কবিতা আবৃত্তি পোস্ট || তুমি হৃদয়ের আলোড়ন (হাফিজ উল্লাহ ভাই)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক হাফিজ উল্লাহ ভাইয়ের প্রায় সব কবিতা আমার খুব ভালো লাগে। এই কবিতাটি হাফিজ উল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @hafizullah ভাইয়ের লেখা "তুমি হৃদয়ের আলোড়ন" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : তুমি হৃদয়ের আলোড়ন
কবি : হাফিজ উল্লাহ ভাই
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
হৃদয়ে বইছে অস্থিরতার ঝড়
প্রশান্তির বারিধারা বড্ড প্রয়োজন,
উষ্ণতা মাখিয়ে চঞ্চলতার ঝড়
প্রশান্তির শীতলতার চলছে আয়োজন,
তুমি হৃদয়ের অস্থিরতা-শুষ্কতা বাড়াও
তুমি হৃদয়ের শীতলতা-স্নিগ্ধতায় ডুবাও।
হৃদয়ে জমা আছে যত ব্যথা
বলিতে না পারি তিক্ত কথা,
সময়ের সাথে পাল্টে যায় অনুভূতি
সম্পর্কের সাথে বন্দী থাকে আকুতি,
তুমি হৃদয়ের শিহরণ- পুলকিত করো
তুমি হৃদয়ের আলোড়ন- অস্থির রাখো।
হৃদয়ে বইছে চঞ্চলতার কম্পন
ভালোবাসার আড়ালে বিমূর্ত আয়োজন,
স্পন্দন ছড়িয়ে ব্যাকুলতার আকাংখা
নিস্তেজতা জড়িয়ে নীরবতার অসাড়তা,
তুমি হৃদয়ের স্পন্দন- বিচলতার ঢেউ
তুমি হৃদয়ের সন্তুষ্টি- ভালোবাসার কেউ।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
|---|---|
| আবৃত্তি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ১৪.৮.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1955668089548460307?t=N0CuWqWVS_6hkZA7wiK-Cg&s=19
https://x.com/mohin3242127/status/1955669194189721645?t=Wbe7enog38INy8yhPBIWzg&s=19
https://x.com/mohin3242127/status/1955669927819653307?t=qsGQzOBEExWmoetHtLJs0g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
Wow, @mohinahmed, this is beautifully done! Your heartfelt recitation of @hafizullah's poem, "তুমি হৃদয়ের আলোড়ন," truly brings the words to life. I especially appreciate how you share your connection to the poem and the poets in our community. It's wonderful to see you interpreting and sharing their work with such passion.
The production quality, with the cover thumbnail and editing, adds another layer of professionalism. Your voice is captivating, and it's clear you put a lot of emotion into this performance. Thank you for sharing your talents and promoting fellow Steemians. I encourage everyone to listen to @mohinahmed's আবৃত্তি – it's a beautiful experience! What was your favorite line from the poem?
হাফিজ ভাইয়ের লেখা কবিতা আবৃত্তি অনেক চমৎকার হয়েছে। আপনি চমৎকারভাবে এই কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।
আমার আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।