কবিতা আবৃত্তি পোস্ট || তুমি আমার বিস্তৃত আকাশ (হাফিজ উল্লাহ ভাই)

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1750941415567.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক হাফিজ উল্লাহ ভাইয়ের প্রায় সব কবিতা আমার খুব ভালো লাগে। এই কবিতাটি কয়েকদিন আগে হাফিজ উল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @hafizullah ভাইয়ের লেখা "তুমি আমার বিস্তৃত আকাশ" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : তুমি আমার বিস্তৃত আকাশ
কবি : হাফিজ উল্লাহ ভাই
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


হৃদয়ের সীমানায় মেঘের হাসি
বৃষ্টির অপেক্ষায় চঞ্চলতা,
ভালোবাসার সমুদ্রে উত্তাল বারি
তোমার অপেক্ষায় ব্যাকুলতা।

তুমি আমার বিস্তৃত আকাশ
ভালোবাসায় ছড়াও চঞ্চলতা,
তুমি আমার উত্তাল সমুদ্র
শীতলতায় জড়াও মুগ্ধতা।

কল্পনার সীমানায় তোমার ছবি
দিবানিশি জাগ্রত রাখে,
ভালোবাসার আখ্যানে তোমার বুলি
অনুরাগে ডুবিয়ে রাখে।

তুমি আমার প্রেমের উপন্যাস
জল্পনায় ছড়াও কম্পন,
তুমি আমার হৃদয়ের পৌষমাস
উল্লাসে বাড়াও স্পন্দন।

আমি কল্পনার সীমানায় খুঁজি
তোমার আলোকিত বিমল হাসি,
আমি পরম আনন্দে দেখি
তোমার মুগ্ধতায় নির্মল খুশি।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৭.৬.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

সত্যি কথা বলতে আপনার কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে আর যিনি কবিতা লিখেছেন মনে হচ্ছে তার মনের গহীন থেকে মনের অনুভূতিগুলো খুব সুন্দর ভাবেই প্রকাশ করেছেন। আমাদের মধ্যে অনেকেই আছে কবিতা লিখতে পারে কিন্তু সঠিকভাবে আবৃত্তি করতে পারেনা তবে আপনার আবৃত্তি শোনার পর মনটা ভরে গেল অসংখ্য ধন্যবাদ চমৎকার কবিতা আবৃত্তি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 last year 

চেষ্টা করেছি কবিতাটি ভালোভাবে আবৃত্তি করতে। আমার আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

কবিতা আবৃতি অনেক সুন্দর একটি দক্ষতার কাজ। আর আপনি আপনার ভেতরে এই দক্ষতা ভীষণ সুন্দর করে প্রকাশ করেছেন। অনেক সুন্দর সুর করে কবিতাটি আপনি আবৃত্তি করেছেন। কবিতা আবৃতিটি শুনে ভীষণ ভালো লাগলো।

 last year 

আপনারা সাপোর্ট করেন বলেই তো প্রতি সপ্তাহে কবিতা আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করে থাকি। অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ভাই আপনার কবিতা আবৃত্তির দক্ষতা খুবই চমৎকার। অনেক সুন্দরভাবে কবিতা আবৃত্তি করেছেন। কবিতার কথাগুলো যেমন সুন্দর আপনার আবৃত্তির ধরণ আরো সুন্দর। অসাধারণ হয়েছে ভাই।

 last year 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। আমার আবৃত্তি শুনে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভীষণ সুন্দর হয়েছে আপনার কবিতা আবৃতি করা। অনেক সুন্দর ছন্দ তুলে এবং সুর করে আপনি কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার আবৃতি করার দক্ষতা ভীষণই সুন্দর। বেশ ভালো লাগলো আপনার কবিতা আবৃতি শুনে।

 last year 

চেষ্টা করেছি কবিতাটি সুন্দর ভাবে আবৃত্তি করতে। এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

অনেক ধন্যবাদ ভাই, কবিতাটি আবৃত্তি করার জন্য। আমার কাছে ভালো লেগেছে।

 last year 

আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। আপনার এই কবিতাটি আসলেই খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

হাফিজ ভাইয়ার লিখা কবিতা আমাদের সবারই অনেক ভালো লাগে। আপনিও অনেক ভালো কবিতা আবৃত্তি করেন।আপনার কবিতা আবৃত্তি শুনে সত্যিই অনেক ভালো লাগলো ভাইয়া।

 last year 

আসলেই হাফিজ উল্লাহ ভাই খুব ভালো কবিতা লিখেন। প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59571.00
ETH 1563.34
USDT 1.00
SBD 0.42