পুজো পরিক্রমা ২০২৪: হাতিবাগান নবীন পল্লী
নমস্কার বন্ধুরা,
উত্তর কলকাতার হাতিবাগান ও শ্যামবাজার একদা বঙ্গের নাট্যকলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। কালের সময়ে নাটক শহর থেকে প্রায় উঠেই দিয়েছে। যে উত্তর কলকাতা একসময় বঙ্গের নাট্যঐতিহ্য এর সাথে আষ্টেপৃষ্ঠে মিশে ছিল তা এখন অতীত। ২০২৪ সালের হাতিবাগান নবীন পল্লীর দুর্গাপুজো ছিল সেই ঐতিহ্য ঘিরেই, থিম "থিয়েটার পাড়া"। উত্তর কলকাতার পাড়া গুলো একসময় ছিল নাট্যচর্চার কেন্দ্রবিন্দু, যেখানে রঙ্গনা, সরকারিনা, বিশ্বরূপ-এর মতো মঞ্চগুলো জমজমাট থাকত নাট্যপ্রেমী মানুষে। নবীন পল্লীর পুজো সেই হারিয়ে যাওয়া নাট্যঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার প্রয়াস মাত্র। নবীন পল্লীতে যখন পৌঁছেছিলাম তখন ভেবে অনেকটাই ছিল। ষষ্ঠীর রাতের ভিড় স্বভাবতই বাড়তে থাকবে এটাই স্বাভাবিক।
মূলত তাদের পুজোর ভাবনায় উঠে এসেছে অতীতের সেই শিল্পসমৃদ্ধ পরিবেশ ও পাড়া থেকে, যেখানে নাট্যকার, অভিনেতা-অভিনেত্রী, নির্দেশক ও দর্শক একসাথে মিশে তৈরি করত এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিমণ্ডল। যদিও বর্তমান সময়ে সেইসব আজ স্মৃতি তেই বেঁচে আছে। সেই স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নবীন পল্লীর মন্ডপ সাজানো থিয়েটারের আদলে। মণ্ডপের শুরু থেকেই ছিল থিয়েটার পাড়ার সাথে সাদৃশ্য মূলক মন্ডপের কারুকাজ। গুটি গুটি পায়ে যখন মন্ডপে প্রবেশ করে গেলাম তখন মনে হল কোনো থিয়েটারের ভেতরে ঢুকে পড়েছি। ঢোকার মুখেই ছিল এক বুকিং কাউন্টার। তার পরেই চোখে পড়লো মন্ডপের চারিদিক জুড়ে রেট্রো বাংলা নাটকের পোস্টার, হ্যান্ডবিল আর নাটকের সংলাপ খচিত দেয়াল। যেটি নবীন পল্লীর পাড়ার সমস্ত বাড়িগুলোকে মোটিফ হিসেবে ব্যবহার করে বানানো হয়েছে।
মন্ডপের কারুকাজ হয়েছে কাঠ, কাপড়, ফাইবার এবং পুরনো মঞ্চসামগ্রী দিয়ে। যা থিয়েটারের ভেতরের অংশ। তার সাথে পুরনো নাটকের দৃশ্য, প্রসেনিয়াম, লাইট কাটার, এমনকি দর্শকাসনও সাজানো ছিল। আলোকসজ্জাতেও নাট্যজগতের আবহ ছিল ভরপুর। নরম আলো, স্পটলাইট, রঙিন লাইটে তৈরি হয় নাটকীয় আলোও ছায়া, যা পুরো পরিবেশকে জাদুকরী করে তোলে। মন্ডপের ভেতরেও ছিল একটি ঘূর্ণায়মান মঞ্চ।
মন্ডপের গর্ভগৃহে ঘূর্ণায়মান মঞ্চে প্রতিষ্ঠিতা দেবী দুর্গা। মায়ের ছিল থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মা এখানে এক শিল্পী রূপে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @kingporos, this post is absolutely captivating! The way Nabina Palli Durga Puja in Hatibagan brought the essence of Kolkata's bygone theatre era to life is simply brilliant. Your photos beautifully capture the intricate details, from the retro Bengali theatre posters to the revolving stage with Durga as an artist. It's amazing how they used materials like wood, fabric, and old stage equipment to recreate the theatre atmosphere. This puja is not just a celebration but a heartfelt tribute to the rich cultural heritage of Kolkata's theatre scene. Thank you for sharing this incredible experience with us! I am curious, what was your favourite part about the setup, and how did the experience make you feel?