ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি আমি শ্রীমঙ্গল থেকে ক্যাপচার করেছি,দুটি ফটোগ্রাফি নার্সারি থেকে,একটি ফটোগ্রাফি রাঙ্গামাটি থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250225_122644_ef7.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা আমি বোটে বসে ক্যাপচার করেছিলাম। আসলে বোটে চড়ে আমরা যখন শুভলং ঝর্ণার দিকে যাচ্ছিলাম,তখন এই চমৎকার দৃশ্যটা চোখে পড়ে। কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। পাহাড়ের উপর প্রচুর গাছগাছালি রয়েছে। আসলে সবুজের সমারোহ দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায়। তাছাড়া বোট গুলোও খুব সুন্দর।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250225_122638_67f.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা আমি গাড়িতে বসে ক্যাপচার করেছিলাম। মূলত আমরা যখন দার্জিলিং টিলার দিকে যাচ্ছিলাম,ঠিক তখন আমি এই চমৎকার দৃশ্যটা ক্যামেরা বন্দি করেছিলাম। এই জায়গাটি দার্জিলিং টিলার কাছাকাছি অবস্থিত। এমন মনোরম দৃশ্য দেখার মজাই আলাদা।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250225_122646_e49.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা শ্রীমঙ্গলের মাধবপুর লেকের একটু সামনে থেকে ক্যাপচার করেছিলাম। আসলে শ্রীমঙ্গলের চা বাগান গুলো খুব সুন্দর। বিশেষ করে দূর থেকে চা বাগান দেখতে আরও বেশি ভালো লাগে। তাছাড়া শ্রীমঙ্গলের চা কিন্তু বেশ বিখ্যাত।



📸৪নং ফটোগ্রাফি📸


20250218_134510.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে গাজরের হালুয়ার ফটোগ্রাফি। কয়েকদিন আগে বাসায় গাজরের হালুয়া তৈরি করা হয়েছিল। আসলে মূলত আমার জন্যই গাজরের হালুয়া তৈরি করা হয়েছিল। কারণ গাজরের হালুয়া আমার খুব পছন্দ। সত্যি বলতে বেশ মজা করে গাজরের হালুয়া খেয়েছিলাম।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250225_122633_532.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা আমি নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম। আসলে যেকোনো রঙের গোলাপ ফুল আমার খুব ভালো লাগে। তবে সাদা গোলাপ ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। ফুলটা দেখতে আসলেই খুব সুন্দর লাগছে।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250225_122635_184.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুলের মধ্যে প্রচুর পাপড়ি রয়েছে। এই গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুলটা বেশ সুন্দর লাগছে। আসলে নার্সারিতে গিয়ে বিভিন্ন ধরনের ফুল দেখতে আসলেই খুব ভালো লাগে।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250225_122641_d52.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা বেশ কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের সামনে থেকে ক্যাপচার করেছিলাম। আমরা টিএসসি চত্বরে কিছুক্ষণ আড্ডা দিয়ে, তারপর মেট্রোরেলে চড়ে কাওরান বাজার চলে গিয়েছিলাম। এরপর বসুন্ধরা সিটি শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৫.২.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

প্রতিটি ছবি যেন প্রকৃতির এক একটা গল্প বলে। বিশেষ করে গোলাপ আর চন্দ্রমল্লিকার ছবি ছিল অসাধারণ! ছবির পাশাপাশি আপনার বর্ণনাগুলোও ছিল হৃদয়ছোঁয়া। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো শেয়ার করার পাশাপাশি যথাযথ বর্ণনা দেওয়ার জন্য। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250225_135258898.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সাতটি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখতে অসাধারন লাগছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, গোলাপ ফুল এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ভাই। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

গোলাপ ফুল এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দেখতে আসলেই দারুণ লাগছে। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি আজকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। শ্রীমঙ্গল থেকে ক্যাপচার করা ৩ নং প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাদা গোলাপ এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটাও চমৎকার ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ফটোগ্রাফি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি উপভোগ করলাম সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল তবে ৫ নং ফটোগ্রাফি তে থাকা গোলাপের সৌন্দর্য টা তুলনামূলক একটু বেশি আকর্ষণীয় ছিল। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফিটা আমারও খুব ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 
 last year 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার আজকে তোলা ফটোগ্রাফি দেখে এক নজরে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। কারণ প্রতিটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। সত্যি আপনি কিন্তু অনেক দারুন ফটোগ্রাফি করতে পারেন। আমার কাছে আপনার তোলা 3, 5 এবং 6 নাম্বার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

 last year 

আপনারা প্রতিনিয়ত অনুপ্রাণিত করেন বলেই তো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62885.60
ETH 1754.15
USDT 1.00
SBD 0.39