নাটক রিভিউ || ইউ মি এন্ড মালয়েশিয়া

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে ইউ মি এন্ড মালয়েশিয়া। এই নাটকটি ১০/১২ দিন আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে জাহের আলভি,ইফফাত আরা তিথি এবং আফজাল সুজন। এই নাটকটি একটু ভিন্ন ধরনের,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকইউ মি এন্ড মালয়েশিয়া
রচনা ও পরিচালনাজাহের আলভি
অভিনয়েজাহের আলভি,ইফফাত আরা তিথি, আফজাল সুজন,শ্রেয়হী শ্রেয়া এবং আরও অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্রচার১৮ই আগষ্ট ২০২৫
দৈর্ঘ্য৪৫ মিনিট
প্লাটফর্মইউটিউব


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়ক জাহের আলভি মালয়েশিয়া ঘুরতে গিয়েছে। আলভি মালয়েশিয়ায় যে হোটেলে উঠেছে, সেই হোটেলের সামনে সে দাঁড়িয়েছিল এবং সেখানে দেখা হয় আফজাল সুজনের সাথে। তো কথায় কথায় তারা পরিচিত হয়। আফজাল সুজন মূলত সেখানকার একটি ক্লাবের দায়িত্বে রয়েছে এবং সেই ক্লাব আলভি যে হোটেলে উঠেছে, তার একেবারে কাছে। তাই আফজাল সুজন সেই ক্লাবে ইনভাইট করলো আলভিকে। সন্ধ্যার পর আলভি সেই ক্লাবে যায়। সেই ক্লাবে দুইজন বাংলাদেশী মেয়ে ডান্স করে এবং এরমধ্যে একজন হচ্ছে নাটকের নায়িকা ইফফাত আরা তিথি। তো জাহের আলভি তিথিকে দেখামাত্রই পছন্দ করে ফেলে। আলভি তিথির ডান্স দেখে সেখানে প্রচুর টাকা উড়ায়। তো এভাবেই প্রতিদিন রাতে আলভি সেই ক্লাবে যেতে লাগলো এবং তিথির প্রতি দুর্বল হতে লাগলো। সেজন্য কথায় কথায় আলভি একদিন আফজাল সুজনকে বললো, তিথির সাথে সে সময় কাটাতে চায়।


ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এক রাতে আফজাল সুজন টাকার বিনিময়ে তিথি এবং তার বান্ধবীকে দিয়ে যায় আলভির কাছে। কিন্তু আলভি তাদেরকে হোটেলে না নিয়ে, সারারাত বাহিরে ঘুরাঘুরি করে তাদের সাথে। তবে তিথির বান্ধবী তিথি এবং আলভিকে আলাদাভাবে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছিল। যাইহোক আলভি যখন পরের দিন রাতে ক্লাবে যায়, তখন তিথি এবং তার বান্ধবীকে দেখতে পায় না। সেজন্য আলভি তাদের কথা জিজ্ঞেস করে সুজনের কাছে। সুজন ধীরে ধীরে বুঝতে পারলো,আলভি খুব পছন্দ করে ফেলেছে তিথিকে। তাই সুজন চায় না আলভি তাদের সাথে মিশুক। কারণ সুজন তাদেরকে দিয়ে ক্লাব চালায়। তাই তাদেরকে কোনোভাবে হাতছাড়া করতে চায় না। তাছাড়া সুজন তিথির বান্ধবীকে ভালোবাসে এবং তিথির বান্ধবীও সুজনকে ভালোবাসে। কিন্তু সুজনের প্ল্যান হচ্ছে, সে নিজে একটি ক্লাব দিবে সেখানে এবং তারপর দেশে ফিরবে তিথির বান্ধবীকে নিয়ে। মূলত সুজন তার পরিবারের সাথে রাগ করে মালয়েশিয়া আসে এবং কারো সাথে যোগাযোগ করে না। যাইহোক আলভি তিথির সাথে আলাদাভাবে কথা বলার জন্য অস্থির হয়ে যায়।


Screenshot_20250829_230430_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তাই আলভি তাদেরকে ফলো করতে করতে,তাদের বাসা পর্যন্ত যায়। একদিন আলভি সেই এলাকায় যায় এবং তিথির বান্ধবীর সাথে রাস্তায় দেখা হয়। তিথির বান্ধবীকে আলভি সবকিছু খুলে বলে। অর্থাৎ সে যে তিথিকে খুব ভালোবাসে,সেটা তিথির বান্ধবীকে বলে এবং আরও অনেক কথা বলে। পরের দিন তিথি একটি পার্কে দেখা করে আলভির সাথে। তিথি আলভিকে বলে,সে এবং তার বান্ধবী সেই ক্লাবের কাছে জিম্মি। সেই ক্লাবের লোক তাদের সম্পূর্ণ গতিবিধি খেয়াল করে। মোটকথা তাদের কোনো স্বাধীনতা নেই। তাই তারা চাইলেও কিছু করতে পারে না। তবে আলভি তিথিকে কথা দেয়, তাদের দু'জনকে সে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে যাবে। পরবর্তীতে আলভি কথা বলে সুজনের সাথে। কিন্তু সুজন আলভিকে বলে দেশে ফিরে যেতে। কারণ তাদের দু'জনকে দিয়ে ক্লাব মালিক ব্যবসা করে। তাই ক্লাব মালিক কিছুতেই তাদেরকে বাংলাদেশে যেতে দিবে না। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।


ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


আসলে অনেক সময় হুট করেই কাউকে ভালো লেগে যায় এবং তারপর থেকে ভালোবাসার সৃষ্টি হয়। আর ভালোবাসার মানুষকে আমরা যেকোনো মূল্যে নিজের করে পেতে চাই। এই নাটকেও এমনটা দেখা গিয়েছে। তিথিকে দেখামাত্রই আলভি পছন্দ করে ফেলে এবং পরবর্তীতে সে তিথির প্রতি দুর্বল হয়ে যায়। তবে তিথির তো হাত পা বাঁধা ছিলো। কারণ সে ক্লাবের কাছে জিম্মি ছিলো। তাই সে চাইলেও আলভিকে ভালোবাসতে পারে না এবং আলভির সাথে বাংলাদেশে যেতে পারে না। কিন্তু পরবর্তীতে আলভি অনেক চেষ্টা করে তিথিকে তাদের কাছ থেকে উদ্ধার করে এবং বাংলাদেশে নিয়ে যায়। কিন্তু তিথির বান্ধবীকে উদ্ধার করতে পারে না। আসলে মানুষ মন থেকে চাইলে অনেক কিছু করতে পারে। যদিও এটা সহজ ছিলো না। কিন্তু আলভি শেষ পর্যন্ত সেটা পেরেছে এবং তিথিকে খুব সুন্দর একটি জীবন দিয়েছে। কারণ ক্লাবে জিম্মি থাকা অবস্থায় সে নরকের মতো জীবনযাপন করতো। যাইহোক সবমিলিয়ে তারা বেশ ভালো অভিনয় করেছে এবং নাটকটি মোটামুটি ভালোই লেগেছে।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৮/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৯.৮.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Posted using SteemMobile

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 
 10 months ago 

অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। নাটকটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর নাটকগুলো আমি অনেক পছন্দ করি। নাটকটা না দেখা হলেও রিভিউটা পড়ে ভালো লেগেছে। এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। নাটকের রিভিউ পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। এই নায়ক এবং নায়িকা আমার অনেক বেশি পছন্দের। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আজকে আপনি এত সুন্দর করে তাদের এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে। পুরো কাহিনীটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।

 10 months ago 

এই নায়ক নায়িকার নাটক আমার তেমন দেখা হয় না। তবে তাদের অভিনয় ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

বিনোদনের জন্য আসলে মাঝেমধ্যে নাটক দেখতে ভালই লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকটি আমার দেখা হয়নি। তবে আপনার নাটকের রিভিউ পড়ে নাটকটি আমার কাছে ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 10 months ago 

আসলে শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে বিনোদন নেওয়ার চেষ্টা করি। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। জাহের আলভির অভিনয় গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।সময় করে নাাটক টি দেখে নেওযার চেষ্টা করব ভাই। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

হুম জাহের আলভি মোটামুটি ভালোই অভিনয় করে। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ৷ যেভাবে আপনি এত চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে মনে হচ্ছে নাটকটি এখনই দেখে নিলাম৷ পরবর্তীতে আমি অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 10 months ago 

সময় পেলে নাটকটি দেখতে পারেন। আশা করি মোটামুটি ভালোই লাগবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59147.39
ETH 1559.63
USDT 1.00
SBD 0.42