পুজো পরিক্রমা ২০২৪: সন্তোষ মিত্র স্কোয়ার
নমস্কার বন্ধুরা,
হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো মন্ডপ থেকে বেরিয়ে ঘড়িতে তাকিয়ে দেখি রাত ১২ টা পেরিয়ে গেছে। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থাও খুবই সঙ্গীন। পরদিন রবিবার, অবস্থা গিলে চললাম আমার পরের গন্তব্যে, সন্তোষ মিত্র স্কোয়ারে। রাতের কলকাতার রাস্তায় তড়িৎ গতিতে পৌঁছলাম সেখানে। বাইক ছেড়ে মানুষের ঢলের সাথে চলতে শুরু করলাম। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মানেই চমক, নতুন কিছু ভাবনা। ২০২৪ সালের পুজোয় তাদের থিম, ‘দ্য স্ফিয়ার’। আগামীর প্রযুক্তি এবং পুজোকে এক সুতোয় বাঁধার এক প্রয়াস।
৮৯ তম বছরে সন্তোষ মিত্র স্কোয়ারে আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ারের অনুকরণে থিম ফুটিয়ে তোলা হয়েছে। যা মূলত আলোর গোলক। লাস ভেগাসের বিশাল স্ফিয়ার স্ক্রিনের অনুকরণে তৈরি করা হয়েছে গোল বল আকৃতির মণ্ডপ, যার পুরোটাই আলোকসজ্জা আর ১১-ডি প্রজেকশন দিয়ে মোড়া। সন্তোষ মিত্র স্কোয়ারের বিশাল মাঠ সেটা জুড়েই তাদের মন্ডপ। গুটি গুটি মূল মণ্ডপে পৌঁছলাম কিন্তু সেটা সন্তোষ মিত্র স্কোয়ারের বাহির পথ। মানুষের ভিড়ে বাহির পথ দিয়েই ঢুকে পড়লাম।
স্ফিয়ারের গোলকের আলোর চোখ ধাঁধিয়ে গেলো। বারবার স্ফিয়ারে ভিন্ন ভিন্ন বিষয় ফুটে উঠছিল। মণ্ডপের ভেতরে ঢুকে পড়লাম, ভেতরে আলো আঁধারির মধ্যে দারুন ভাবে অন্দর সজ্জা ফুটিয়ে তোলা হয়েছিল। সেই সাথে অন্দর হালকা কুয়াশার চাদরে মুড়িয়ে দেওয়া।
মণ্ডপের ঠিক মাঝে প্রতিষ্ঠিতা হয়েছেন, মা দুর্গা। মায়ের বিগ্রহ সাবেকি ঘরানার।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.