ভিডিওগ্রাফি পোস্ট || ডিএনডি লেকের ব্রিজের উপর দাঁড়িয়ে ধারণকৃত চমৎকার ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



20250522_174845.jpg



এই ভিডিওগ্রাফিটা আমি কয়েকদিন আগে ডিএনডি লেকের ব্রিজের উপর দাঁড়িয়ে ক্যাপচার করেছিলাম। এর আগেও সেখান থেকে ধারণকৃত একটি ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাইহোক বিকেলে লেকের পাড়ে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া বিকেলে নদীর পাড়ে সময় কাটাতেও খুব ভালো লাগে। তবে গরমের দিন নদী এবং লেকের পাড়ে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ নদী কিংবা লেকের পাড়ে বিকেলে দাঁড়িয়ে থাকলে,শীতল বাতাস এসে শরীরটাকে একেবারে ঠান্ডা করে দেয়। তখন মনপ্রাণ একেবারে জুড়িয়ে যায়। সূর্যাস্তের বেশ কিছুক্ষণ আগে সেখানে গিয়েছিলাম। তাই সূর্যটা দেখতেও খুব সুন্দর লাগছিলো। তাছাড়া ব্রিজের উপর মানুষ কম ছিলো বলে,চারপাশের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করতে পেরেছি। আদমজী ডিএনডি লেকের উপর অনেকগুলো ব্রিজ নির্মাণ করা হয়েছে। সেদিন হেঁটে হেঁটে দুটি ব্রিজের উপর উঠে সময় কাটিয়েছিলাম। তাছাড়া ফাঁকে ফাঁকে দুটি ভিডিওগ্রাফি ক্যাপচার করেছিলাম। যাতে করে এই স্মৃতি গুলো সবসময় থেকে যায়। সত্যি বলতে সেদিন খুব ভালো সময় কাটিয়েছিলাম সেখানে।


20250522_174824.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20250522_175044.jpg

20250522_174715.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৭.৬.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ডিএনডি লেকের ব্রিজের ওপর দাঁড়িয়ে চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছেন ভাইয়া। ভিডিওগ্রাফির সাথে সাথে আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো কিন্তু দারুন হয়েছে ভাইয়া। উপস্থাপনায় ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দেখে ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

চেষ্টা করেছি ভিডিওগ্রাফিটা দারুণভাবে ক্যাপচার করতে। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ডিএনডি লেকের ব্রিজের উপর দাঁড়িয়ে ধারণকৃত চমৎকার ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।ডিএনডি লেকের সৌন্দর্য ভিডিও ক্লিপ এর মধ্যে ধারণ করার চেষ্টা করেছেন ভাইয়া।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একেবারে চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা আপনার ভিডিওগ্রাফির দক্ষতার বহিঃপ্রকাশ ভালোভাবে ঘটিয়েছে৷ একই সাথে এখানে যেভাবে আপনি এত সুন্দরভাবে লেকের সৌন্দর্যকে আপনার এই ভিডিওগ্রাফির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভিডিওগ্রাফিটা দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো। সবসময় সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আসসালামু আলাইকুম @mohinahmed!

আপনার আজকের ভিডিওগ্রাফি পোস্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম! ডিএনডি লেকের ব্রিজের উপর দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দী করার আইডিয়াটি অসাধারণ। আপনার বর্ণনায় স্থানটির প্রতি আগ্রহ আরও বেড়ে গেল। ছবিগুলোও খুব সুন্দর হয়েছে, তবে ভিডিওগ্রাফিটির প্রাণবন্ততা বিশেষভাবে আকর্ষণীয়। মিউজিক অ্যাড করার কারণে ভিডিওটি আরও উপভোগ্য হয়েছে।

আপনার শখ এবং ভালোলাগাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। এরকম সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা চালিয়ে যান। আপনার পরবর্তী পোস্টগুলোর জন্য অপেক্ষায় থাকলাম। আপনার জন্য শুভকামনা রইল!

 last year 

ওয়ালাইকুম আসসালাম,এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Are you aware that you are answering a bot? An AI machine that doesn't read your text(s), but feeds an LLM bot with the URL of your text.
Of course, it is definitely not enthusiastic or asking real questions. It's just annoying spam - always and always again.

Don't let it take the piss, don't let it fool you, don't let it steal your time!

 last year 

Despite i am knowing that answering a bot,but this is one kind of inspiration. That's why i reply.

Your choice.
Other users are fighting against the use of AI-generated texts in this place...

 last year 

That's great. So i will not support this anymore. In fact i will also fight against Ai-generated texts in this place. Thank you so much.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42