চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ এর মুকুট ভারতের মাথায় 🇮🇳

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

বছর না ঘুরতেই ভারতের ঝুলিতে দু দুটো আইসিসি টুর্নামেন্টের খেতাব। বিগত বেশ কয়েকটা আইসিসি টুর্নামেন্ট গুলোতে ভারতীয় ক্রিকেট দল গ্রুপ স্টেজ পর্যন্ত দুর্দান্ত খেলে কখনো সেমিফাইনালে বা কখনো ফাইনালে গিয়ে শেষ গন্ডি কিছুতে পার করতে পারছিল না। ২০২৩ সালের পূর্ণদৈর্ঘ্যের বিশ্বকাপের ফাইনাল ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে কাঁটা, যা গলায় বিঁধে আছে। ২০২৪ সালের জুন মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্ব কাপে জিতে সেই গলার কাটায় কিছুটা মলম লাগানো গেছিল। আর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতে আরেকটু মলম লাগিয়ে ফেলা গেলো। ভারত অধিনায়ক রোহিত শর্মা ফাইনাল ম্যাচে টানা ১৫ টি টস হেরে নতুন রেকর্ডের সৃষ্টি করল। আর টসে জিতে কিউয়ি অধিনায়ক মিচেল শ্যান্টনার প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনালে কিউয়িরা ব্যাটের আগুন দেখিয়েছে।

1000104410.jpg

Credit: JioHotstar

উইল ইয়াং এবং রচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস দারুণ ভাবে শুরু করে। যদিও উইল ইয়াংকে শুরু থেকেই একটু নড়বড়ে দেখাচ্ছিলো কিন্তু অপর দিকে রচীন রবীন্দ্র ব্যাটে আগুন ঝরানো শুরু হয়ে গেছিল। নিউজিল্যান্ড বিনা উইকেটে ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায়। ভারত অধিনায়ক চাপে পড়ে বরুণ চক্রবর্তীকে বলে নিয়ে আসে। বরুণ এসে ইয়াংকে প্যাভিলিয়নে ফেরত পাঠাল ভারত খেলায় কিছুটা ফেরত আসে। ১১ তম ওভারের মাথায় কুলদীপ যাদবের প্রথম বলেই রচীন রবীন্দ্র বোল্ড হয়ে যায়। নিউজিল্যান্ডের পূর্ব ক্যাপ্টেন উইলিয়ামসন ড্যারেল মিচেলের সাথে কিছুটা জুটি করার চেষ্টা করলেও ১৩ তম ওভারে কুলদীপ যাদবের বলেই উইলিয়ামসন উইকেট হারিয়ে ফেলে। ভারতীয় শিবির তখন উৎফুল্ল। ড্যারেল মিচেলের সাথে ল্যাথাম কিছুটা পার্টনারশিপ চেষ্টা করলেও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বলে প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হয়। তারপর গ্লেন ফিলিপস ড্যারেল মিচেলের সাথে পঞ্চম জুটিতে বেশ কিছু রান স্কোরবোর্ডে জুড়লে নিউজিল্যান্ড একটু সম্মানজনক জায়গায় পৌঁছায়। ফিলিপসকেও প্যাভেলিয়নে ফিরিয়ে দেয় বরুণ চক্রবর্তীর ভেলকি। মিচেল ব্রেসওয়েলের সাথে ষষ্ঠ উইকেটের পার্টনারশিপে নিউজিল্যান্ডকে কিছুটা খেলায় ফেরত নিয়ে আসে। দ্রুত গতিতে দুজনের রান করে ষষ্ঠ জুটিতে ছেচল্লিশ রান জুড়ে, ব্যারেল নিজের ব্যক্তিগত ৬৩ রানে আউট হয়ে যায়। কিউয়ি অধিনায়ক শ্যান্টনার ব্রেসওয়েলের সাথে কিছুটা প্রচেষ্টা করে নিউজিল্যান্ডকে আড়াইশো রানের গন্ডি পেরতে সাহায্য করে।

1000104416.jpg

1000104415.jpg

Credit: JioHotstar

২৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত অধিনায়ক এবং শুভমন গিল ব্যাট করতে নামে। সেমিতে দুজনে যেন তাদের খেই খুঁজে পাচ্ছিল না। কিন্তু ফাইনাল ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট জ্বলে ওঠে। প্রথম থেকে মারকুটে ব্যাটিং করে ভারতকে একটা শক্ত জায়গায় পৌঁছে দেয় অধিনায়ক। ওপেনিং পার্টনারশিপে ভারত ১০০ রানের গন্ডি পেরোয়। শুভমন গিল প্রথম উইকেট হিসেবে যায় শ্যান্টনারের বলে। যদিও বলটা করেছিল কিউয়ি অধিনায়ক তবে সেটি আসলেই গ্লেন ফিলিপসের উইকেট বললেই বেশি ভালো হয়। শুভমন আউট হওয়ার পর দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি মাত্র ১ রানের মাথায় প্যাভিলিয়ানে ফিরে যায়। কিছু সময় পরে অধিনায়ক রোহিত শর্মা ভারতকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে গিয়ে ব্যক্তিগত ৭৬ রানে উইকেট হারায়। চতুর্থ উইকেটে ফর্মে থাকা শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল ভারতকে বেশ শক্ত জায়গায় নিয়ে চলে যায়। দুজন ৬১ রানের পার্টনারশিপ গড়ে তোলে। চতুর্থ উইকেট হিসেবে ভারত হারায় শ্রেয়স আইয়ারকে। কে এল রাহুল অক্ষর প্যাটেলের সাথে জুটি বেঁধে ধীরে ধীরে ভারতকে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করে। তবে প্রয়োজনের থেকে বেশি ডট বল হওয়ার জন্য অক্ষর প্যাটেল ব্যাট চালাতে গিয়ে নিজের উইকেট হারায়। কে এল রাহুল তারপর হার্দিক পান্ডিয়ার সাথে জুটি বাধে। হার্দিক পান্ডিয়া নেমে বেশ কয়েকটা ডট বল খেলে পরে নিজের চিরাচরিত ছক্কা মেরে দলকে লক্ষ্যমাত্রার অনেক কাছে পৌঁছে দেয়। বেশি মারকুটে হতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলে হার্দিক। রবীন্দ্র জাদেজা কে এল রাহুলের ভারতকে শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে যায়। ভারত এক ওভার বেঁচে থাকতে নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে।

1000104414.jpg

1000104412.jpg

1000104411.jpg

Credit: JioHotstar

ভারত জিতে যায়, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খুবই সুন্দর খেলা উপহার দিয়েছে তাই বিজয়ের মুকুট তারা নিজেদের মাথায় নিতে পেরেছে। এই বছরে তাদের খেলার ছক খুবই ভাল ছিল আর এজন্যই তারা এমন সুন্দর একটা সাফল্যের কাছাকাছি পৌঁছাতে পেরেছে।

 last year 

ভারত বর্তমানে বিশ্বের সেরা দল। এই টুর্নামেন্ট শুরুর দিকেই ভেবেছিলাম ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে এবং অবশেষে সেটাই হলো। যাইহোক আপনি ফাইনাল ম্যাচের রিভিউ দারুণভাবে শেয়ার করেছেন দাদা। ম্যাচটি আমি দেখেছিলাম এবং বেশ উপভোগ করেছিলাম। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 64716.20
ETH 1742.01
USDT 1.00
SBD 0.42