ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে,দুটি ফটোগ্রাফি নার্সারি থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
📸১নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। সবুজের সমারোহ দেখলে সত্যিই চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়। যদিও সবুজ প্রকৃতি এখন খুঁজে পাওয়া মুশকিল। কারণ বিভিন্ন জায়গায় এখন ফসলের জমি গুলো ভরাট করে, বাড়িঘর এবং কলকারখানা নির্মাণ করা হচ্ছে।
📸২নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে মিষ্টি মাল্টার ফটোগ্রাফি। এই গাছটা আমার ছাঁদ বাগানে লাগিয়েছি এবং এই গাছে অনেকগুলো মাল্টা ধরেছে। মাল্টা গুলো খেতে যেমন মিষ্টি, তেমনি রসালোও বটে। তবে এই মাল্টা গুলো পেকে গেলেও, কালার সবুজ-ই থাকে।
📸৩নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা নবীগঞ্জ ঘাট দিয়ে নদী পার হওয়ার সময়, বেশ কয়েক মাস আগে ক্যাপচার করেছিলাম। তখন শীতলক্ষ্যা নদীর পানি একেবারে দূষিত ছিলো। কিন্তু এখন বর্ষাকাল বলে,শীতলক্ষ্যা নদীর পানি একেবারে পরিষ্কার। যাইহোক দৃশ্যটা কিন্তু আসলেই খুব সুন্দর লাগছে।
📸৪নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটা রাঙ্গামাটির নির্বান নগর বৌদ্ধ মন্দিরের সামনে থেকে ক্যাপচার করেছিলাম। এই মন্দিরটা পাহাড়ের উপরে অবস্থিত। আমরা বোট থেকে নেমে,পাহাড়ের উপরে উঠে, নির্বান নগর মন্দির দর্শন করেছিলাম।
📸৫নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটা বোটে বসে ক্যাপচার করেছিলাম। বোটে বসে রাঙ্গামাটির কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। লেকের চারপাশটা একেবারে গাছগাছালি দিয়ে ঘেরা। এমন সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে বলে আমি মনে করি।
📸৬নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটা একটি নার্সারির সামনে থেকে ক্যাপচার করেছিলাম। উত্তরা বিআরটিএ এর পাশে বেশ কয়েকটি নার্সারি রয়েছে। তবে এই নার্সারিটা আমার কাছে একেবারে গোছানো মনে হয়েছে। তাই আমি নার্সারির সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।
📸৭নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এটা হচ্ছে ফ্লোরিবুন্ডা গোলাপ ফুলের ফটোগ্রাফি। আমরা সচরাচর যে ধরনের গোলাপ ফুল দেখে থাকি,তার চেয়ে ফ্লোরিবুন্ডা গোলাপ কিছুটা আলাদা ধরনের। যাইহোক নার্সারিতে ঢুকে যখন এই ফুলটা দেখলাম, তখন আমার কাছে মনে হয়েছিল এটা ভিন্ন জাতের গোলাপ ফুল। তাই আমি সেখানে থাকা একটা লোককে এই ফুলের নাম জিজ্ঞেস করেছিলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ২.৭.২০২৫ |
| লোকেশন | বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1939749901979836834?t=kdYl0hXaGkBP7PA7QNZXSA&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো।বিশেষ করে আকাশ ও গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেন। প্রত্যেকটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। প্রাকৃতিক দৃশ্য, নদী, গাছপালা এবং ফুল সবসময় আমাকে মুগ্ধ করে। এত সুন্দর কিছু মুগ্ধ করা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করতে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা।
সবগুলো ফটোগ্রাফি স্বচ্ছ ও সুন্দর ছিল। প্রাকৃতিক ফটোগ্রাফি এমনিতে আমার কাছে সবসময় ভালো লাগে। কয়েকটি ফটোগ্রাফি নজরকারা চমৎকার হয়েছে।
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে আমার কাছেও খুব ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে।
দ্বিতীয় এবং তৃতীয় ফটোগ্রাফি দুটি আপনার কাছে এতোটা ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি চমৎকার সাতটি রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। এক একটা ফটোগ্রাফি দেখে আমি কিন্তু হা করে তাকিয়ে রইলাম। আর গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
গোলাপ ফুলের ফটোগ্রাফিটা দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো আপু। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সবসময় আপনি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকেও একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে তৃতীয় নাম্বারে আপনি যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি ভালো লেগেছে৷
তৃতীয় ফটোগ্রাফিটা আপনার কাছে এতোটা ভালো লেগেছে, জেনে ভীষণ ভালো লাগলো। সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।