নাটক রিভিউ || পরিচয়
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে পরিচয়। এই নাটকটি কিছুদিন আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে এস এন জনি এবং সারিকা সাবরিন। এই নাটকটি একটি বাস্তব সম্মত নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | পরিচয় |
|---|---|
| রচনা | পারভেজ ইমাম |
| পরিচালনা | বি ইউ শুভ |
| অভিনয়ে | এস এন জনি,সারিকা সাবরিন,স্বর্ণ লতা,তারিক আনাম খান,ডলি জহুর এবং আরও অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ৭ই জুন ২০২৫ |
| দৈর্ঘ্য | ৫৪ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়,নাটকের নায়িকা সারিকা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। তো ইন্টারভিউ বোর্ডে সারিকার পড়াশোনার রেজাল্ট অর্থাৎ সার্টিফিকেট দেখে তারা সারিকাকে জব দেওয়ার কথা চিন্তা করে। কিন্তু সারিকার পরিচয় ভালোভাবে জিজ্ঞেস করার পর সারিকা যখন বললো তার বাবা নেই। অর্থাৎ তার বাবাকে সে কখনো দেখেনি এবং তার ব্যাপারে কিছুই জানে না,তখন সারিকাকে চাকরি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু তারিক আনাম সারিকাকে চাকরিটা দিলো। কারণ তারিক আনামের কাছে মনে হয়েছে, সারিকা সেই চাকরির যোগ্য। তো সারিকা বেশ ভালোভাবেই চাকরি করছিলো এবং তারিক আনামের ব্যাপারে সারিকা সবকিছু জানতে পারলো। তারিক আনামের পরিবারে কেউ নেই। অর্থাৎ বউ,বাচ্চা কেউ নেই।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
সেজন্য সারিকার বেশ মায়া হয় তারিক আনাম অর্থাৎ সারিকার অফিসের বসের জন্য। সেজন্য সারিকা তার মায়ের কাছে তারিক আনামের কথা শেয়ার করে এবং প্রতিনিয়ত অনেক কিছু বলে। হঠাৎ করে সারিকার মা অসুস্থ হয়ে যায় এবং সেজন্য তারিক আনাম সারিকার বাসায় যায়, সারিকার মা অর্থাৎ ডলি জহুরকে দেখতে। তো ডলি জহুর এবং তারিক আনাম যখন মুখোমুখি হয়,তখন নাটকের কাহিনী অতীতে চলে যায়। আসলে ডলি জহুর এবং তারিক আনাম যখন যুবক যুবতী ছিলো, তখন তাদের পরিচয় হয় রাস্তায়। তারিক আনাম অর্থাৎ এস এন জনি প্রচুর মদ পান করতো এবং ডলি জহুর অর্থাৎ স্বর্ণ লতা পতিতালয়ে কাজ করতো। তো একদিন রাতে এস এন জনির সাথে স্বর্ণ লতার দেখা হয় রাস্তায়। তারপর জনি স্বর্ণ লতার সাথে পতিতালয়ে চলে যায়।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
এরপর থেকে একে অপরের সাথে মিশতে মিশতে, দুজন দুজনকে ভালোবেসে ফেলে। তারপর জনি তার বাবাকে না জানিয়ে, স্বর্ণ লতাকে বিয়ে করে ফেলে। কিন্তু সেই বিয়ে জনির বড়লোক বাবা মেনে নেয় না। এরপর স্বর্ণ লতা জনির উদ্দেশ্যে একটি চিঠি লিখে, অনেক দূরে চলে যায়। কিন্তু স্বর্ণ লতা তখন গর্ভবতী ছিলো এবং পরবর্তীতে সারিকা জন্মগ্রহণ করে। কিন্তু এসবের কিছুই জানতো না জনি অর্থাৎ তারিক আনাম। যাইহোক এরপর নাটকের কাহিনী বর্তমানে চলে আসে। তারিক আনাম এবং ডলি জহুরের সব কথা সারিকা আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে। তারপর অফিসে গিয়ে তারিক আনামকে অনেক বকাবকি করে সারিকা। যদিও তারিক আনামের কোনো দোষ ছিলো না। পরবর্তীতে সারিকা তার মায়ের কাছ থেকে সবকিছু জানতে পারে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে প্রতিটি সমাজে পরিচয়হীন মানুষকে কথা শুনতে হয়। অর্থাৎ প্রতিটি ধাপে মানুষের কাছ থেকে অপমানিত হতে হয় এবং কারো কাছেই গ্রহণযোগ্যতা পায় না। তবে এটা মোটেই উচিত নয়। কারণ মানুষের বড় পরিচয় হচ্ছে তার কর্মে। কিন্তু এটা কেউ মানতে চায় না। এই নাটকের শুরুতে এমনটা দেখা গিয়েছে। সারিকার পিতৃ পরিচয় ছিলো না বলে,তাকে চাকরি দেওয়া হচ্ছিলো না। যদিও পরবর্তীতে তাকে চাকরিটা দেওয়া হয়। যাইহোক কিছু কিছু বিয়ে মা বাবারা একেবারেই মেনে নিতে চায় না। আর সেজন্য অনেক সময় মানুষের জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। জনি অর্থাৎ তারিক আনাম খানের বাবার জন্য, ডলি জহুর এবং তার জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। পরবর্তীতে সারিকাও এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড কষ্ট পায়। কারণ বাবার আদর প্রতিটি সন্তান চায় এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য বাবার পরিচয় দরকার। এই নাটকটি একেবারে বাস্তব সম্মত। তাছাড়া সবাই বেশ ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ২৬.৬.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1938179726008316098?t=80wNZVmcdINg4od1tDY3KA&s=19
https://x.com/mohin3242127/status/1938181261920530465?t=KjF-Ha5wY6bD20zGrSxlqw&s=19
https://x.com/mohin3242127/status/1938181860640927948?t=6JJtTCm7h7HV2sbeO7OmRg&s=19
https://x.com/mohin3242127/status/1938182631109366001?t=HZV6pS18zOU7qC607Lz1KQ&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ একটি নাটকের রিভিউ @mohinahmed! আপনার নাটকের গল্পের সারসংক্ষেপ বলার ধরণ এবং নাটকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুছিয়ে উপস্থাপন করার কৌশল মুগ্ধ করার মতো। বিশেষ করে নাটকের স্ক্রিনশটগুলো গল্পের সাথে যুক্ত করে দেওয়ায় রিভিউটি আরও প্রাণবন্ত হয়েছে।
"পরিচয়" নাটকের সামাজিক বার্তা এবং বাস্তবসম্মত প্রেক্ষাপট তুলে ধরার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। এমন একটি হৃদয়গ্রাহী নাটকের রিভিউ পড়ে, নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেল। আপনার রেটিংও যথার্থ মনে হচ্ছে।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার আন্তরিক কাজের ধারা অব্যাহত থাকুক, এই কামনা করি। আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় রইলাম! অন্যান্য বন্ধুদেরও এই রিভিউটি পড়ার জন্য উৎসাহিত করছি।
অনেকদিন থেকে নাটক দেখা হয় না এবং রিভিউ শেয়ার করা হয় না। এই নাটক রিভিউ পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। অনেক সুন্দর করে তথ্যগুলো তুলে ধরেছেন আপনি।
আমি মাঝেমধ্যে নাটক দেখার চেষ্টা করি। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি অনেক সুন্দর করে আজকের এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকের রিভিউ পোস্ট পড়তে আমার খুব ভালো লেগেছে। নাটকটা কয়েকদিন আগে আমি দেখেছিলাম। এই নায়ক নায়িকা গুলো আমার অনেক পছন্দের। তাদের নাটকগুলো প্রায় সময় আমার দেখা হয়ে থাকে। আজকের এই নাটকের কাহিনীটা অনেক সুন্দর ছিল।
নাটকটি আপনি দেখেছেন,জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
এরকম নাটকগুলো আমি আগে একটু বেশি দেখে থাকতাম। তবে এখন আর খুব একটা নাটক দেখা হয় না। আমি মুভি দেখতে একটু বেশি ভালোবাসি। আর তাই সময় পেলে মুভি বেশি দেখা হয়। কিন্তু মাঝেমধ্যে আবার নাটকও দেখার জন্য চেষ্টা করি। সুন্দর সুন্দর এবং শিক্ষনীয় নাটকগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি যে নাটকের রিভিউ করেছেন, এটা যদিও দেখি নিই। তবে রিভিউটা পড়ে অনেক ভালো লাগলো।
শিক্ষণীয় নাটক দেখতে আমারও খুব ভালো লাগে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। যদিও নাটকটি আবার দেখা হয়নি তবে পুরো নাটকটির রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।ভাবতেছি সময় করে নাটকটি দেখে নিবো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
সময় পেলে নাটকটি দেখতে পারেন। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে চমৎকার নাটকের রিভিউ দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে নাটকটি সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম৷ মনে হচ্ছে যেন চোখের সামনে নাটক ভেসে উঠছে। আমি অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
চেষ্টা করেছি নাটকের প্রধান অংশ গুলো রিভিউ আকারে তুলে ধরতে। চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।