scratch postcard দিয়ে ওয়াল ডেকোরেশন।
আজ- ২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত-কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
যদিও এই কাজগুলো অনেকটা ধৈর্যের। কেননা ছোট ছোট অনেক স্ক্র্যাচ থাকে সেগুলো স্ক্র্যাচ করতে অনেক সময়ের প্রয়োজন। আর অনেক ডিটেইলে এই কাজগুলো করতে হয়। আর তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং তখন দেখতে খুব একটা সুন্দর দেখায় না।
তবে সম্পন্ন কাজটি করা শেষে দেখতে খুবই সুন্দর লাগে। বাচ্চাদের সাথে সাথে বড়রা ও কিন্তু এ ধরনের কাজগুলো করতে খুব আনন্দ পাই।
আমার কাছে অনেকগুলি স্ক্র্যাচ কার্ড থাকলে শুধুমাত্র দুটি কার্ড সম্পন্ন করতে পেরেছি। কেননা শুরুতে বলেছিলাম এগুলো অনেক ধৈর্য নিয়ে করতে হয় এবং অনেক সময় সাপেক্ষ। আমার আবার এতো সময় আর ধৈর্য কোনটি নেই। আমার এমনও হয়েছে একটা কার্ড সম্পন্ন করতে আমার দুই তিন দিন ও সময় লেগে যায়।
দেখুন কাজটি সম্পন্ন করা শেষে দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। আমি এই কার্ড গুলো দিয়ে নিজের মত করে আমার টেবিলের উপরে দেয়ালটাকে ডেকোরেশনের চেষ্টা করেছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লেগেছে তা কিন্তু জানাবেন।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলেই এই ধরনের কাজ গুলো ধৈর্য সহকারে করতে হয়। কারণ সময় অনেক বেশি লেগে যায়। তবে সম্পূর্ণ কাজটি শেষ হওয়ার পর, দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।