পাইস হোটেলে মৌরির স্বাদ

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

রোজ রোজ সিটফুড আর ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবারের ইচ্ছে বা করি দুটোই নেই। তবে সেই সাথে আরেকটা বিষয়ও মাথায় রাখা জরুরি সেটা হচ্ছে আমাদের পেটের অবস্থা। রোজ দুপুরে কাজকর্মে বেরোলে কোন এক পাইলসহটি হয় দুপুরের খাওয়ার জায়গা। তবে সাধারণ খাবার দাবার হিসেবেই সেই গুলোকে আপনাদের সামনে তুলে ধরব কোন ফুড ব্লগার এর মত নয়। এখন যেটা অত্যন্ত চলছে সেটা হচ্ছে প্রয়োজনহীন কিছু মানুষজন ফুড ব্লগার হয়ে ক্যামেরা হাতে বেরিয়ে পড়ছে নতুন কোন জায়গায় নতুন কোন দোকানে নতুন কোন উদ্ভট খাওয়ার দাবারের খোঁজে যে সমস্ত দেখিয়ে সে হবে ভাইরাল। আমার সেসবের ইচ্ছে নেই আর পাঁচটা মানুষ যেমন দুপুরবেলায় খাবার খায় তেমনি আমি খাবার খাই।

1000019670.jpg

যখন রাসবিহারী এভিনিউয়ের আশপাশে কাজকর্ম করতে যাই তখন মূলত এক জেঠির দোকানেই খাওয়া দাওয়া করি সেখানে খাওয়ার দেওয়ার একদমই ঘরোয়া পাতলা এবং পেটের জন্য খুবই ভালো। খুব কম মানুষের জন্যই রান্নাবান্না করেন সেজন্য যেদিন করে যাই সেদিন আগেই ফোন করে জানিয়ে দিই যাওয়ার কথা। আজকে সেখানে আর যায়নি তবে না যাওয়ার পেছনে আসল কারণটা হচ্ছে দোকানটা বন্ধ। বন্ধ থাকার কারণে ভিন্ন এক জায়গায় খেতে যেতে হল। আমার সাথে আরও একজন খেতে যায় তার মতামত শুনেই সেখানেই যাওয়া।

1000019673.jpg

লেক মালের ঠিক পাশে বেশ অনেকগুলো খাবারের দোকান রয়েছে ছোট-বড় অনেকগুলো পুরনো অনেক দোকানই নজরে আসে তবে কখনোই সেগুলোতে যাওয়া হয় না আজ যেখানে গিয়েছিলাম সেটারও কোনো আলাদাভাবে নাম লেখা নেই তবে যেটা রয়েছে নিত্য মানুষজনের ভিড়। আমিও নামহীন সেই দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম ভিড়ের মধ্যেই তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাতেই জায়গা পেয়ে গেলাম। খুব অল্প উচ্চতার বাইশ হোটেলটার ভেতরে ঢুকে ছোট্ট ছোট্ট বেঞ্চে বসলাম যেখানে মাত্র দুজনই একসাথে বসে থাকা সম্ভব। ভাত, আলু সেদ্ধ, এঁচোড়ের তরকারি আর চারা পোনা মাছের আবদার জানিয়ে দিলাম।

1000019671.jpg

অল্প কয়েক মিনিটের অপেক্ষার মধ্যেই খাবার গুলো চলে এলো এবং খাবার মুখে নিতে বুঝতে পারলাম দোকানের সামনের ভিড়ের রহস্য। খাবারের স্বাদ অতুলনীয় হালকা পাতলা ঘরোয়া খাওয়ার সেই সাথে অদ্ভুত ভালো স্বাদ মুখে হালকা মৌরির আভাস পাচ্ছিলাম। বুঝলাম খাবারের প্রত্যেকটা মসলাতেই অল্প মৌরি গুড়ো ব্যবহার হয় সেজন্য স্বাদ অন্যান্য দোকানের থেকেও একটু ভিন্ন হয়। খাবারের দাম ও স্বাদের জন্য দিলাম ৬.৫/১০। পরিচ্ছন্নতার আরেকটু ভালো হলে আরো ১.৫ বাড়িয়ে দিতাম।

1000019672.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 62609.27
ETH 1670.67
USDT 1.00
SBD 0.42