কবিতা আবৃত্তি পোস্ট || নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায় (হাফিজ উল্লাহ ভাই)

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



IMG-20250102-WA0001.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক হাফিজ উল্লাহ ভাইয়ের প্রায় সব কবিতা আমার খুব ভালো লাগে। এই কবিতাটি ২/১ দিন আগে হাফিজ উল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @hafizullah ভাইয়ের লেখা "নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায়" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায়
কবি : হাফিজ উল্লাহ ভাই
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


পূর্ণতার পিছনে ছুটতে ছুটতে
আটকে গেছি শূন্যতায় আমি,
সফলতার স্পর্শের আশায় আশায়
সম্পর্কগুলো ভেঙ্গেছি আমি।

নিঃসঙ্গতার আঘাতে আঘাতে
বিধ্বস্ত হয়ে গেছি আমি,
হৃদয়ের নিঃশব্দ কান্নায় কান্নায়
পরিশ্রান্ত হয়ে গেছি আমি।

বিমল সম্পর্কের মাঝেও থাকে
সুখের সকল পূর্ণতা,
ব্যর্থতার আড়ালেও কভু থাকে
সার্থকতার যত ফর্মুলা।

আমি ছুঁতে চেয়েছিলাম উচ্চতা
হৃদয়ে কোমল আকাংখায়,
সম্পর্কের মায়া ছিন্ন করে
নিস্তব্ধ হয়েছি ভীষণ যন্ত্রনায়।

মুখোশের আড়ালে আড়ালে কান্নারা
নিঃসঙ্গ হয়েছে অপূর্ণতায়,
সম্পর্কের দেয়ালে দেয়ালে বিষণ্নতা
নিঃস্ব হয়েছে শূণ্যতায়।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২.১.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250102_111931850.jpg

 last year 
 last year 

ভাইয়া আজ আপনি হাফিজুল্লাহ ভাইয়ার লেখা চমৎকার কবিতাগুলোর মধ্যে নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায় কবিতাটি আবৃত্তি করার জন্য বেছে নিয়েছেন। আর আপনার মধুর কন্ঠে আবৃতি শুনে আমিও মুগ্ধ হয়ে গেছি। সত্যি ভাইয়া আপনার কন্ঠে কবিতা আবৃতি কিন্তু অনেক সুন্দর হয়। আপনার এই সুন্দর প্রতিভা সবসময় ধরে রাখার চেষ্টা করবেন।

 last year 

আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো আপু। আমার আবৃত্তি শুনে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ বাহ চমৎকার হয়েছে ভাই। হাফিজুল্লাহ ভাই বরাবরই আমাদের মাঝে সুন্দর অনুভূতির কবিতা গুলি শেয়ার করে থাকেন। সেই চমৎকার কবিতা গুলি থেকে নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায় নামের কবিতাটি খুবই শুদ্ধ ভাষায় আবৃত্তি করে শেয়ার করেছেন। যা শুনতেও ভীষণ ভালো লাগতেছে। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি এরকম দুর্দান্ত একটি কবিতা আপনার কোকিল কণ্ঠী স্বরে আমাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি কবিতাটি সুন্দর ভাবে আবৃত্তি করতে। যাইহোক এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

হাফিজ উল্লাহ ভাইয়া অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে। এই কবিতাটা আমি এখনো পড়িনি আপনার পোষ্টের মাধ্যমে পড়ে ভীষণ ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে কবিতাটি উপস্থাপন করেছেন। আপনার কন্ঠে কবিতা শুনতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। আমার আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। আজকেও আপনি আমাদের মাঝে সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। এবং আমাদের প্রিয় হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের কাছে ভালো লাগে বলেই তো প্রতি সপ্তাহে কবিতা আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করে থাকি। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আটকে গেছি শূন্যতায় আমি,

বাহ বেশ দারুণ তো। আমি নিজেও যেন শূণ্যতায় আটকে গেছি। কবিতা টা বেশ চমৎকার আবৃত্তি করেছেন ভাই। বেশ চমৎকার লাগল আপনার কন্ঠে কবিতা টা শুনতে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

 last year 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক আমার আবৃত্তি শুনে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63608.51
ETH 1667.04
USDT 1.00
SBD 0.42