পুজো পরিক্রমা ২০২৪: দমদম পার্ক সার্বজনীন
নমস্কার বন্ধুরা,
তরুন দল থেকে বেরিয়ে জন সমুদ্রের পিছু পিছু পৌছলাম দমদম পার্ক সার্বজনীনে। ২০২৪ সালে দমদম পার্ক সার্বজনীন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তাদের ভাবনাতে ফুটিয়ে তুলেছে“মানব জমিন”। থিমের মধ্য দিয়ে এক ছোঁয়া প্রকৃতির প্রতি নিবেদনকে ফুটিয়ে তোলা হয়েছিল। শহুরে কংক্রিটের চাপ থেকে মুক্তি এবং মাটির গভীরতা অনুভব করানোর উদ্দেশ্য নিয়েই এ বছরে ভাবনা সাজানো হয়েছিল। “মানব জমিন” সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একই শিরোনামের উপন্যাস থেকে নেওয়া হয়েছে, যেখানে প্রকৃতি ও মানুষের সংযুক্ত আত্মার কথা বলা হয়েছে।
মন্ডপের বাইরেটা সম্পূর্ণ কাঠের বানানো। ধীরে ধীরে মন্ডপের ভেতরে ঢুকে গেলে বুঝলাম সেখানে এক কৃত্রিম বনভূমি সৃষ্টি হয়েছে। সাহিত্যের সাথে সামঞ্জস্য রেখে মণ্ডপের অভ্যন্তরে প্রায় ৭৫০টি গাছ লাগিয়ে পুরোটা করা হয়েছে। শহরের মাঝেও এক অন্তর্নিহিত শান্তির বাতাস। মাটি ও গাছ, মানুষের অস্তিত্বের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। সেই সংযোগ অনুভূত হয়েছে মণ্ডপের প্রতিটি কোণে। মণ্ডপের ভেতরে আলোক ও সঙ্গীতের খেলায় প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে পাখির ডাক, পাতার শব্দ, কুয়াশার আবহ, সবকিছুই ক্যানভাসে জীবন্ত হয়ে উঠেছে। মণ্ডপে দারুন প্রশান্তি অনুভব হচ্ছিলো। মূলত শহরের আওয়াজ মন্ডপের ভেতরে কিছুই আসছিল না। ক্যানভাস এবং গাছের আবহে প্রকৃতির সাথে সম্পর্কের উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে।
মণ্ডপের কেন্দ্রস্থলে মায়ের প্রতিমা। মায়ের আশেপাশে গাছের সজ্জায় সাজানো হয়েছে, যা একদিকে পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের বার্তা তুলে ধরেছে। অন্যদিকে শহরের জীবনের নির্জনতা থেকে উদ্ধারে উদ্বুদ্ধ করেছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @kingporos, this post is absolutely captivating! Your photo tour of the Dum Dum Park Sarbojanin's "Manab Zamin" pandal is breathtaking. The way they've brought শীর্ষেন্দু মুখোপাধ্যায়'s novel to life, creating an immersive experience of nature within the city, is truly remarkable.
I especially loved how you highlighted the connection between nature and humanity, emphasizing the tranquility found within the pandal. The incorporation of 750 plants and the sounds of nature must have been a sensory delight!
Thanks for sharing this vibrant glimpse into Bengali culture and artistry. It's inspiring to see such creativity and devotion. I encourage everyone to take a closer look at these stunning photos and share their thoughts on this unique artistic expression! What aspects of the pandal resonate most with you? Let's discuss!