পুজো পরিক্রমা ২০২৪: দমদম পার্ক যুবকবৃন্দ পর্ব ২
নমস্কার বন্ধুরা,
মণ্ডপের ভেতরের আবহ পুরোনো গ্রামবাংলার, যা বহু মানুষকেই মোহিত করে দেবে। পুরো মণ্ডপ ঘুরে আমি নস্টালজিক হয়ে গেলাম। আর যেটা আমার সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেল, সেটা হলো মা দুর্গার সাজ। মা দুর্গা এখানে আমাদের বাড়িতে যেমন মায়েরা আছেন তাদের মতোই। তাঁর গায়ের রঙ, মুখের অভিব্যক্তি, সবকিছুতেই একটা সহজাত স্নেহ আর আন্তরিকতা। প্রতিমার পিছনের আবহ তৈরি করা হয়েছিল যেন মা নিজে গ্রামবাংলার সেই পুরোনো ভিটায় ফিরে এসেছেন, যেখানে তিনি জন্মেছেন, বড় হয়েছেন, আবার যেখানে ফিরে আসছেন। থিমে কেবল চোখের আরাম নেই, আছে মনের আরাম। শহরের কোলাহলের মাঝে আমরা আজকাল নিজের শিকড় ভুলে যাচ্ছি। সেখানে “ভিটেমাটি” থিম মনে করিয়ে দেয়, আমরা যত বড় হই, যত প্রযুক্তি আর বিলাসিতার মধ্যে থাকি না কেন, একটা ছোট্ট গ্রাম, একটা মাটির গন্ধ আমাদের মনে গেঁথে থাকবে সারাজীবন।
মণ্ডপের সৌন্দর্যের সাথে মন্ডপ তৈরিতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি। মণ্ডপে কোনো প্লাস্টিক নয়, যাকিছু ব্যবহার হয়েছে সবই প্রাকৃতিক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধীরে ধীরে গ্রামের মাধুর্যতা ভুলতে বসেছে। সেখানে দমদম পার্ক যুবকবৃন্দ এর প্রচেষ্টা থেকে সবার কাছে পৌঁছে দিয়েছে, কীভাবে ভিটেমাটি শুধু একটা জায়গা নয়, বরং আবেগ, স্মৃতি ও ভালোবাসার উৎস। থিমটা সবাইকে ফিরিয়ে দিয়েছে শিকড়ের কাছে।
মন্ডপের মাঝখানে একটা বাঁশের কিছু প্রতিকৃতি বানানো হয়েছে যেটার এত সুন্দরভাবে আলোক সজ্জায় সাজানো যে রাতে খুবই সুন্দর লাগছিল। মন্ডপের চারিদিকে বাংলার যে বিভিন্ন হস্তশিল্পের এবং গ্রাম বাংলার সাথে হস্তশিল্পের যে সম্পর্ক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দমদম পার্ক যুবকবৃন্দ শুধু মাত্র থিমে আটকে যায়নি, তারা শহরের বাসিন্দাদের মনে করিয়ে দিয়েছে, আমরা আদপে কোথা থেকে এসেছি, আর কোথায় আমাদের ভালোবাসা গাঁথা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ @kingporos! What a beautifully evocative post showcasing the " ভিটেমাটি" থিম! The way you've captured the essence of nostalgia and the return to one's roots is truly captivating. The Durga idol, with its relatable and motherly appearance, is especially heartwarming.
The eco-friendly approach in creating the মণ্ডপ is commendable, reminding us of the importance of preserving our environment while celebrating our traditions. Your words paint a vivid picture of the artistry and the emotions it stirs, a perfect blend of visual delight and heartfelt connection to our heritage. Thanks for sharing this gem from "আমার বাংলা ব্লগ"! I encourage everyone to immerse themselves in these wonderful photos and share their own memories of ভিটেমাটি.