নাটক রিভিউ || আপনি না তুমি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে আপনি না তুমি। এই নাটকটি সপ্তাহ খানেক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে খায়রুল বাশার এবং কেয়া পায়েল। এই নাটকটি একটি বাস্তব সম্মত নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | আপনি না তুমি |
|---|---|
| রচনা ও পরিচালনা | মুরসালিন শুভ |
| অভিনয়ে | খায়রুল বাশার,কেয়া পায়েল এবং আরো অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ৬ই মে ২০২৫ |
| দৈর্ঘ্য | ৪৩ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়ক খায়রুল বাশার একটি লোককে খুঁজে বের করে, সেই লোকের একটি ব্যাগ ফেরত দেয়। সেই লোকের ব্যাগে ছিলো পাসপোর্ট এবং টাকা। কথায় কথায় জানতে পারে তারা একই গ্রামের মানুষ। কিন্তু সেই লোকটা বিদেশে থাকে। তো সেই লোকটা বুঝতে পারে খায়রুল বাশার একজন সৎ লোক। তাছাড়া খায়রুল বাশার বেশ ভদ্র একটি ছেলে। সেই লোকটা খায়রুল বাশারকে অনেক কিছু জিজ্ঞেস করে এবং জানতে পারে খায়রুল বাশার উচ্চ শিক্ষিত হয়েও,গ্রামে বসবাস করছে এবং তার বাবার জায়গা জমি দেখাশোনা করছে। সেই লোকটা মনে মনে পাত্রের সন্ধান করছিলো তার ছোট বোনের জন্য। সেই লোকের ছোট বোন হচ্ছে কেয়া পায়েল। তো সেই লোকটা তার বাসায় জানিয়ে দেয় পাত্র খুঁজে পেয়েছে। তারপর খায়রুল বাশার এবং কেয়া পায়েল এর বিয়ে হয়ে যায়।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কিন্তু কেয়া পায়েল খায়রুল বাশারকে বাসর রাতেই বলে দেয়, ভালোভাবে সংসার শুরু করার আগে তার কিছুটা সময় লাগবে। কারণ সে তো খায়রুল বাশারের ব্যাপারে কিছুই জানে না। তো সেজন্য তারা এক রুমে থেকেও, স্বামী স্ত্রীর মতো বসবাস করে না। কিন্তু বাসার সবাই এসব কথা জানে না। খায়রুল বাশার এসব নিয়ে মন খারাপ করলেও, কেয়া পায়েলের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলেনি। কিন্তু কেয়া পায়েল লুকিয়ে লুকিয়ে একটি ছেলের সাথে ফোনে কথা বলতো। মূলত কেয়া পায়েল সে ছেলেকে অনেক ভালোবাসে। কিন্তু তার পরিবারের ইচ্ছেতে বাধ্য হয়ে খায়রুল বাশারকে বিয়ে করে। তবে খায়রুল বাশার এসবকিছু জানতো না। সে সত্যি সত্যিই ভেবেছিল, কেয়া পায়েল এমনিতেই তার কাছে কিছুদিন সময় চেয়েছে। যাইহোক তারা সবাই মিলে সংসার করছে ঠিকই, কিন্তু খায়রুল বাশার মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। এটা সে তার বন্ধুর সাথে শেয়ার করেছে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
আসলে প্রতিটি ছেলের ইচ্ছে থাকে, বিয়ের পর স্ত্রীর ভালোবাসা পাবে। হঠাৎ একদিন কেয়া পায়েলের বড় ভাই তাদের সাথে দেখা করতে আসে এবং বলে যে, সে বিদেশ চলে যাচ্ছে। তারপর কেয়া পায়েল প্ল্যান করে তারা বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে। তো কেয়া পায়েল যখন ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার কথা বলে,তখন বাশার শুনে ফেলে। কিন্তু বাশার কিছুই বলে না কেয়া পায়েলকে। তবে সেই কথা শোনার পর, বাশারের মনটা একেবারে ভেঙে যায়। পরের দিন ভোরবেলা, কেয়া পায়েল তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার জন্য, বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, খায়রুল বাশারের সাথে সে শারীরিক সম্পর্কে জড়িয়েছে নাকি। এটা শোনার পর কেয়া পায়েলের মেজাজ খারাপ হয়ে যায়। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে বিয়ের আগে অনেক ছেলে মেয়েরই প্রেমের সম্পর্ক থাকে। কিন্তু বিয়ের পর সেটা কন্টিনিউ করা মোটেই উচিত নয়। কারণ এতে করে সংসারে অশান্তি লেগেই থাকে। অনেক সময় এতে করে সংসার পর্যন্ত ভেঙে যায়। কিন্তু এটা অনেকে বুঝেও বুঝতে চায় না। তারা পূর্বের সম্পর্কটাকে আঁকড়ে ধরে রাখতে চায়। আসলে তাদের উচিত নিজের পরিবারকে বুঝিয়ে শুনিয়ে, ভালোবাসার মানুষকে বিয়ে করা। এতে করে সবারই মঙ্গল। কারণ বিয়ের পর স্বামী কিংবা স্ত্রী যদি একে অপরকে ঠকায়,তাহলে এর চেয়ে বাজে কিছু আর হতেই পারে না। তাছাড়া পরকালে প্রতিটি জিনিসের হিসাব দিতে হবে। এটা আমাদের সবারই মাথায় রাখা উচিত। তাছাড়া কারো হক নষ্ট করলে,আল্লাহ তায়ালা সেটা একেবারেই মেনে নেয় না। যাইহোক এই নাটকটি একেবারে বাস্তব সম্মত। এই ধরনের ঘটনা প্রতিটি সমাজে অহরহ ঘটছে। কেয়া পায়েল এবং খায়রুল বাশার বরাবরের মতো দুর্দান্ত অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ১৩.৫.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1922184795812970557?t=U3TI4qqA1m-MTHTNaMkwRg&s=19
https://x.com/mohin3242127/status/1922256775635464274?t=w0Ez86e23M9JFW2w2fJa9Q&s=19
https://x.com/mohin3242127/status/1922347396396171328?t=GJ4OQMZfIdadGz22dX_Evg&s=19
https://x.com/mohin3242127/status/1922348097595695363?t=B_ayHL7VCHuQ9rsicPtzjQ&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি আজকে দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।খায়রুল বাশার এর অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে তার নাটক তেমন দেখা হয় না।আপনি দারুন ভাবে পুরো নাটকের রিভিউ আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করছেন।সময় করে নাটকটি দেখে নিবো ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
খায়রুল বাশার এককথায় দুর্দান্ত অভিনয় করে থাকে। এই নাটকের রিভিউ পড়ে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর নাটক রিভিউ করেছেন আপনি। আপনার আপনি না তুমি নাটকটি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।
এই নাটকটি আসলেই খুব সুন্দর। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সব সময় আপনি খুবই সুন্দর কিছু নাটকের রিভিউ দিয়ে আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকেও যেভাবে এই সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি দেখে মনে হচ্ছে নাটকটি অনেক সুন্দর হবে একইসাথে এখানে কেয়া পায়েল ও খাইরুল বাশার এর নাটক আমার অনেক পছন্দ৷ আর তাদের এই জুটির নাটক অনেক সুন্দর হবে যা আপনাদের রিভিউ দেখে বোঝা যাচ্ছে৷
খায়রুল বাশারের অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।