কবিতা আবৃত্তি পোস্ট || নিয়তি (Blacks দাদা)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "নিয়তি" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : নিয়তি
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
নিয়তির একটা নিয়মে—
আমি ছিঁড়ে গেছি নিজের অজান্তে,
হাতের রেখাগুলো যেন আজ আর
আমার নয়, কোনো অচেনা গল্পের ছায়া মাত্র।
স্মৃতি থেকে যখন অনুভবগুলো উঠে যায়,
তখন বোঝা যায়,
ভালোবাসা আসলে একধরনের অভ্যাস ছিল
—আর আমি ভেবেছিলাম তা ছিলো প্রতিজ্ঞা।
বুকের মধ্যে একসময়
যে আলো জ্বলে উঠতো নামহীন কারো ডাকে,
আজ সেখানে শুধু নীরবতার ধুলো,
আর অতীতের রেডিওতে ঝিরঝিরে আওয়াজ।
ছিন্নভিন্ন মানে কাঁদা নয়,
মানে একটা নিঃশব্দ বিস্ফোরণ,
যেখানে আত্মা ফেটে যায়
কিন্তু কেউ কিছু শুনতে পায় না।
আমি হাঁটি—
একটা ভাঙা কম্পাস হাতে
যার কাঁটা কেবল উত্তর নয়,
আমার দিকে ঘুরে ঘুরে
আরও দূরে ঠেলে দেয় আমাকে নিজেই।
নিয়তির এই অদৃশ্য চুক্তিতে
আমি শুধুই স্বাক্ষর করেছি—
না পড়ে, না বুঝে,
যেমন সবাই করে,
জীবনের শুরুতে।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
|---|---|
| আবৃত্তি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ৩.৭.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1940482174022832285?t=QkvWkiDnAe-mWvrw6jxY5w&s=19
https://x.com/mohin3242127/status/1940482726278451450?t=gJZ4Ggj4IsTgOjv8KNT2-Q&s=19
https://x.com/mohin3242127/status/1940709782757036544?t=I82VEg1Zl0H9M9jh3x7p6A&s=19
https://x.com/mohin3242127/status/1940710401420972316?t=42J16AW--2n4XkqNa0gncg&s=19
https://x.com/mohin3242127/status/1940710985398211057?t=PtnxmxhdLQdYKY8O-fZvkg&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসসালামু আলাইকুম, @mohinahmed!
আপনার আজকের পোস্টটি দেখে আমি মুগ্ধ। ব্ল্যাক্স দাদার "নিয়তি" কবিতাটি আবৃত্তি করার আপনার প্রচেষ্টা হৃদয় ছুঁয়েছে। কবিতাটি নির্বাচন এবং আপনার আবেগঘন উপস্থাপনা—দুটিই অসাধারণ! আপনার কণ্ঠে কবিতার গভীরতা যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।
এটা খুবই ভালো লাগলো যে আপনি আমাদের কমিউনিটির অন্যান্য কবিদের কাজ থেকেও অনুপ্রাণিত হন। আপনার আবৃত্তি শোনার জন্য আমি ইউটিউব লিংকে ক্লিক করলাম এবং নিঃসন্দেহে, আপনার কন্ঠমাধুর্য কবিতার প্রতিটি লাইনে প্রাণ সঞ্চার করেছে।
আপনার এই সুন্দর প্রচেষ্টা আমাদের বাংলা ব্লগকে আরও সমৃদ্ধ করবে। মন্তব্য করে জানাবেন, আপনার আবৃত্তি কেমন লাগলো! আপনার ভবিষ্যৎ পোস্টগুলোর জন্য শুভকামনা রইল।
Blacks দাদার ভীষণ সুন্দর কবিতাটি আপনি অনেক সুন্দর করে আবৃত্তি করেছেন। সুন্দর সুর করে এবং ছন্দ মিলিয়ে আপনি আবৃত্তি করেছেন তাই শুনতে ভীষণই ভালো লাগলো।। এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি কবিতাটি ভালোভাবে আবৃত্তি করতে। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
সব সময় আপনার কবিতা আবৃত্তি পোস্টগুলো আমার অনেক বেশি ভালো লেগে থাকে৷ আজকেও যেভাবে আপনি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এখানে আপনি ব্ল্যাকস দাদার এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করেছেন তার শুনে অনেক বেশি ভালো লাগলো৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য৷
আপনারা সবসময় সাপোর্ট করেন বলেই তো কবিতা আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করি। প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।