ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন তিনটি ফটোগ্রাফি সিলেট থেকে, দুটি ফটোগ্রাফি গ্রামের দিক থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250806_125958_e01.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সাদা পাথর পর্যটন কেন্দ্র আসলেই খুব সুন্দর। মেঘালয় রাজ্যের পাহাড় দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। পাহাড় থেকে পানির ঢল নেমে আসে বলে,সেখানে গোসল করতেও খুব ভালো লাগে। কারণ পানি একেবারে শীতল। প্রায় ঘন্টা দুয়েক গোসল করেছিলাম সেখানে গিয়ে।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250806_130001_615.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

পানি এতটাই স্বচ্ছ ও সুন্দর ছিলো যে,দেখলেই পানিতে নেমে গোসল করতে ইচ্ছে করে। তবে পানির স্রোত ছিলো অত্যন্ত বেশি। তাই অনেকে দেখলাম দূরে না গিয়ে, একেবারে সাইডে দাঁড়িয়ে গোসল করছে। তবে আমরা মেইন স্রোতের সামনে দাঁড়িয়ে একসাথে গোসল করেছিলাম এবং সেই মুহূর্তটা এককথায় দুর্দান্ত ছিলো।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250806_130004_c45.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

রাতারগুল সোয়াম্প ফরেস্ট দেখার পর, যখন জঙ্গল থেকে বের হয়েছিলাম,ঠিক তখন এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। বর্ষাকালে আসলেই প্রচুর মানুষ ঘুরতে যায় সেখানে। এককথায় বলতে গেলে, এই জায়গায় গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250806_125820_712.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা কয়েক মাস আগে অর্থাৎ গত শীতে ক্যাপচার করেছিলাম। আমরা ৩ জন ফ্রেন্ড আড়াইহাজার ঘুরতে গিয়েছিলাম। সেখানে মূলত আমাদের এক বন্ধুর বাড়ি। তো বিকেলে হাঁটাহাঁটি করার সময়, সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250806_125919_a5c.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

উপরের ফটোগ্রাফিটা ক্যাপচার করার পর,আরও বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। আসলে গ্রামীণ পরিবেশ আমার বরাবরই খুব ভালো লাগে। তাই সুযোগ পেলে এসব জায়গায় ছুটে চলে যাই। সবুজ প্রকৃতি এবং ক্ষেত,সবমিলিয়ে একেবারে মনোরম পরিবেশ। এমন দৃশ্য দেখলে চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250806_125954_048.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সেদিন বিকেলে বন্দর ঘাটে দাঁড়িয়ে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। বন্দর ঘাটের নৌকা গুলো দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই নৌকা গুলোতে চড়ে ঘুরে বেড়াতে কিংবা পিকনিক করতে আরও বেশি ভালো লাগে।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250806_125956_5c8.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

গত মাসে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির সময় নদী পার হওয়ার মজাই আলাদা। ইচ্ছে করছিলো তখন বৃষ্টিতে ভিজতে। তাছাড়া সাঁতার কাটতে পারলে,তখন নদীতে নেমে পড়তাম গোসল করতে। সবমিলিয়ে বৃষ্টিমুখর পরিবেশটা দারুণ ছিলো।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ৬.৮.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 11 months ago 

চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি এত সুন্দর যে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করা প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 11 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো আপু। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20250806_151027879.jpg

https://x.com/mohin3242127/status/1952784728723210367?t=3g0OS3IGsIHmVqXHcIiHUg&s=19

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations @mohinahmed, your post was upvoted by @supportive.

 11 months ago 

আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। খুব যত্ন করে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আসলে ভালো ফটোগ্রাফার না হলে এ ধরনের চমৎকার ফটোগ্রাফি করা যায় না। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। ফটোগ্রাফি গুলো দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 
 11 months ago 

রেনডম সব ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছি না। নদীর পাড়ের সৌন্দর্যটাই অন্যরকমের। ফটোগ্রাফি দেখে ভালো লাগলো ভাই।

 11 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আমার কাছে ৫ নাম্বার ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে।অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

পঞ্চম ফটোগ্রাফিটা আপনার কাছে এতো ভালো লেগেছে, জেনে ভীষণ ভালো লাগলো আপু। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

২ নং, চার এবং পাঁচ এই ফটোগ্রাফি গুলি আমার নজর কেড়ে নিয়েছে। বাদবাকি ফটোগ্রাফি গুলি ও চমৎকার হয়েছে তবে এই ফটোগ্রাফি গুলি একটু বেশি চমৎকার হয়েছে। সেই সাথে বর্ণনা গুলি ও কিন্তু খুবই সুন্দরভাবে দিয়েছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি অসাধারণ হয়েছে।

 11 months ago 

তিনটি ফটোগ্রাফি আপনার নজর কেড়েছে,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60065.83
ETH 1578.98
USDT 1.00
SBD 0.42