পুজো পরিক্রমা ২০২৪: তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব পর্ব ২

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

মণ্ডপের প্রবেশপথে পেলাম এক বিশাল ধানক্ষেতের প্রতীক, তার পাশেই কিছু শিশু মাটিতে বসে অপেক্ষা করছে একবেলা খাবারের আশায়। একটু ভেতরে এগিয়ে দেখলাম এক বিলাসবহুল রেস্তোরাঁর প্রতিচ্ছবি, যেখানে প্লেটে সাজানো বাহারি খাবার, অথচ সেটাতে কেউ স্পর্শ করছে না, খাওয়ার আগে সেলফির ব্যস্ততা তার চেয়েও বেশি! কেবল সাজসজ্জা নয়, থিমের ভাবনা মন্ডপের প্রতিটা অংশে এক গভীর সত্য তুলে ধরেছে। খাদ্যের সৌন্দর্য তখনই অর্থবহ, যখন তা সকলের কাছে সমানভাবে উপলব্ধ থাকে। মন্ডপের আরেকদিকে একটি অংশে ইলেকট্রনিক স্ক্রিনে চলছিল ভিন্ন দেশের খাদ্যসংকট, অপচয় ও খাদ্য বিতরণের বর্তমান চিত্র। কোথাও শিশুদের অনাহারে কঙ্কালসার দেহ, আবার কোথাও বড় বড় অনুষ্ঠানে অপচয় হওয়া খাবারের স্তূপ। যা আমাদের বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরে।

1000023354.jpg

1000023363.jpg

1000023364.jpg

মণ্ডপটি বহন করছে অন্তরের জাগরণ। প্রতি মানুষকে নিজের ভূমিকা নিয়ে ভাবতে হবে। আমাদের কি করণীয়। আমাদের নিজেদের জায়গা থেকে কিছুটা হলেও এগিয়ে আসি তাহলে পৃথিবী সত্যিকারের গদ্যময় হতে পারে, তার প্রতিটি পংক্তিতে থাকবে সহানুভূতি, সমতা ও মানবতা। তখন খাদ্য শুধু জীবন রক্ষার উপকরণ হয়ে থাকবে না, হয়ে উঠবে এক মানবিক সেতুবন্ধন।

1000023362.jpg

1000023355.jpg

মণ্ডপের ঠিক মাঝখানে যেটা মূলত গর্ভগৃহ, সেখানে এক বিশাল মা ‘অন্নপূর্ণা’ প্রতিমা, যিনি কেবল দেবী দুর্গা নন, বরং জীবনের মূল চালিকাশক্তির প্রতীক। তার চারপাশে ছড়িয়ে আছে নানারকম খাদ্যশস্য, মাটির পাত্র, এবং গ্রামীণ হাটের প্রতিরূপ। দেবী দুর্গা এখানে ক্ষুদা নিবৃত্তির প্রতীক।

1000023365.jpg

তেলেঙ্গাবাগানের এই ভাবনা অন্তর্দর্শনেরও এক অনন্য দিগন্ত খুলে দেওয়ার প্রচেষ্টা করেছে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41