কবিতা আবৃত্তি পোস্ট || তুমি ছিলে রূপকথা (হাফিজ উল্লাহ ভাই)

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1749796659666.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক হাফিজ উল্লাহ ভাইয়ের প্রায় সব কবিতা আমার খুব ভালো লাগে। এই কবিতাটি কয়েকদিন আগে হাফিজ উল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @hafizullah ভাইয়ের লেখা "তুমি ছিলে রূপকথা" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : তুমি ছিলে রূপকথা
কবি : হাফিজ উল্লাহ ভাই
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


স্বপ্নগুলো আজ আর রাত সাজায় না
দুঃস্বপ্নে বিব্রত সময়,
কষ্টগুলো আজ আর রং ছড়ায় না
যন্ত্রণায় নিস্তেজ হৃদয়।

তুমি ছিলে স্বপ্ন- রাতের জোসনা
মুগ্ধতায় ভাসিয়ে দিতে,
তুমি ছিলে রংধুন- হৃদয়ের সীমানা
চঞ্চলতায় উড়িয়ে নিতে।

ছন্দগুলো আজ আর কবিতা সাজায় না
কথাগুলো একলা ভীষণ,
স্মৃতিগুলো আজ আর রং ছড়ায় না
সময়গুলো হতাশায় নীরব।

তুমি ছিলে কবিতা- ছন্দের উষ্ণতা
ব্যাকুলতায় রাঙিয়ে দিতে,
তুমি ছিলে ভরসা- হৃদয়ের স্পর্ধা
মমতায় জড়িয়ে নিতে।

গল্পগুলো আজ আর অন্তর সাজায় না
নিঃসঙ্গতায় নির্জীব হৃদয়,
ইচ্ছাগুলো আজ আর স্পৃহা ছড়ায় না
ব্যর্থতায় বিভক্ত সময়।

তুমি ছিলে রূপকথা- কল্পনার বাতায়ন
স্পন্দন ছড়িয়ে দিতে,
তুমি ছিলে ভালোবাসা- হৃদয়ের আলোড়ন
মুগ্ধতায় জড়িয়ে নিতে।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৩.৬.২০২৫
লোকেশনমদনপুর,নারায়ণগঞ্জ,ঢাকা

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনার কবিতা আবৃতি চমৎকার হয়েছে। অনেক ভালো কবিতা আবৃতি করেন আপনি। গতকালকে আপনার গান শুনেও ভালো লেগেছে। আপনি গানের পাশাপাশি আবৃতিও দেখছি দারুণ করেন।

 last year 

চেষ্টা করেছি কবিতাটি দারুণভাবে আবৃত্তি করতে। আমার গান এবং কবিতা আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সবসময় আপনি আমাদের মাঝে খুবই সুন্দর কিছু কবিতা আবৃত্তি শেয়ার করে আসছেন৷ যেভাবে আপনি এখানে কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করেন সেগুলো আমার অনেক ভালোই লাগে৷ যেভাবে আপনি হাফিজুল্লাহ ভাইয়ের সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা শুনে খুব ভালো লাগছে৷ একইসাথে এখানে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনতে পারলাম৷

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। আমার আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভালোবাসার মানুষকে আমরা এভাবে তুলনা দিতে পছন্দ করি। তাকে আমরা এভাবেই ভাবতে ভালোবাসি। হাফিজ ভাইয়ের কবিতা টা দারুণ ছিল। এবং আপনি আবৃত্তি টা বেশ চমৎকার করেছেন ভাই। সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।।

 last year 

কবিতাটি আসলেই দারুণ। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59641.06
ETH 1552.60
USDT 1.00
SBD 0.42