রিয়েলমি বাডস ২: নিত্য প্রয়োজনের বন্ধু
নমস্কার বন্ধুরা,
আমার খুব বেশিদিন কোন ইয়ারফোন টেকে না। সেজন্য বেশ কয়েকটা ইয়ারফোন সবসময় স্টকে রেখে দিই। আগে আমার একটা খুব ভালো ইয়ারফোন আমারই পোষ্য মেনি কামড়ে ছারখার করে ফেলেছিল। তারপর থেকে কোন ইয়ারফোন কিনলেই ভয়ে সেগুলোকে সারাক্ষণ ব্যাগেই লুকিয়ে রাখি। একটা ইয়ারফোন কিনলে অনেকদিন চলে যায় সেভাবে। কদিন আগে বছরখানেক আগে কেনা আমার এক ইয়ারফোন দেহ রাখলো। কিনবো কিনব করছিলাম কিন্তু দামটা কিছুতে যেন হাতে নাগাদ আসলো না একদিন হঠাৎ করে রাত্তিরে কি মনে হয়েছিল ঘুম ভাঙলে আমাজন খুলেছিলাম। দেখি আমি যে ইয়ারফোনটি কিনবো বলে ঠিক করে রেখেছিলাম তাতে ২০০ টাকার ছাড়। ব্যাস, অর্ডার করে দিলাম। আর মাত্র তিনদিন সেটা হাতেও পেয়ে গেলাম।
আমি কিনেছি, রিয়েলমি বাডস ২। যেটা ভালো মানের আওয়াজ ও টেকসই ডিজাইনের জন্য বেশ জনপ্রিয়। দাম খুব বেশি না, এদিকে আবার ইয়ারফোন টা ট্যাঙ্গেল ফ্রি। নতুন বাক্স কেটে বের করে ফেললাম। যেটা প্রথমেই চোখে পড়লো, সেটা হলো এর বিল্ড কোয়ালিটি। রিয়েলমি বাডস ২-এর তারটি শক্ত ও টান রোধী। যাতে আবার সুন্দর নাইলনের ব্রেইডেড ক্যাবল ব্যবহার করা হয়েছে। ফলস্বরূপ জড়িয়ে যাওয়ার ঝামেলা অনেকটাই কমে যায়। দুর্ভাগ্য ইয়ারফোনটির কানেক্টরটি L-শেপড নয়।
যেমন বিল্ড তেমন অডিও কোয়ালিটির কথা বললে বলা যায়, বেস খুব বেশি। ১১.২ মিমি ড্রাইভার থাকার কারণে এর বেস রেসপন্স বেশি। যা আমার জন্য একটু অতিরিক্ত। মিড ও ট্রেবলও পরিষ্কার, তবে তেমন একটা ভালো নয়। তবে আমার দরকার কথা বলার জন্য, তাই মাইক টা টেস্ট করে দেখলাম।রিয়েলমি বাডস ২-এ ইনলাইন রিমোট ও মাইক্রোফোন রয়েছে, যা দিয়ে সহজে কল রিসিভ, গান পরিবর্তন বা ভলিউম কন্ট্রোল করা যায়। মাইকের কোয়ালিটিও মোটামুটি, তবে দাম অনুযায়ী ঠিকই আছে। কলকাতার রাস্তায় বেরিয়ে ইয়ারফোন দিয়ে কথা বলে অপর দিকের মানুষটি কথা শুনতে পাবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত।
সব মিলিয়ে, রিয়েলমি বাডস ২, টেকসই গঠন এবং ব্যবহারের দিক থেকে খুবই ভালো। সহজে নষ্ট হবে না, আবার টাঙ্গেল ফ্রি তার হওয়ার জন্য সহজে ব্যাগে গুঁজে ফেলা যাবে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.