পুজো পরিক্রমা ২০২৪: কাশী বোস লেন পর্ব ২
নমস্কার বন্ধুরা,
কাশী বোস লেন সার্বজনীন দুর্গোৎসব তাদের ৮৭ তম বর্ষে পৌঁছে মূলত মাতৃত্বকে কেন্দ্র করে বেছে নিয়েছে তাদের ভাবনা, রত্নগর্ভা। সেই ভাবনার প্রতিফলন দেখতে পেয়েছি মণ্ডপের প্রতি কোনাতে। ঢোকার মুখেই ইতিহাসের আবহ নিয়ে মন্ডপের ভেতরে প্রবেশ করেছি। মন্ডপের ভেতরে শুরুতে জায়গা পেয়েছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মতো নানান নবজাগরণের পথিকৃৎরা। প্রতিটি প্রতিকৃতির সাথে তাঁদের জন্ম ও মৃত্যুর সাল এবং সমাজসংস্কারে তাঁদের অবদান উল্লেখিত ছিল। আর রয়েছে তাদের মাতৃ পরিচয়। মন্ডপের অন্দরসজ্জার মূল আকর্ষণ দেবী দুর্গার প্রতিমা। পুরো মণ্ডপের অন্দর দেয়ালচিত্র ও ভাস্কর্যে মাতৃস্নেহ, ত্যাগ ও শক্তির প্রতীকী রূপকে বিভিন্ন মায়ের রূপ নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নারী কেবল শক্তির প্রতীকই নয়, সংস্কারের উৎস। ইতিহাস বদলেছে তাঁদের হাতে, যাঁরা সন্তানকে শিক্ষা ও মানবিকতার পথে গড়ে তুলেছেন। তাই কাশী বোস লেনের উদ্যোক্তাদের চোখে মন্ডপ হয়ে উঠেছে মায়ের আরাধনার পাশাপাশি মায়ের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।
অন্দরের উজ্জ্বল আলোয় কোথাও ফুটে উঠছে নবজাগরণের সংগ্রাম, কোথাও আবার মাতৃত্বের স্নিগ্ধ আবহ। আধুনিক আলো ও প্রযুক্তির মাধ্যমে রাজা রামমোহনের সংস্কার আন্দোলনের ঝলক পেয়েছে কোথাও, কখন আবার বিদ্যাসাগরের সংগ্রামের ছায়া, আবার কোথাও শুধুমাত্র মায়েদের অবদান। সমাজের পরিবর্তনের অন্তরালে মায়ের অদৃশ্য ভূমিকা মন্ডপের প্রতিটি অংশে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা খুব সহজেই আমাদের মায়েদের অবদান ভুলে যাই। সত্যিকারের একজন রত্নগর্ভার পেট থেকেই একজন মহামানব জন্ম নেন। তাদের বিভিন্ন সমাজ সংস্কার এবং বিভিন্ন কাজকর্মে সাধারণ মানুষজন উপকৃত হয় অথচ তাদের পেছনে যে তাদের মায়ের কৃতিত্ব সেটাকে অনেক সময় উপেক্ষিত থেকে যায়। সেই বিষয়টাকেই পুরো মন্ডপের অন্তর জুড়ে বোঝানো হয়েছে। সেখানে নারী শক্তির এক প্রতিফলন দেখানো হয়েছে সমাজের বিভিন্ন স্তরে থাকা বিভিন্ন নারীদের প্রতিকৃতি তুলে ধরে।
মা দুর্গার প্রতিমা মৃৎ শিল্পীদের কল্পনায় নতুন মাত্রা পেয়েছে। মহিষাসুরমর্দিনীর রূপের সাথে মায়ের মুখে আছে এক অসীম মাতৃত্বের কোমলতা। মা দুর্গা যে কেবল মাত্র অসুরদলনী নন, তিনি সকল মায়ের প্রতীক।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.