নাটক রিভিউ || উইশ কার্ড
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে উইশ কার্ড। এই নাটকটি সপ্তাহ খানেক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ইয়াশ রোহান এবং নাজনীন নিহা। এই নাটকটি একটি রোমান্টিক নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | উইশ কার্ড |
|---|---|
| রচনা ও পরিচালনা | জাকারিয়া শৌখিন |
| অভিনয়ে | ইয়াশ রোহান,নাজনীন নিহা এবং আরো অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ১৪ই আগষ্ট ২০২৫ |
| দৈর্ঘ্য | ১ ঘন্টা ২ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, ইয়াশ রোহান একটি উইশ কার্ড নিয়ে বাসে বসে আছে। সে মূলত নাটকের নায়িকা নিহাকে খুঁজছে কার্ডটি নিয়ে। এরপর নাটকের কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। যাইহোক রোহান যে কলেজে পড়,সেই কলেজে নিহা ভর্তি হয়। কিন্তু প্রথম দিন নিহা কলেজে গিয়ে দেখতে পায়,রোহানকে টিচার ইচ্ছেমতো মারছে। তো সেদিনের পর থেকে রোহান যদি নিহাকে দেখে, তাহলে লজ্জা পায় এবং লুকিয়ে থাকে। এদিকে নিহাকে কলেজের প্রায় সব ছেলেই পটানোর চেষ্টা করে। কিন্তু নিহা মনে মনে রোহানকে কিছুটা পছন্দ করতে শুরু করে। একদিন তারা দু'জন ঘটনাক্রমে ক্লাস না করে,কলেজ থেকে বের হয়ে যায়। কিন্তু কলেজের সিকিউরিটি গার্ড তাদের দু'জনকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে ২০০ টাকা নেয় তার মুরগির জন্য। আসলে সেই সিকিউরিটি গার্ডের কেউ নেই একমাত্র মুরগিটা ছাড়া হা হা হা।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তাই সে সবার কাছ থেকে টাকা নেয় মুরগির কথা বলে বলে। তো একদিন রোহান নিহাকে বলে তার সাথে বাহিরে দেখা করবে এবং কিছু কথা বলবে। তারা দেখা করার পর,রোহান প্রপোজ করে নিহাকে। কিন্তু নিহা বলে তার পাঁচটি শর্ত আছে। সেই শর্ত গুলো পূরণ করতে পারলে নিহা রোহানের সাথে প্রেম করতে রাজি। তো প্রথম শর্ত ছিলো তাদের কলেজের সিকিউরিটি গার্ডের মুরগি চুরি করে বারবিকিউ করতে হবে। তো রোহান সেই শর্ত পূরণ করে। দ্বিতীয় শর্ত ছিলো কলেজের সবচেয়ে রাগী স্যারের ক্লাসে দাঁড়িয়ে বলতে হবে, সে নিহাকে পছন্দ করে। তো রোহান সেই শর্ত পূরণ করে ঠিকই, কিন্তু তাকে অনেক মারে সেই স্যার। যাইহোক নিহার পরবর্তী শর্ত ছিলো রোহানকে একটি রোমান্টিক কবিতা লিখতে হবে এবং ঝুম বৃষ্টির সময় নিহার সামনে সেই কবিতা আবৃত্তি করে শোনাতে হবে। তো রোহান সেই শর্ত পূরণ করে ঠিকই, কিন্তু কবিতা আবৃত্তি করার পর,রোহান কিস করতে চায় নিহার গালে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
এতে করে নিহা বাঁধা দেয় এবং তারা দু'জন যার যার বাসায় চলে যায়। এরপর থেকে নিহা আর কলেজে যায় না। তারপর রোহান নিহার খোঁজ করতে যায় তার বাসায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে,নিহার পরিবার সেখান থেকে চলে গিয়েছে। তো রোহান কলেজ থেকে নিহার বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যায় এবং নাটকের কাহিনী বর্তমানে ফিরে আসে। সেখানে যাওয়ার পর রোহান জানতে পারে, নিহা সেখানে তার পরিবারের সাথে ভাড়া থাকতো। তাই সেখানেও খুঁজে পায় না। এভাবেই দুই বছর পার হয়ে যায়। রোহান একদিন হসপিটালে যায় তার মা'কে নিয়ে। সেখানে গিয়ে নিহার সাথে দেখা হয়। তারপর জানতে পারে নিহার যে রোগ হয়েছে, সেই রোগে বাঁচার সম্ভাবনা শুধুমাত্র ৫%। রোহান এসব শোনার পর একেবারে ভেঙে পড়ে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে স্কুল কলেজে পড়া অবস্থায় অনেকেই সত্যিকারের প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যায়। আবার অনেকে টাইম পাস করার জন্য সম্পর্কে জড়িয়ে থাকে। এই নাটকের মধ্যে দেখা গিয়েছে, রোহান এবং নিহা কলেজে পড়া অবস্থায় একে অপরকে সত্যি সত্যিই ভীষণ ভালোবেসে ফেলেছে। তবে নিহা একটু মজা করার জন্য, রোহানকে কিছু শর্ত দেয়। যদিও প্রেম ভালোবাসা কোনো শর্ত দিয়ে হয় না। তবে টিনএজ ছেলে মেয়েরা অনেক সময় একটু মজা করার জন্য এমন শর্ত দেয়। তবে ভালোবাসা খাঁটি হলে,শর্ত কোনো ব্যাপার না। তো রোহান কয়েকটি শর্ত পূরণ করে। কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলো নিহার বাঁচার সম্ভাবনা খুবই কম। তখন সে একেবারে ভেঙে পড়ে এবং সেটা একেবারে স্বাভাবিক। কারণ ভালোবাসার মানুষের এমন অবস্থা হলে,যে কেউ ভেঙে পড়বে। যাইহোক জাকারিয়া শৌখিন এর নাটকগুলো আমার খুব ভালো লাগে। রোহান এবং নিহা এককথায় দুর্দান্ত অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ২২.৮.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
পুরো কাহিনীটাকে সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এই সুন্দর নাটকটির রিভিউ। এই নায়ক নায়িকা আমার অনেক পছন্দের। তাদের অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আগে থেকেই আমি তাদের নাটক দেখি। তাদের দুজনের অভিনয় অনেক সুন্দর হয়। এ নাটকের মধ্যেও অনেক সুন্দর অভিনয় করেছে তারা। রিভিউটা সুন্দরভাবে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
ইয়াশ রোহান এবং নিহার অভিনয় আসলেই খুব সুন্দর। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1958823793746747816?t=MKS2sAhwwyCR6JezcR8isg&s=19
https://x.com/mohin3242127/status/1958824674701263053?t=4zOhs2pq8FOUvKjmlcZNvQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি অনেক সুন্দর করে আজকের এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকের রিভিউ পোস্ট পড়তে আমার খুব ভালো লেগেছে। নাটকটা কয়েকদিন আগে আমি দেখেছিলাম। এই নায়ক নায়িকা গুলো আমার অনেক পছন্দের। তাদের নাটকগুলো প্রায় সময় আমার দেখা হয়ে থাকে। আজকের এই নাটকের কাহিনীটা অনেক সুন্দর ছিল।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। নাটকের রিভিউ পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
X-promotion
নাটক দেখতে আমার কাছে ভালো লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ আজ আপনি শেয়ার করেছেন। যদিও এই নাটকটি দেখা হয়নি। তবে রিভিউ পড়ে আমার কাছে নাটকের কাহিনীটি খুব ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
এই নাটকের কাহিনী আসলেই খুব সুন্দর। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আরে বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে উইশ কার্ড নাটকের রিভিউ শেয়ার করেছেন।আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই নাটক রিভিউ পড়ার চেষ্টা করি।এই নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। এতো সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
নাটকের রিভিউ পড়লে নাটক দেখার আগ্রহ জন্ম নেয়। যাইহোক আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।ইয়াস রোহান ও নাজনিন নিহার অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।যদিও নাটকটি দেখা হয়নি তবে রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেলো।ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সময় পেলে নাটকটি দেখতে পারেন। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
নাটকটির রিভিউ অনেক ভালো লাগলো।আমি নাটকটি দেখেছি।বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন গল্পটি,ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি নাটকের কাহিনী সংক্ষেপে আপনাদের মাঝে উপস্থাপন করতে। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।