মোয়ার টানে জয়নগর: মনি নদীর উপরে রাইদিঘী ব্রিজ

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

জয়নগরের মোয়ার নাম জানে না এমন মানুষ খুব কম। সারা পৃথিবীতে মোয়া হিসেবে, জয়নগরের মোয়াই পরিচিতি পেয়েছে। তবে সেটার আসল উৎপত্তি জয়নগরের থেকে পাঁচ কিলোমিটার উত্তরে থাকা বহড়ু গ্রামে। সেখানকার প্রখ্যাত শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার প্রথম মোয়া তৈরি করে আর সেখান থেকে মোয়া ছড়িয়ে পড়ে আশে পাশের প্রত্যেকটা গ্রামে। যার মধ্যে থেকে পরবর্তী সময়ে জয়নগর হয়ে ওঠে মোয়ার কেন্দ্র। সেই থেকে মোয়া, জয়নগরের মোয়া নামেই সুপরিচিতি পায়। বহড়ু গ্রাম জয়নগরের ঠিক পাঁচ কিলোমিটার আগে, তবে যেহেতু আমার মূল গন্তব্য জয়নগর থেকেও আরো কিছুটা দূরে তাই বহড়ুতে না দাঁড়িয়ে সোজা বেরিয়ে গেলাম। আসলে জয়নগরে ঘুরতে যাওয়ার পাশাপাশি আমার ইচ্ছে ছিল "জটার দেউল" দেখা।

1000092112.jpg

জটার দেউল জয়নগর থেকেও প্রায় ৩৫ কিলোমিটার দূরে তাই কোনক্রমে বহড়ু এবং জয়নগরের মোয়ার গন্ধ নাকে নিয়ে স্কুটার চালাতে থাকলাম। বহড়ু এবং জয়নগরের পুরো পথটা স্বর্গের সমান। বহড়ু ঢোকা থেকেই নলেন গুড়ের সুগন্ধ পাওয়া শুরু করলাম যেটা চললো জয়নগর পর্যন্ত। কোনক্রমে পাঁচ কিমি পেরিয়ে পথ পার করে এলাম। আহা কি যে সেই সুগন্ধ, ভাষায় প্রকাশ করা যাবে না। জয়নগর থেকে বেরিয়ে স্কুটারের গতি বাড়িয়ে দিলাম। প্রায় পঁয়তাল্লিশ মিনিট চালিয়ে পৌঁছলাম রাইদিঘী, যার পাশ দিয়ে বয়ে চলেছে মনি নদী।

1000092116.jpg

1000092115.jpg

পথ যদিও অনেকটাই তবে স্কুটার যেহেতু জোরেই চলছিল সেই জন্য বেশ তাড়াতাড়ি রাইদিঘী পৌঁছে গেছিলাম। সবেতেই সাহায্য পেয়েছি গুগল ম্যাপ এবং স্থানীয় মানুষদের। রাস্তাটা যেহেতু মাত্র দেড় লেনের সেজন্য পথে প্রচুর পরিমাণে যানজট পেলাম, সে কারণেই পথটা বেশি দূর না হলেও সময় লাগছিল অনেকটা। যানজট কাটিয়ে একসময় পৌঁছে গেলাম মনি দিঘী নদীর ব্রিজে। সেখান থেকে দেখলাম প্রচুর পরিমাণে সমুদ্রের ট্রলার। তখন খেয়াল হলো আমি বঙ্গোপসাগরের কতো কাছে চলে এসেছি।

1000092113.jpg

1000092114.jpg

সত্যিই ভাবতে অবাক হচ্ছিলাম। ট্রলার দেখে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে আবার রাস্তা ধরলাম মূল গন্তব্যের দিকে। যেটা রায়দিঘী ব্রিজ থেকে আরো পাঁচ কিমি দূরে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post was upvoted by @supportive.

 last year 

মনি নদী তো আসলেই খুব সুন্দর। তাছাড়া ব্রিজটাও দারুণ। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। স্কুটার দিয়ে তো অনেক দূরে চলে গিয়েছিলেন দাদা। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63307.59
ETH 1704.34
USDT 1.00
SBD 0.42