আর্ট পোস্ট || লাভ বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটি পান্ডার সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আমি সবসময় চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে ভিন্নধর্মী একটি আর্ট করার চেষ্টা করেছি। মূলত একটি পান্ডা একটি লাভ বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, এমন একটি দৃশ্য এই আর্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়া বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে, অর্ধ বৃত্ত গুলোর মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি। যাতে করে সম্পূর্ণ আর্টটি দেখতে আকর্ষণীয় লাগে। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



লাভ বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটি পান্ডার সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন

20241001_001707.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • লাল এবং কালো কালারের সাইন পেন
  • পেন্সিল
  • কম্পাস
  • রাবার

20241001_001834.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


20240930_233725.jpg

প্রথমে পেন্সিল দিয়ে একটি পান্ডার আকৃতি এঁকে নিলাম।



দ্বিতীয় ধাপ


20240930_235754.jpg

তারপর একটি লাভ বেলুন এঁকে নিলাম। পান্ডাটি লাভ বেলুনটি ধরে রেখেছে,এমন একটি দৃশ্য ফুটিয়ে তুললাম। এরপর পান্ডা সহ লাভ বেলুনও কালার করে নিলাম।



তৃতীয় ধাপ


20241001_000121.jpg

তারপর পেন্সিল এবং কম্পাসের সাহায্যে বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম।



চতুর্থ ধাপ


20241001_001304.jpg

এই পর্যায়ে অর্ধ বৃত্ত গুলোর মধ্যে বেশ কিছু ম্যান্ডেলা ডিজাইন করে, তারপর কালার করে নিচ্ছি।



পঞ্চম ধাপ


20241001_001506.jpg

আর এভাবেই সম্পূর্ণ আর্টটি কালার করে নিলাম।



সর্বশেষ ধাপ


20241001_001707.jpg

তারপর আমি সিগনেচার করে নিলাম। পান্ডাটিকে দেখতে বেশ কিউট লাগছে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১.১০.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

পান্ডাটিকে আসলেই অনেক কিউট লাগছে। তার পাশাপাশি রং করে মেন্ডেলা করার কারণে আরো বেশি দারুণ লাগছে ভাইয়া। আসলে ছোট ছোট কাজগুলোকে যদি সুন্দর করে ফুটিয়ে তোলা যায় তখন দেখতে আরো বেশি ভালো লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, পান্ডাটিকে খুবই কিউট লাগছে দেখতে। যাইহোক আর্টটি দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 
 2 years ago 

বেলুন হাতে নিয়ে পান্ডা দাঁড়িয়ে আছে তার সাথে দারুন ম্যান্ডেলা আর্ট করছেন ভাইয়া। আপনার আর্ট করা ম্যান্ডেলা টি দেখে ভীষণ ভালো লাগলো। কালো আর লাল রং ব্যবহার করার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, কালো এবং লাল রঙের সাইন পেন ব্যবহার করেছি বলে আর্টটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যাইহোক আর্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ ভাই অসাধারণ লাভ বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটি পান্ডা ম্যান্ডেলার সমন্বয়ে অনেক সুন্দর একটি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আপনার প্রত্যেকটা আর্ট আমি অনেক সময় নিয়ে দেখি এবং অনেক ভালো লাগে। আপনার এই আর্ট এর কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর ছিল। যাইহোক নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে লাভ বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটি পান্ডার সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। যাইহোক আর্টটি দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আজ আপনি আমাদের মধ্যে দারুণ একটা ক্রিয়েটিভ মেন্ডেলা আর্ট নিয়ে এসেছেন। আসলে এই ছবির মধ্যে অনেক ধরনের ক্রিয়েটিভিটি লুকিয়ে রয়েছে। এবং এই আর্ট তৈরির পদ্ধতি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছ থেকে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো দাদা। চেষ্টা করেছি আর্টটি ফুটিয়ে তোলার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

খুবই সুন্দর করেছেন ভাই। বেশ ভালো লাগছে। বেলুন হাতে পান্ডা কে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ ভালো লাগছে। আপনি আর্ট বেশ ভালো করেন। পোস্টের প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক আর্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করেন এটা দেখে সত্যি অনেক ভালো লাগে। আজকে একটা পান্ডার সাথে ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই আর্টে পান্ডা লাভ বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে এজন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, পান্ডার হাতে লাভ বেলুন রয়েছে বলে আর্টটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যাইহোক আর্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পান্ডা আমার খুব পছন্দের৷ এই কালো সাদা পান্ডাই৷ সাথে লাল রঙ ব্যবহার করে আপনি চমৎকার ছবি বানিয়েছেন। কালোর পাশে লাল রংটা খুব সুন্দর যায়৷

 2 years ago 

ঠিক বলেছেন আপু, কালো এবং লাল রঙের কম্বিনেশনটা দারুণ লাগে দেখতে। যাইহোক আর্টটি দেখে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62694.32
ETH 1762.76
USDT 1.00
SBD 0.39