কবিতা আবৃত্তি পোস্ট || দুঃসংবাদ (Blacks দাদা)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "দুঃসংবাদ" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : দুঃসংবাদ
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
নক্ষত্রের রাতে
আকাশটা হঠাৎ নিঃশব্দে বলে ওঠে—
"তুমি আর একা নও"।
কোনো শব্দ নেই,
তবু একটা বার্তা ভেসে আসে আলোর রেখায়,
মাঝরাতের হাওয়ায় যেন ছুঁয়ে যায় কারো নিঃশ্বাস।
গভীর নিস্তব্ধতা ঠিক যেমন আবরণ নয়,
বরং প্রস্তুতি—
একটি সুসংবাদের,
যা আসে না চিৎকার করে,
বরং গলে যায় আত্মার গভীরে।
চোখ তুলে তাকালে দেখা যায়,
একটা তারা অন্যটার দিকে এগিয়ে যাচ্ছে—
তারা কথা বলে না,
তবু বোঝে কে কতটা নিকটবর্তী।
আমার জানালার পাশে দাঁড়িয়ে
আমি দেখি,
আমার ভেতরের একটুকরো রাতও
আলোতে ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে।
সেই নীরবতার মাঝেই,
বুঝি—
সব প্রতীক্ষা শেষ হয় না শব্দে,
কিছু সুসংবাদ শুধু অনুভবে আসে,
একটা নক্ষত্রের মতো—
যে জানে, আলো আসবেই, সময় হলে।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
|---|---|
| আবৃত্তি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ১৭.৪.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1912699746319495270?t=XnRuyAo6wQ3df8jsbR3ZVA&s=19
https://x.com/mohin3242127/status/1912935449884266866?t=U00Q_OJU5AiUKh9cMKvkbQ&s=19
https://x.com/mohin3242127/status/1912936553862897858?t=dzVJxFj3-UgvouhCROGFvQ&s=19
https://x.com/mohin3242127/status/1912937622839935392?t=71TyIHo9WtjpflRXFn4FYw&s=19
https://x.com/mohin3242127/status/1912938090798498114?t=Og_WwdygbxsJbPhT5X5eGw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion