পুজো পরিক্রমা ২০২৪: বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা,

দমদম পার্কে পুজো পরিক্রমা শেষ করে চলে গেলাম বেলগাছিয়া এবং টালার পথে। রাস্তা অনেকটা তাই অটো হলো আমার পথের সঙ্গী। পুজোর ভিড় কাটিয়ে পৌঁছালাম বেলগাছিয়ায়। মূলত সেখানে দেখতে যাওয়া বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসবে পুজো দেখতে। ২০২৪ সালে বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের আবেগ ও নস্টালজিয়াকে কেন্দ্র করে তাদের থিম নির্বাচন করেছে। তাদের এবারের থিম, "মা‑র বাড়ি"। যা শুধুমাত্র একটি স্থান নয়, বরং এক গভীর অনুভূতির। "মা‑র বাড়ি" শুনলেই মনে পড়ে আমাদের শৈশবের কথা, মায়ের আদর, ভালোবাসা ও সুরক্ষার আবরণে মোড়া এক আশ্রয়। এবারের পুজোর ভাবনা ঠিক সেই আবেগেরই শিল্প রূপ।

1000051347.jpg

1000051348.jpg

২০২৪ সালে ৯৭ বছরে পদার্পণ করে তাদের থিম সত্যিই পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যায়। "মা'র বাড়ি", শুনে চোখের সামনে ভেসে ওঠে পুরনো কাঠের জানালা, রোদে শুকোতে দেওয়া কাপড়, উঠোনে বসে ঠাকুরমার মুখে গল্প শোনা। আসলে বাড়ির অনুভূতি আলাদা। মন্ডপে ধরা পড়েছে সেই পরিপূর্ণ গৃহের এক প্রতিচ্ছবি। কোনো প্রাচীন, কিন্তু পরিচিত, বাঙালি পরিবারের বসতবাড়ি। কাঠের জানালা, মাটির দেয়াল, কুড়েঘরের ছাদ আর উঠোনের আলপনা। সেই সাথে আলোকসজ্জায় তুলে ধরা হয়েছে সকালের আলো ছায়ার খেলা। মন্ডপ এর চারপাশে মূলত এক গ্রামীণ গৃহস্থ বাড়ির আদলে সাজানো। সেখানে, মাটির দেয়াল, হোগলার ছাউনি, কাঁথা দেওয়া আসন আর মাটির হাঁড়ি সবই জায়গা পেয়েছে।

1000051350.jpg

1000051349.jpg

1000051355.jpg

মন্ডপের অন্দর সজ্জা মনোমুগ্ধকর। চারপাশে ছোঁয়া লেগেছে বাঙালির বসতবাড়ির। আলোকসজ্জার সাথে শব্দের ব্যবহারে সুন্দর ভাবে আবহ সৃষ্টি হয়েছে যা আসলে আমাদের শৈশবের বাড়ির অনুভূতি।

1000051351.jpg

1000051352.jpg

মন্ডপের একদম ভেতরে অধিষ্ঠিতা দেবী দুর্গা। তিনি এখানে শুধুই অসুরনাশিনী নন, তিনি মা। আমাদের মা। প্রতিমার মুখে ছিল স্নেহের ছোঁয়া, চোখে আশ্বাসের ভাষা। শাড়ি, অলংকার সবই ছিল মাটির কাছাকাছি। সজ্জায় কোনো জমকালো ভাবে নেই। মনে হচ্ছিল, এই মা-ই তো প্রতিদিন আশীর্বাদ করে, হাতে করে ভাত বেড়ে দেন।

1000051354.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Great post! Featured in the hot section by @punicwax.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64064.84
ETH 1744.97
USDT 1.00
SBD 0.42