আর্ট পোস্ট || রং তুলি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা একটি পান্ডার আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আমি ভিন্ন ধরনের একটি আর্ট করার চেষ্টা করেছি। মূলত একটি পান্ডা রং তুলি হাতে নিয়ে পেইন্টিং করছে, এমন একটি আর্ট করার চেষ্টা করেছি। তাই পান্ডার শরীরের বিভিন্ন জায়গায় রং লেগে আছে। তাছাড়া বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি। এছাড়া আর্টটি কালারফুল করার কারণে, আর্টটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



রং তুলি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা একটি পান্ডার আর্ট

20240915_232354.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • বিভিন্ন কালারের সাইন পেন
  • পেন্সিল
  • কম্পাস
  • রাবার

20240915_232542.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


20240915_222957.jpg

প্রথমে পেন্সিল দিয়ে একটি পান্ডা এঁকে, পান্ডার দুই হাতে রং তুলি এঁকে দিলাম।



দ্বিতীয় ধাপ


20240915_223329.jpg

তারপর পেন্সিল এবং কম্পাস দিয়ে বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম।



তৃতীয় ধাপ


20240915_224800.jpg

পেন্সিলের দাগগুলো কালো সাইন পেন দিয়ে গাঢ় করে নিলাম।



চতুর্থ ধাপ


20240915_225937.jpg

পান্ডার শরীর সহ সম্পূর্ণ আর্টের কিছু কালার করে নিলাম।



পঞ্চম ধাপ


20240915_230629.jpg

তারপর অর্ধ বৃত্তের মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে, হলুদ সাইন পেন দিয়ে অর্ধ বৃত্তের মধ্যে কালার করে নিচ্ছি।



ষষ্ঠ ধাপ


20240915_231939.jpg

অর্ধ বৃত্ত গুলোর মধ্যে আরও কিছু ম্যান্ডেলা ডিজাইন করে, কালার করে নিলাম।



সর্বশেষ ধাপ


20240915_232354.jpg

ব্যাস এভাবেই আর্টটি সম্পন্ন করে ফেললাম। তারপর আমি সিগনেচার করে নিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১৬.৯.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

রঙ তুলিতে খুব সুন্দর একটি পান্ডার ছবি এঁকেছেন ভাইয়া।আপনার আঁকা ছবিটি দেখতে জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া।খুবই নিখুঁত ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 
 2 years ago 

ভাইয়া আপনার আর্ট গুলো অনেক ভালো লাগে আজ ও তার ব্যতিক্রম হয়নি। পান্ডাটা দেখতে অসাধারণ লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, পান্ডাটি দেখতে আসলেই দারুণ লাগছে। যাইহোক আর্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রং তুলি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা একটি পান্ডার আর্ট করেছেন। আপনার আর্ট করা পান্ডার দৃশ্য টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ধরনের আর্ট গুলো আমার ভীষণ পছন্দ। আপনার আর্ট টা বেশ সুন্দর হয়েছে। এরকম একটা পান্ডার আর্ট আমিও কয়েকদিন আগে করেছিলাম। পান্ডার পিছনে ম্যান্ডেলা আর্ট টা বেশ সুন্দর হয়েছে। কালারফুল হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, পান্ডার পিছনের ম্যান্ডেলা ডিজাইন গুলো খুব সুন্দর লাগছে দেখতে। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর একটি পান্ডার আর্ট করেছেন আপনি। আপনার আমল চমৎকার আর্ট পোস্ট দেখে বেশ ভালো লাগলো। খুব দারুণভাবে আপনি আর্ট এর কাজ সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সম্পূর্ণ আর্টটি দারুণভাবে করতে। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আপনার আমল চমৎকার আর্ট পোস্ট দেখে বেশ ভালো লাগলো।

একটি বানান ভুল রয়েছে ভাই। আশা করি ঠিক করে নিবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর একটা আর্ট আপনার অংকন করেছেন। যেটা দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। পান্ডার এই কালারফুল আর্ট জাস্ট অসাধারণ ছিল। পান্ডা রং তুলি হাতে নিয়ে অনেক সুন্দর ভাবে রয়েছে। আর এটার সমন্বয়ে দারুন একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। নিখুঁত নিখুঁত ডিজাইনের মাধ্যমে এটা অঙ্কন করার কারণে আমার কাছে দেখতে একটু বেশি সুন্দর লেগেছে। আর এই আর্টটি ছিল অনেক বেশি চোখ ধাঁধানো। আপনার এরকম সুন্দর আর্টের প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 years ago 

আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আজ আপনার রং তুলি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা পান্ডার আর্টটি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। এই আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজও আপনি এত চমৎকার একটি আর্ট করে আপনার দক্ষতার পরিচয় দিয়েছেন। জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া।

 2 years ago 

আপনার মতো আমারও এমন আর্ট খুব ভালো লাগে। যাইহোক আর্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61494.66
ETH 1717.84
USDT 1.00
SBD 0.38