কবিতা আবৃত্তি পোস্ট || বৃষ্টিময় (Blacks দাদা)

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1750346184060.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "বৃষ্টিময়" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : বৃষ্টিময়
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


আজ সারাদিন বৃষ্টি —
তোমার মতোই, নিঃশব্দে এসে
আমার বারান্দা ভিজিয়ে দিয়ে গেছে।
টুপটাপ শব্দে জমে থাকা ব্যথাগুলো
জানালার কাঁচে কুয়াশা হয়ে ওঠে,
আমি আঙুল দিয়ে লিখি —
"তুমি ছিলে একদিন"।

বৃষ্টিরা আজকাল কেমন জানো?
আকাশের নয়,
মনের জমে থাকা মেঘ থেকে নামে।
তাদের কোনো ঠিকানা নেই,
শুধু হঠাৎ এসে হৃদয়ের ছায়ায় পড়ে।

একটা কাপ চা, একটা পুরনো চিঠি,
একটা ছাদ, যেখানে আমরা শেষবার দাঁড়িয়েছিলাম—
সব আজ খুঁজে পায় বৃষ্টির পরশে
একটা গোপন উপসংহার।

তুমি কি জানো?
এই ভেজা বিকেলগুলো
আসলে সময়ের মুখোশ খোলার মতো—
যেখানে এখনো লুকিয়ে আছে
তোমার অনুচ্চারিত বিদায়।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৯.৬.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি সঠিক কথাই বলেছেন, ছোট দাদার প্রত্যেকটা কবিতাই দারুন হয়ে থাকে। সেই সাথে বিভিন্ন ভাব ভঙ্গিমার নিরিখে লিখে থাকেন তিনি প্রতিটা কবিতা। সেই সুন্দর সুন্দর কবিতা গুলির মধ্য হতে আপনি আজকে একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। আমার আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সব সময় আপনি খুবই সুন্দর কিছু কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করে থাকেন৷ যেগুলো শুনে আমার অনেক বেশি ভালো লেগে থাকে৷ আর আজকেও যেভাবে আপনি এই সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে। ব্যাকস দাদার কবিতা হওয়ার কারণে এটিকে যেন আরো সুন্দর মনে হচ্ছে।

 last year 

আমি সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে শেয়ার করতে। গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

দাদার এই কবিতা টা পড়েছিলাম। দাদা সবসময়ই যেন নিজের অনূভুতি থেকেই কবিতা গুলো লেখেন। দারুণ আবৃত্তি করেছেন আপনি ভাই। চমৎকার ছিল আপনার কবিতা আবৃত্তি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

ঠিক বলেছেন ভাই,দাদা নিজের অনুভূতি থেকেই কবিতাগুলো লিখে থাকেন। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59711.96
ETH 1588.66
USDT 1.00
SBD 0.42