এবং তারা খুব ভালো সময় কাটাতে থাকে। প্রতিটি দিন তাদের কাছে খুব সুন্দর মনে হয়। তো তটিনী উপলব্ধি করতে পারে, শুধুমাত্র মোবাইল অর্থাৎ ভিডিও ব্লগিং এর জন্য সে জীবনে অনেক কিছু মিস করেছে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।


Screenshot_20250704_170259_YouTube.jpg

Screenshot_20250704_170325_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


আসলে অতিরিক্ত কিছুই ভালো না। তাছাড়া কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া মোটেই উচিত নয়। এই নাটকে তটিনী মোবাইলের প্রতি একেবারে আসক্ত ছিলো। সে এতটাই আসক্ত ছিলো যে,তার হাসবেন্ড অপূর্বর প্রতিও তার কোনো খেয়াল ছিলো না। তাই অপূর্ব তার বন্ধুর সাথে প্ল্যান করে, তটিনীকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। যাতে করে তটিনী স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তাদের প্ল্যান পুরোপুরি কাজ করেছে। যদিও তটিনী এই ব্যাপারটা জানে না। তবে তটিনী পরবর্তীতে তার ভুল বুঝতে পারে। যাইহোক তটিনী এবং অপূর্ব এককথায় দুর্দান্ত অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি। এককথায় বলতে গেলে, এটি একেবারে বাস্তব সম্মত একটি নাটক। কারণ বাস্তবেও আমরা এই ধরনের ঘটনা প্রায়ই দেখে থাকি।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৮.৫/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ৪.৭.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

নাটক দেখতে খুবই ভালো লাগে। এই নাটক রিভিউ অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ভালো লাগলো ভাই আপনার উপস্থাপন করা নাটক রিভিউ।

 last year 

চেষ্টা করেছি যথাযথভাবে এই নাটকের রিভিউ শেয়ার করতে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। নাটকটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর নাটকগুলো আমি অনেক পছন্দ করি। নাটকটা না দেখা হলেও রিভিউটা পড়ে ভালো লেগেছে। এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

এই নাটকের রিভিউ পড়ে আপনার ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

সময় পেলে নাটকটি দেখতে পারেন। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেকদিন থেকে নাটক দেখা হয় না কিংবা রিভিউ শেয়ার করা হয় না। নাটক দেখতে আমার কাছে ভালো লাগে। দারুন একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাইয়া।

 last year 

মাঝেমধ্যে নাটক দেখতে আসলেই খুব ভালো লাগে। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এই নাটকের নামটি দেখে মনে হচ্ছে যে নাটকটি অনেক সুন্দর হবে৷ আর আজকে যেভাবে আপনি এই সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ একইসাথে এখানে আপনি আপনার এই নাটকের রিভিউ শেয়ার করার মধ্য দিয়ে চমৎকার একটি নাটক আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ আমি অবশ্যই সময় পেলে পুরো নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 last year 

আপনি ঠিকই বলেছেন ভাই,নাটকটি আসলেই খুব সুন্দর। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59182.76
USDT 1.00
ETH 1536.64
SBD 0.42