শুভ জন্মদিন সহ-প্রতিষ্ঠাতা, BLACKS 👑

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

আজ আমাদের কাছে এক বিশেষ দিন। আমাদের সহ-প্রতিষ্ঠাতা, 👑 blacks এর শুভ জন্মদিন। প্রথমেই তাই জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিন শুধুমাত্র আমাদের সহ-প্রতিষ্ঠাতার জন্মদিন নয়, আজ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। অসামান্য নেতৃত্ব, অদম্য মনোবল ও নিঃস্বার্থ পরিশ্রম, তিনটের দৌলতে blacks প্রকৃত অর্থে আমাদের লিডার। শুধু সহ প্রতিষ্ঠাতা হিসেবেই নয়, তুমি আমাদের পথপ্রদর্শক, প্রেরণার উৎস এবং সমস্ত বিপদ অপদে নির্ভরতার প্রতীক। কমিউনিটির প্রতিটি কঠিন চ্যালেঞ্জের সময় মুখোমুখি হয়ে যেভাবে সাহসিকতার সাথে আমাদের নেতৃত্ব দিয়েছ, তা আমার কাছে অনুপ্রেরণাদায়ক।

1000117086.png

আমার বাংলা ব্লগের সফলতার পথে তোমার অবদান অনস্বীকার্য। কমিউনিটির ভাবনার বিন্যাসে, তড়িৎ ডিসিসন মেকিং এর উপর ভর করে আমরা আজ এতো সুন্দর একটা কমিউনিটি পেয়েছি। কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা, বৃহত্তর আমার বাংলা ব্লগ-কে সুচারু প্রতিষ্ঠান রূপে গড়ে তুলেছে। তুমি শুধু সহ প্রতিষ্ঠাতা হিসেবেই নও, তুমি আমাদের চলার পথের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটা সাফল্যের পেছনে তোমার অক্লান্ত পরিশ্রম, আর অদ্ভুত রকমের সুন্দর ডিসিশন মেকিং কাজ করেছে। আমরা পথ হারিয়ে ফেললে, সাহস জুগিয়েছো। তোমার মতো একজন লিডারের সাথে কাজ করার সুযোগ সত্যিই সৌভাগ্যের ব্যাপার।

1000117104.png

জীবনের এই নতুন বছরে তাই কামনা করি তুমি সুস্থ এবং প্রাণবন্ত থাকো। আগামীর সময় হোক সফলতায় ভরপুর। স্বপ্নগুলো পূর্ণতা পাক, প্রতিটি দিন হোক আনন্দময় ও অর্থবহ। সেই সাথে, আগামীর সময় গুলোতেও আমাদের এভাবেই নেতৃত্ব দিয়ে চলো। শুভ জন্মদিন! অনেক অনেক শুভেচ্ছা। 👑 💞


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

শুভ জন্মদিন ছোট দাদা।আসলেই ছোট দাদার নেতৃত্ব অসামান্য। তার নেতৃত্বে আমাদের প্রিয় কমিউনিটি অনেক দূর এগিয়ে গিয়েছে। সঠিক বলেছেন শুধুমাত্র আজকের এই দিনটি জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাধ্যম নয় বরং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। আজকের এই দিনে দুটো প্রার্থনা ছোটদাদার জীবন হোক সুখে শান্তিতে সমৃদ্ধ এবং আগামীতেও তিনি আমাদের পূর্বের ন্যায় নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

 last year 

দাদার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবছরের মতো এ বছরটিও সুন্দর ও সুস্থতায় কাটুক।জীবনের সকল ঝামেলা থেকে দাদা যেনো নিরাপদে থাকে এমনটা ই চাওয়া আমার। অনেক অনেক শুভেচ্ছা জানাই আরো একবার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 59313.08
ETH 1551.67
USDT 1.00
SBD 0.47