পুজো পরিক্রমা ২০২৪: দমদম পার্ক তরুণ সংঘ পর্ব ২

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা,

দমদম পার্ক তরুণ সংঘ ৩৯ তম বর্ষে তাদের ভাবনার মাধ্যমে তুলে ধরেছে, প্রকৃতি মাতৃকার প্রতি আমাদের দায়িত্ব। প্রচেষ্টা হাজার হাজার মানুষের ভিড়ের মাঝে "প্রকৃতি বাঁচাও"-এর বার্তা বীজ বুনে দেওয়ার। দমদম পার্ক তরুণ সংঘের মন্ডপের কাজে তাদের চিন্তনের পাশাপাশি সূক্ষ্ম শিল্পের ছোঁয়া লেগে আছে। রঙ, মাটি আর বাঁশ দিয়ে গড়ে উঠেছে এক জীবন্ত শিল্পকর্ম। কবিগুরুর নিখুঁত নাট্য, পুরো মণ্ডপকে এক নতুন মাত্রা দিয়েছে। সাথে রাতের অন্ধকারে কৃত্রিম আলোক সজ্জায় প্রকৃতি ধ্বংসকে স্পষ্ট করে তুলেছে। মন্ডপে গুটি গুটি পায়ে প্রবেশ করতে বোঝা যায় প্রকৃতি মাতৃকাকে 'মুক্ত' রাখতেই এই ভাবনা বেছে নেওয়া হয়েছে।

1000047352.jpg

1000047351.jpg

পুজো উদ্যোক্তারা 'মুক্তধারা', থিম বাস্তবায়নের মূল হাতিয়ার হিসেবে মণ্ডপের সজ্জাকে বেছে নিয়েছে। মণ্ডপের একদিকে কৃত্রিম পাহাড় তৈরি করে তাতে আধা নির্মিত বাড়ির গঠন দেখানো হয়েছে, যা পাহাড় কাটার বাস্তবতা তুলে ধরে। অন্যদিকে একটি কৃত্রিম জলধারা দেখানো হয়েছে, যেটিকে বাঁধ দিয়ে থামিয়ে রাখা হয়েছে। যেভাবে আমরা প্রকৃতির স্বাধীন প্রবাহ থামিয়ে দিই। এ ছাড়াও, মাটিতে পড়ে আছে শুকনো গাছ, পাতা ও মৃত পশুপাখির অবয়ব যা আসলে পরিবেশ ধ্বংসের প্রতীক। মন্ডপ সজ্জার সাথে আলো ও শব্দ ব্যবহারে মণ্ডপে তৈরি করা হয়েছে এক চাপা, বিষণ্ণ আবহ। মূলত বোঝানো হয়েছে আমাদের প্রকৃতি মাতৃকা শ্বাস নিতে চায়, কিন্তু মানুষ তাকে দমবন্ধ করে রেখেছে। সেই সাথে মণ্ডপজুড়ে রবীন্দ্রনাথের উদ্ধৃতি ও পরিবেশ সচেতন বার্তা।

1000047335.jpg

1000047329.jpg

1000047332.jpg

দমদম পার্ক তরুণ সংঘের পুজোয় দেবী দুর্গার প্রতিমা গড়া হয়েছে থিমের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই। প্রকৃতি মাতৃকা রক্ষায় মা পার্বতী রূপে পূজিত। প্রতিমার রং ব্যবহার করা হয়েছে ধূসর ও মাটির মতোই, যার মাধ্যমে প্রকৃতির রুক্ষ বাস্তবতা প্রকাশ পেয়েছে।

1000047333.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Absolutely stunning work, @kingporos! This post is a vibrant showcase of the Dumdum Park Tarun Sangha's Durga Puja pandal, and it's easy to see why it's trending. The way they've integrated the theme of environmental responsibility into every aspect of the celebration, from the idol to the art installations, is truly commendable. The photos vividly capture the artistry and the powerful message.

I'm particularly impressed by how they used the pandal to depict the consequences of deforestation and the importance of freeing Mother Nature. It's more than just a visual treat; it's a thought-provoking statement. Thank you for sharing this incredible example of art with a purpose. I encourage everyone to take a closer look at the details in these photos and reflect on the message it conveys.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63502.24
ETH 1662.81
USDT 1.00
SBD 0.41