পুজো পরিক্রমা ২০২৪: টালা প্রত্যয় পর্ব ১
নমস্কার বন্ধুরা,
২০২৩ সালের পুজো পরিক্রমার সময় টালা প্রত্যয়ে ঘুরপথে আসি, রাতের বেলায় দুবার রাস্তা হারিয়েও ফেলেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সঠিক পথ ধরে এগোই। বেলগাছিয়ার পুজো মন্ডপ থেকে বেরিয়ে অল্প কিছুটা এগোতেই টালা প্রত্যয়। মন্ডপের মূল দ্বারে পৌঁছে চক্ষু চড়ক গাছ, অগণিত মানুষের লাইন, যেটা গত বছরেও ছিল। বুদ্ধি করে বিশেষ পাস কিনে নেওয়ার সবচাইতে ভালো ফল হাতে হাতে পেয়ে গেলাম। ভিড়ে না দাঁড়িয়ে, ফাঁকা পথ ধরে এগোতে থাকলাম। প্রত্যয়ের মন্ডপের সামনে পৌঁছতে প্রায় ৩৫০ মিটার পথ হাঁটতে হলো, এবং পুরোটাই হাতের বামদিকে ছিল ভীড়ে ভিড়ময়।
পাসের সাহায্যে চট জলদি মন্ডপের সামনে পৌছে বুঝলাম টালা প্রত্যয় ২০২৪ সালে কলকাতার অন্যতম আলোচিত এবং ব্যতিক্রমী দুর্গাপুজোর কেন্দ্রবিন্দু হয়ে কেন উঠেছে। শতবর্ষ থেকে মাত্র এক বছর দূরে অর্থাৎ ৯৯ তম বর্ষে পদার্পণ করে টালা প্রত্যয় আমাকে তাদের পুজোর ভাবনা দিয়ে এক ভিন্ন জগতের মুখোমুখি নিয়ে পৌঁছে দিয়েছিল। যেন শুধু মায়ের দর্শন বা মন্ডপের কারুকাজ নয়, এক অন্তর্জগতের অভিজ্ঞতা। ২০২৪ সালে টালা প্রত্যয়ের পুজোর থিম, "বিহীন"। শব্দটির অর্থ হলো শূন্যতা বা অনুপস্থিতি। থিমের শিরোনামের সাথে সামঞ্জস্য রেখে মন্ডপে ছিল এক অদ্ভুত নিরবতা। সেই সাথে সূক্ষ্ম দর্শনে মোড়া। পুজোর মূল ভাবনা অদ্বৈত্যবাদ থেকে অনুপ্রেরণা নেওয়া। মন্ডপ জুড়ে তাই বোঝানো হয়েছে যে, ঈশ্বরের অস্তিত্ব সবসময় দৃশ্যমান বা গঠিত রূপে না-ও হতে পারে। অনেক সময় তিনি আছেন, অথচ মনে হবে তিনি যেন নেই, চোখে ধরা দেন না, কিন্তু ঠিকই ঈশ্বরকে অনুভব করা যায়।
"বিহীন" ভাবনাটিকে শিল্পী শিল্পকর্মের মাধ্যমে রূপ দিয়েছে। যখন মন্ডপে ঢুকলাম সেই মুহুর্তেতেই মনে হলো, আমি এক নিঃশব্দ জায়গায় পা রেখেছি। অথচ আমার সাথেই রয়েছে বহু মানুষ, পেছনেও প্রায় কয়েক হাজার মানুষের ভীড়। ধাপে ধাপে মন্ডপের উপরে উঠলাম যেটা বানানো হয়েছে মাটির থেকে প্রায় তিন তলায়। আর মন্ডপজুড়ে রয়েছে অদ্ভুত এক নিস্তব্ধতা। আলো আঁধারির আবছা পর্দা, তার মধ্য থেকে মৃদু আলোর ঝলক। সেই সাথে দূর থেকে ভেসে আসছে ক্ষীণ মন্ত্রোচ্চারণ। আমি নিখুঁত ভাবে তৈরি করা আলো আঁধারির খেলার মাঝ দিয়ে মন্ত্রোচ্চারণ লক্ষ্য করে হাঁটতে থাকলাম। প্রায় চার তলা ভবনের সমান উচ্চতায় উঠে পুজোর ভাবনাকে যেন আরো বেশি করে ঠাহর করলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.