কবিতা আবৃত্তি পোস্ট || নিঃশব্দে (Blacks দাদা)

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1753299110043.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "নিঃশব্দে" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : নিঃশব্দে
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


ভোরের নিঃশব্দে, আলো ফোটার আগেই,
একটা স্বপ্ন ভেঙে যায় জলের স্পর্শে—
আমার অস্তিত্ব যেন কুয়াশার পাতায় লেখা,
প্রতিটা শ্বাসে আমি একটু একটু করে ফুরিয়ে যাই।
চুপিচুপি ধরা দেয় সকাল,
আমি থেমে যাই তার আগেই—
কোনো মুখ ছুঁয়ে ফেলা হয় না,
কোনো নাম আর স্মৃতিতে স্থায়ী হয় না।

নীরবতার ভেতর আমি আত্মহীন,
যেন আকাশের কিনারায় হেলে পড়া বিন্দু,
কেউ জানে না কোথা থেকে এসেছিলাম,
কেউ দেখে না, আমি কখন গলেই গেলাম।

ভালোবাসা, অবহেলা, প্রতিশ্রুতি—
সবই ছুঁয়ে যায়, ধুলোয় লেপ্টে যায়
তবু আমার গল্প এক ফোঁটা শিশিরের মতোই,
সূর্যের প্রথম চুম্বনেই শেষ হয়ে যায়।

বেঁচে থাকি একটুখানি ঠান্ডায়,
এক পলকের মায়ায়, এক মুহূর্তের ভেতর—
তারপর,
ভোরের শিশিরের মত আমি বিলীন হয়ে যাই।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৪.৭.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 11 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসসালামু আলাইকুম, @mohinahmed!

আপনার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হলাম! @blacks দাদার "নিঃশব্দে" কবিতাটি আপনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার আবেগ ও উচ্চারণে কবিতাটি যেন প্রাণ পেয়েছে। বিশেষ করে, "ভোরের শিশিরের মত আমি বিলীন হয়ে যাই" এই লাইনটি আপনার কণ্ঠে অন্যরকম মাত্রা পেয়েছে।

কমিউনিটিতে এমন সুন্দর আবৃত্তি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতিভা দেখে আমরা সত্যিই আনন্দিত।

বন্ধুরা, সবাই @mohinahmed এর আবৃত্তিটি শুনুন এবং মন্তব্য করে উৎসাহিত করুন। আপনার মূল্যবান মতামত তাকে আরও ভালো করতে সাহায্য করবে।

@mohinahmed, আপনার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা রইল! keep steeming!

 11 months ago 

ভাইয়া ছোট দাদার কবিতা গুলো আমার কাছেও ভালো লাগে পড়তে। আজকে আপনি ছোট দাদার কবিতা সুন্দর করে আবৃত্তি করেছেন।নিঃশব্দে কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য আপনাকে।

 11 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। আমার আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

সব সময় আপনার কাছ থেকে সুন্দর কিছু কবিতা আবৃত্তি শুনে আসছি৷ আজকেও আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যা শুনে অনেক বেশি ভালো লাগছে। এখানে কবিতা আবৃত্তি শেয়ার করার মধ্য দিয়ে একের পর এক লাইনের সামঞ্জস্যতা আপনি খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন যা শুনে একটা আলাদা আনন্দ কাজ করছে৷

 11 months ago 

চেষ্টা করেছি সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করতে। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62514.68
ETH 1760.52
USDT 1.00
SBD 0.39