পুজো পরিক্রমা ২০২৪: দমদম পার্ক যুবকবৃন্দ পর্ব ১
নমস্কার বন্ধুরা,
চতুর্থীর দিনের এক বিশাল লম্বা কলকাতার পুজো পরিক্রমা করে ফেলেছিলাম পরদিন পঞ্চমী সোমবার হলেও অনেকটা বেলাতেই ঘুমটা ভেঙেছিল। বিগত রাতের পরিশ্রম সামলে নিতে। পুজোর সময়টা আমার বড্ড প্রিয়। মায়ের আগমনী সারাবছরের ব্যস্ততার মাঝে এই ক’টা দিন যেন মনটাকে একেবারে হালকা করে দেয়। ২০২৩ থেকে চেষ্টা করি কোলকাতার সবকটি সুপরিচিত পুজো মন্ডপগুলো দেখে ফেলতে, চতুর্থীর রাতে দক্ষিণ কলকাতায় সেটাই করেছি। সোমবার দিন ফের কর্মদিবার শুরু, তাই সারাদিন কাজের দিকেই মাথা দিতে হয়েছিল। সন্ধ্যেবেলায় মূলত পুজো পরিক্রমা করবার ভাবনা চিন্তাটা আগে থেকেই ছিল। সেদিন হাতে বেশি সময় ছিল না, তাই রাত করে আমি বেরিয়েছিলাম দিদিকে সঙ্গে নিয়ে। দমদমের বেশ কয়েকটি পুজো আগে থেকে দেখে আসি সেগুলোই খুব কম সময়ে ঘুরে নেওয়া যাবে সেই কথা ভেবে ছুটলাম দমদম।
পঞ্চমীর রাতে পুজো পরিক্রমা শুরু করলাম, দমদম পার্ক যুবকবৃন্দের পুজো থেকে। যার মূল ভাবনা হৃদয়ের খুব গভীরে গেঁথে গেলো। দমদম পার্ক যুবকবৃন্দে এবারের থিম ছিল, "ভিটেমাটি"। থিমের নামটা শুনে অদ্ভুত আবেগ অনুভব করেছিলাম। সোজা পৌঁছেছিলাম দমদম পার্ক বাস স্টপেজে অল্প কিছুটা দূর হাঁটলেই দমদম পার্ক যুব বৃন্দ। তুলনামূলক থাকাই ছিল সেজন্য আমার কাছে থাকা ভি আই পি পাসটি ব্যবহার না করেই এমনি ঢুকে পড়লাম। মন্ডপের ভিতর ঢুকতেই, যেন সময়টা কয়েক দশক পেছনে চলে গেলো। যদিও আমার বাড়ির সাথে এটার মিল অনেকটাই ছিল। তবে সময়ের সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে সেজন্য কয়েক দর্শক আগে আমার বাড়িতেও এমন চিত্র খুবই স্বাভাবিক।
গ্রামের সেই মাটির বাড়ি, উঠোনে শীতের রোদে পোহানো, সব স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠল। মন্ডপের চারদিকটা সাজানো হয়েছে এমনভাবে, যেন মনে হচ্ছে গ্রামবাংলার এক টুকরো অংশ উঠিয়ে এনে শহরের বুকে বসিয়ে দেওয়া হয়েছে। কাঁচা মাটির ঘর, খড়ের ছাউনি, বাঁশের বেড়া, পাড়ার চায়ের দোকান, এমনকি একটা মাটির চুলোর দৃশ্যও রাখা হয়েছে, যেখানে খিচুড়ি রান্না করছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, নমস্কার! What a fantastic glimpse into Kolkata's Durga Puja celebrations! Your post beautifully captures the essence of the ভিটেমাটি theme at Dumdum Park Yubak Brinda. The way they recreated a traditional গ্রামবাংলার scene is truly captivating. The photos transport us to a nostalgic world of কাঁচা মাটির ঘর and উঠোনে শীতের রোদে পোহানো – it's amazing how art can evoke such strong emotions.
The level of detail in the পুজো মন্ডপ, from the বাঁশের বেড়া to the মাটির চুলো, is incredible! Thanks for sharing this immersive experience with us. It makes me want to visit Kolkata during Durga Puja someday! What other pandals did you visit, and which one was your absolute favorite? I am excited to read about more of your puja adventures! Keep up the excellent work!