বাজারে ঢুকতেই দুটি মাছের দোকান চোখে পরলো যেখানে মোটামুটি বড় মাছ ছিল। মাছগুলো খুবই তাজা লাগছিল আমার কাছে। কিন্তু মাছগুলো কেবল আসায় মাঝিরা অনেক বেশি দাম চেয়ে বসেছিল। সে দোকানে ছিল বড় মিরকা মাছ এবং বড় রুই মাছ।
মাছগুলোর ছবি দেখেই বোঝা যাচ্ছে, মোটামুটি ভালোই বড় মাছ। এবং দেখতেও সুন্দর লাগছে। আর হ্যাঁ, টাটকা জিনিসের দাম বেশি চাইবেই, কারন মাত্রই বিক্রি শুরু করলো। আর যখন বাজারের শেষ পর্যায়ে আসবে, তখন ঠিকই একটু কম দামে বিক্রি করে দিবে।
এই মাছ দেখে হয়তো অনেকেই চিনবেন। এটা খুবই স্বাদের একটি মাছ। এই মাছের নাম হলো বোয়াল মাছ। এই মাছটি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বোয়াল মাছ ছিল। ব্রহ্মপুত্র নদের মাছ গুলো খুবই সুস্বাদু হয়। এই বোয়াল মাছটি দেখেই বোঝা যাচ্ছিল এটা খেতে খুবই সুস্বাদু হত।
বোয়াল মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। ছোট বেলায় আমার বাবা একটি বড় বোয়াল মাছ ধরেছিলো নদী থেকে। সেই থেকে আমি এই বোয়াল মাছের পাগল। খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন।