পুজো পরিক্রমা ২০২৪: হাতিবাগান নলিন সরকার স্ট্রিট
নমস্কার বন্ধুরা,
শহর কলকাতা। সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার কর্মব্যস্ত মানুষের চলাফেরা। সেই শহরের পথ ঠিক করে দেয় বহু মানুষের বাঁচার নতুন ঠিকানা। কর্ম যেখানে জীবনের ধর্ম সেখানে ক্লান্তিহীন পায়ে হেঁটে চলা হলো জীবনের উৎসব। যে শহর ঘুমোয় না। শহরের অলিতে গলিতে নিরন্তর প্রেম লেখে কবিতা, সেই শহরই সন্ধ্যায় প্রিয়জনের হাত ছুঁয়ে মুছে দেয় ক্লান্তি। সম্পর্ক গড়ে ওঠে মানুষের সাথে, গলির সাথে, বাড়ির পাশের গাছটার সাথে। শহরের প্রতিটি ধাপ জীবনের পাতায় পাতায় লেখা। সেই শহরকে ঘিরে নলিন সরকার স্ট্রিটের থিম "শহরনামা"। যা মূলত সামাজিক বার্তা নিয়েই বানানো ভাবনা। শহরের এক অবহেলিত কিন্তু অপরিহার্য জনগোষ্ঠীর জীবনচিত্র।
কলকাতার প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রায় যে মানুষগুলো প্রায় অদৃশ্য, যাঁরা প্লাস্টিক, বোতল, কাগজ কুড়িয়ে জীবনধারণ করেন, তাঁদের নিয়েই এই বছরের নলিন সরকার স্ট্রিটের পুজো উদ্যোক্তাদের ভাবনা। থিমের মাধ্যমে সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো যারা নীরবে ও নিভৃতে শহরকে পরিষ্কার রাখে, অথচ তারাই টিকে থাকার নিরন্তর সংগ্রামে প্রতিদিন লড়ে যায়। ষষ্ঠীর দিনে এটা ছিল আমার কলকাতার প্রথম মণ্ডপ দর্শন। স্বভাবতই পুজো যেহেতু শুরু হয়ে গিয়েছে সেই জন্য ভিড় ছিল অনেকটাই বেশি তবে সন্ধ্যে নাগাদ হাঁটা শুরু করায় প্রাথমিকভাবে কিছুটা তাড়াতাড়ি মন্ডপে পৌঁছে গেছিলাম। মন্ডপ নির্মাণে ব্যবহৃত হয়েছে বর্জ্যপণ্য ও রিসাইকেল করা উপকরণ। প্রবেশপথ থেকে শুরু করে মূল মণ্ডপ পর্যন্ত সাজানো হয়েছে পুরনো প্লাস্টিক বোতল, কাগজ, টিনের কৌটো, ছেঁড়া ব্যাগ, পুরোনো চাকা প্রভৃতি দিয়ে।
মন্ডপের প্রতি কোণে ভাবনা সহ ইনস্টলেশনের, যা আসল এক একটি গল্প। কোথাও একজন কাগজ কুড়ানির, কোথাও একজন ম্যানহোল খুলে কাজ করা শ্রমিকের, কোথাওবা একজন ফুটপাতবাসীর। আলোক সজ্জাও ছিল থিমের সাথে সামঞ্জস্য রেখে। নরম আলো যাতে ফ্লিকারিং ইফেক্ট, যেমনটা হয় প্রান্তিক মানুষগুলোর ঘর।
মন্ডপের গর্ভগৃহে প্রতিষ্ঠিতা মা দুর্গা। মা দুর্গার প্রতিমা ছিল ভিন্নমাত্রিক। তিনি সাধারণ, ঘরোয়া রূপে। যেন শহরের এক প্রান্তিক পরিবারের মা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, নমস্কার! What a powerful and evocative glimpse into Kolkata's Durga Puja! Your post truly captures the essence of "শহরনামা" and the Nalin Sarkar Street's incredible theme. The way they've used recycled materials to highlight the lives of the often-unseen sanitation workers is both innovative and deeply moving.
The photographs beautifully showcase the artistry and the thoughtful installations, each telling a unique story. I'm particularly touched by the depiction of Durga as a relatable, everyday mother figure.
This post is a fantastic example of how art can raise awareness and promote social consciousness. Thank you for sharing this vital perspective of Kolkata's vibrant cultural scene! What was the crowd's general reaction to the theme? Did you notice any particular installations that resonated deeply with people? I'd love to hear more about your experience. Keep up the fantastic work!